মুহূর্ত
যখন বাত্ময় হয়ে ওঠে, মুহূর্তকথারা পাড়ি দেয় এক অজানা যাত্রাপথে। দেশকালের সীমা ছাড়িয়ে তারা হয়তো শ্রোতাকে, পাঠককে নিয়ে যায় অন্য এক মহানভ অঙ্গনে, যেখানে ঋদ্ধ হতে হয় ভিন্ন এক পাঠ-অভিজ্ঞতায়, অভিনব কোনো জীবনবোধে। হয়ে ওঠা অথবা না-হয়ে ওঠা এই মুহূর্তকথারাই চিরায়ত কথাসাহিত্যের প্রাণ, তারাই সাঁতারু প্রজন্মস্মৃতির এই প্রবহমান স্রোতে।
মুহূর্তকথা’- এই শিরোনামে পারুল নিবেদন করছে বাংলা ছোটোগল্পের চিরায়ত সৃজনকর্মগুলিকে।
মুহূর্তকথা-র এই নব পর্যায়ে আমাদের নিবেদন সমরেশ বসুর নির্বাচিত গল্পসংগ্রহ।
শুধুই ‘আদাব’, ‘পাড়ি’, ‘পসারিণী’ কিংবা ‘দুলেবাড়ির ভাত’-এর মতো আশ্চর্য সব ছোটোগল্প রচনা করে বাংলা কথাসাহিত্যের মানবিক তথা মনস্তাত্ত্বিক পরিসরকেই তিনি বহুধাবিস্তৃত করেননি, উত্তর-ঔপনিবেশিক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত বাঙালি যাপনের নির্মম, নিপুণ এই কথাকার মানব অস্তিত্বের জটিল মানচিত্রকে বহুস্বরিক আখ্যানে ধারণ করে উদ্যাপন করতে চেয়েছেন আমাদের জীবনের ক্লেদ ও নিষ্কলুষতাকে।
মহাকালের রথের ঘোড়ার মতো তাই তাঁর দুর্নিবার গদ্য আজও ছুটে চলে অনির্বাণ কোনও অনির্দেশ-এর অভিমুখে। ‘পাপ-পুণ্য’ থেকে ‘আলোয় ফেরা’ এবং ‘আটাত্তর দিন পরে’ থেকে ‘নিষিদ্ধ ছিদ্র’ পর্যন্ত ব্যাপ্ত সমরেশ বসুর নির্বাচিত ছোটোগল্প ধরা রইল মুহূর্তকথা-র দুই খণ্ডে।
রাজমালা / RAJMALA
সন্দেশ - প্রথম বর্ষ / Sandesh – Pratham Barsha
রবীন্দ্র-সংশোধিত পাণ্ডুলিপি ও শ্রীনিকেতনের ডায়েরি / RABINDRA SANSHODHITA PANDULIPI O SRINIKETANER DIARY 
Reviews
There are no reviews yet.