আমরা গোটা দুনিয়াটাকে জেনে গিয়েছি ভেবে জীবিত, মৃত, ভূত, ভবিষ্যৎ, বাস্তব, কল্পনা বলে সব ভাগ করে নিয়েছি। অথচ জগৎ-সংসারের অধিকাংশ বিষয়ই যে আমরা জানি না, সে কথাটাই আমরা জানি না। তবু আমরা টিভির পর্দা থেকে খবরের কাগজ, বইপত্র থেকে সান্ধ্য আড্ডায় চিৎকার করে নিজেদের পাণ্ডিত্য জাহির করি। কথায় আছে, অল্প বিদ্যা ভয়ংকরী। আমাদের হয়েছে সেই দশা!
₹300.00 ₹210.00
MUKHOMUKHI MRITYU JAKHAN / মুখোমুখি মৃত্যু যখন
Meet The Author
তার পর বৃষ্টির শব্দ
ASHARIRI ATANKA / অশরীরী আতঙ্ক
এই পৃথিবীর পুরোটাই কি আমরা জানি ? এর একটাই উত্তর, না । পৃথিবীর অনেকানেক ব্যাপারই আমরা জানি না বা বুঝিতে পারি না । তা হলে এই প্রশ্ন তো উঠবেই — যা আমরা জানি না, তা এককথায় উড়িয়ে দেওয়ার মধ্যে কৃতিত্ব কোথায় ? আসলে গোটা পৃথিবীটাই রহস্যময় ।
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
আয়নাবাড়ি || AYNABARI || ABHIK DUTTA
“স্বাধীনতা”র নামে বাংলাদেশে উত্থান হয়েছে আই এস আই প্রভাবিত শক্তির। ক্রমাগত দেশের মত ভারত বিরোধী প্রোপাগাণ্ডা চলছে সে দেশে।
“স্বাধীনতা”র ফলে কী কী পরিবর্তন হল? যারা স্বাধীনতা যোদ্ধা ছিল, তারা কি এই জন্যই লড়াই করেছিল? জেল থেকে যেসব অপরাধীরা বিনাশর্তে মুক্তি পেল, তারাই বা কী করল?
এসব বিষয় ধরা রইল এই বইটিতে।
বিষপাথর || BISHPATHAR || RUPAK SAHA
উত্তর কলকাতার বনেদি দত্ত জুয়েলার্সের নতুন প্রজন্ম কুন্তল। যেমন চোস্ত সে কারাটেতে, তেমনই অব্যর্থ জ্যোতিষী হিসেবে। নিমরাজি হয়ে পারিবারিক ব্যাবসায় নামতে হলেও বিয়েতে তার মত নেই। আইনজীবী বন্ধু টোটার সঙ্গে সে-ও বদ্ধপরিকর ব্রহ্মচর্য পালনে। কিন্তু এলগিন রোডের পুরোনো বাড়ির দেওয়ালে লুকোনো গুপ্তধন পেয়ে যাওয়ার পর থেকেই অনিবার্য সব বিপর্যয় নেমে আসতে থাকে তার জীবনে।
বিষপাথরের অভিশাপ থেকে কীভাবে কুন্তল বাঁচাবে নিজের প্রেম ও পরিবারকে?
রূপক সাহার সাম্প্রতিক এই থ্রিলারে একের পর এক অপ্রত্যাশিত মোচড়ে উন্মোচিত হয়েছে অলঙ্কার তথা রত্ন ব্যাবসার ঈষৎ অপরিচিত জগৎ – তার আলো ও অন্ধকার!
EK DOZEN THRILLER / এক ডজন থ্রিলার
দূরন্ত গতি আর টানটান উত্তেজনা- আবীর গুপ্তর থ্রিলার মানেই রুদ্ধশ্বাস সাসপেন্স আর অভাবনীয় কাহিনির বাঁক। সমসাময়িক থ্রিলারসাহিত্যে সমীহ আদায় করে নেওয়া এই লেখকের একডজন থ্রিলার-এর পাতা উলটোলেই রোমাঞ্চের আঘ্রাণ!
তিন তিরিক্কে নয় || TIN TIRIKKE NOY
রহস্য-রোমাঞ্চ-ভয়
যদি টুক করে চোখ রাখতে ইচ্ছে হয় ছাপার অক্ষরে, কাগজ-কালির গন্ধে ভালোলাগা-ভালোবাসা মাখামাখি হয়, তবে আরও মুচমুচে লাগবে একই মলাটের মধ্যে তিনটে স্বাদু উপন্যাস!
গহন সুন্দরবনে কোনও চিহ্ন না রাখা একটা লুকোনো খুন! শহর কলকাতায় সকলের চোখের সামনে একটা হত্যাকাণ্ড! এই দুই উপন্যাসে খুনির কাছে পৌঁছোনোই ছিল কঠিন চ্যালেঞ্জ। সেটা একইসঙ্গে রোমাঞ্চ ঠাসা অপরিচিত অভিযান-পথ। আর শেষপাতে রয়েছে নিশুত রাতে ভূত খোঁজার রোম খাড়া করা অভিযান!
শিহরনকে সাক্ষী করে এই তিন অভিযানে সামিল হতে চাইলে এই বই-ই হবে আপনার গাইড।
অভয়া || ABHAYA
অন্ধকারের অন্তরালে লুকিয়ে থাকে
কিছু মুখ, কিছু সত্য, আর কিছু অপরাধ…

Reviews
There are no reviews yet.