Only logged in customers who have purchased this product may leave a review.


₹150.00 ₹120.00
হাসির ফুলকি / HASIRA PHULAKI
Meet The Author
শিক্ষার্থীদের নিকট অঙ্কের অপর নাম আতঙ্ক।
জীবনের নানা আটপৌরে সমস্যার সমাধানে বীজগণিতের গুরুত্ব অপরীসীম।
HASIR FULKI
হাস্যউদ্দীপক অজস্র কৌতুককণা বা জোক্ সের এই সংকলন হাতে পেলে ছোটোরা তো বটেই বড়োরাও পারেন হাসতে।
Related products
সফটওয়্যার কেরানির নকশা / Saftware Keranir Naksa
বাসব রায়
সফ্টওয়্যার কেরানির নকশা-র একটি বিশেষ চরিত্র কম্পিউটার প্রোগামার লোচাদা। কোনো এক কালসন্ধ্যেয় আবেগপ্রবণ লোচাদার অনুচ্চস্বরের ঘোষণা। মেমরি, প্রসেসর, হার্ডডিস্ক, ব্লুটুথ, ইনফ্রায়েড, মেগাপিক্সেল, গিগাহার্জ এই ফিরিঙ্গি লবজগুলো আলু, পেঁয়াজ, উচ্ছে, পটলের মতোই আমাদের জীবনে খোদাই হয়ে গেছে আজকাল। নয়ের দশকেও বাঙালির দৌড়ছিল ডায়োড ভাল্ভ সেমিকনডাক্টর বড়োজোর আইসি চিপ অবধি। ২০০০ সালের পর থেকেই প্রযুক্তির হড়কা বানে আমাদের চলাফেরা, ভাবনাচিন্তা, বচন-বাচন, ভালোলাগা-মন্দলাগার অনুভূতিগুলো নতুন করে সংজ্ঞাত হয়ে গেল…। সফ্টওয়্যার কেরানির নকশা-র বার্তা লোচাদার ওই উক্তিরই প্রতিফলনমাত্র। লেখক মনোযোগের সঙ্গে লক্ষ করেছেন, কীভাবে প্রযুক্তির ‘হড়কা বান’ অবিশ্বাস্য গতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের হাত ঘুরে সাধারণের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। লেখক নিজেকে এই প্রক্রিয়ায় শামিল করতে চেয়েছেন, তথ্যপ্রযুক্তির দুনিয়ার একেবারে হেঁশেলে ঢুঁ মেরে। নকশাগুলি বিষয়গত বৈচিত্রে এবং উপস্থাপনার মুনশিয়ানায় স্বাতন্ত্র দাবি করে, সন্দেহ নেই।
অভয়া || ABHAYA
অন্ধকারের অন্তরালে লুকিয়ে থাকে
কিছু মুখ, কিছু সত্য, আর কিছু অপরাধ…
▣ ‘যে রাতের বিচার হয়নি, সেই রাতের ইতিহাস-অভয়া।’
▣ ‘যে সত্য সবাই জানত, কিন্তু কেউ বলতে চায়নি-সেই গল্পই অভয়া।’
▣ ‘অভয়া শুধু একটি উপন্যাস নয়-একটি প্রশ্ন, যার উত্তর আজও মেলেনি।’
MAA TUMI KOTHAY – (তারাপদ বন্দ্যোপাধ্যায়)
এই গল্পে আমাদের চেনা জীবন দশরূপে প্রকাশিত ।
Chatushpadi Jindabad
₹100.00অ্যানিমাল ফার্ম এর এই সপ্রতিভ বঙ্গী করণ একদিকে যেমন অরওয়েলের শাণিত ব্যাঙ্গকে ধারণ করেছে অনায়াসে তেমনই এই স্বাদু রূপান্তর রুশ বিপ্লবের শতবর্ষ -এ বাঙালি পাঠকের কাছে এক অম্ল – মধুর ব্যন্জনা বহন করে আনে.
সমাগত মধুমাস – প্রথম খণ্ড / Samagata Madhumas – 1st Part
অভিজিৎ চৌধুরী
কবি, গীতিকার, সমাজ সংস্কারক তথা নারীশিক্ষা প্রসারের অন্যতম অগ্রদূত মদনমোহন তর্কালঙ্কার ও তাঁর সময়-ঋদ্ধ এই আখ্যান। আখ্যানের কেন্দ্রবিন্দু মদনমোহন আর তাঁকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপেথ ভার্যা মুক্তকেশী, কন্যা ভুবনমালা-কুন্দমালা-হেমবালা, মা বিশ্বেশ্বরী দেবী, সুহৃদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিটন সাহেব, রাজা রাধাকান্ত দেব, রামগোপাল ঘোষ প্রমুখ ঐতিহাসিক চরিত্রের পরিভ্রমণ। একদিকে পাশ্চাত্য শিক্ষার প্রথম আলো, অন্যদিকে মধ্যযুগীয় সংস্কারে অবরুদ্ধ হিন্দুসমাজ_ ইতিহাসের এই দ্বন্দ্বে দীর্ণ হতে হতে মদনমোহনের সাহিত্যসাধনা ও জীবনসংগ্রাম। লুপ্ত সেই সময়ের আঘ্রাণ আবার পাওয়া যাবে এই উপন্যাসের পাতায়। ঐতিহাসিক চরিত্রগুলির পাশাপাশি আলাদা করে নজর কাড়ে অন্য দুটি চরিত্র : বাচস্পতি খুড়ো ও তারাসুন্দরী। মদ্যপ বেশ্যাসক্ত, পরান্নভোজী, সংস্কৃত কলেজের লিপিকরের কর্ম থেকে বহিষ্কৃত বাচস্পতি খুড়ো অপূর্ব কণ্ঠসম্পদের অধিকারী। সত্তরোর্ধ্ব বাচস্পতির সঙ্গে রূপোপজীবনী তারাসুন্দরীর প্রণয় মধুমাসের আশ্বাসকে বিস্মৃত হতে দেয় না।
তিন তিরিক্কে নয় || TIN TIRIKKE NOY
রহস্য-রোমাঞ্চ-ভয়
যদি টুক করে চোখ রাখতে ইচ্ছে হয় ছাপার অক্ষরে, কাগজ-কালির গন্ধে ভালোলাগা-ভালোবাসা মাখামাখি হয়, তবে আরও মুচমুচে লাগবে একই মলাটের মধ্যে তিনটে স্বাদু উপন্যাস!
গহন সুন্দরবনে কোনও চিহ্ন না রাখা একটা লুকোনো খুন! শহর কলকাতায় সকলের চোখের সামনে একটা হত্যাকাণ্ড! এই দুই উপন্যাসে খুনির কাছে পৌঁছোনোই ছিল কঠিন চ্যালেঞ্জ। সেটা একইসঙ্গে রোমাঞ্চ ঠাসা অপরিচিত অভিযান-পথ। আর শেষপাতে রয়েছে নিশুত রাতে ভূত খোঁজার রোম খাড়া করা অভিযান!
শিহরনকে সাক্ষী করে এই তিন অভিযানে সামিল হতে চাইলে এই বই-ই হবে আপনার গাইড।
Reviews
There are no reviews yet.