কেউ কেউ রহস্য-দুনিয়াকে নিজের সৃষ্টিশীল মনন দিয়ে বোঝার চেষ্টা করেন। তৈরি করেন সম্পূর্ণ আলাদা একটি জগৎ। আর সেই জগতেরই কাহিনি ব্যাখ্যা করেন নিজের সৃষ্টিতে।
স্মৃতিকণা রায় তেমন কাহিনিই সৃষ্টি করে চলেছেন বছরের পর বছর ধরে। তাঁর এই বইটিও এমনই ব্যাখ্যাতীত নানা ধরনের ঘটনায় মোড়া। এতে রয়েছে প্রাকৃত-অতিপ্রাকৃত অস্বাভাবিক ঘটনাবহুল চারটি উপন্যাস ‘স্বপ্নভঙ্গুরতা ও নিশাচরী’, ‘তারাদের দেশে’, ‘নীল চোখ রহস্য’ এবং ‘স্বপ্ন রোদ্দুর জংশন’।
₹250.00 ₹150.00
নীল চোখ রহস্য / NEEL CHOKH RAHASYA
| কেউ কেউ রহস্য-দুনিয়াকে নিজের সৃষ্টিশীল মনন দিয়ে বোঝার চেষ্টা করেন । তৈরি করেন সম্পূর্ণ আলাদা একটি জগৎ । আর সেই জগতেরই কাহিনি ব্যাখ্যা করেন নিজের সৃষ্টিতে । স্মৃতিকণা রায় তেমন কাহিনিই সৃষ্টি করে চলেছেন বছরের পর বছর ধরে । তাঁর এই বইটিও এমনই ব্যাখ্যাতীত নানা ধরনের ঘটনায় মোড়া । এতে রয়েছে প্রাকৃত-অতিপ্রাকৃত অস্বাভাবিক ঘটনাবহুল। |
Meet The Author
No products were found matching your selection.
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
রহস্য গল্প হল এক আশ্চর্য ভুলভুলাইয়া, যার রহস্যের রুদ্ধশ্বাস সমাধান ধরা দিয়েও পাঠককে সহজে ধরা দেয় না।
PARALOK RAHASYA / পরলোক রহস্য
পণ্ডিতপ্রবর কালীবর বেদান্তবাগীশ মহাশয় রচিত
পরলোক রহস্য / THE MYSTERY AFTER DEATH
নতুন গ্রহে যতীনবাবু / NATUN GRAHE JATINBABU
₹100.00সুনির্মল চক্রবর্তী
সুনির্মল চক্রবর্তী বাংলা শিশুসাহিত্যে একটি সুপরিচিত নাম। ছোটোদের জন্য তাঁর লেখা গল্প, রূপকথা, উপকথা, ছড়া-কবিতা, নাটক ইতিমধ্যেই শিশু-কিশোরদের মন জয় করে নিয়েছে। ছোটো ছোটো বাক্যে লেখা তাঁর গল্পে পাই মনোহারী ভাষা, সহজ সরলতা, রহস্যবোধ, কৌতুকমেশা এক মায়াবী গদ্য, যা ছুঁয়ে যায় শুধু ছোটোদের নয়, সব বয়সি পাঠকের মন। নতুন গ্রহে যতীনবাবু লেখকের বারোটি নতুন গল্পের সংকলন। এখানে আমরা যেমন মুগ্ধ হয়ে পড়ব মা-হাতি, বাবা-হাতি ও তাদের ছানা-হাতির গল্প, তেমনই পড়ে চমকে যাব বলরামবাবুর পোষা, পাখিটির বৃত্তান্ত, হ্যাংলা নামে এক ঘাসফড়িংয়ের কাহিনি, এমনকী পিকু নামে এক ভালুকছানার কাণ্ডও। অঙ্কে ভীষণ ভয় পেয়ে থাকা তারাপদবাবুর বিপদ কিংবা নতুন গ্রহকে মানুষের বাসযোগ্য করে তোলার দায়িত্বপ্রাপ্ত যতীনবাবুর আশ্চর্য অভিজ্ঞতার কথা শুনতে হলে এ বইয়ের পাতা না-উলটে গতি নেই।
কিস্তিমাত || KISTIMAT – KOUSHIK ROY
কু ন্ত লা রু দ্র সি রি জ
পেশায় আইনজীবী, নেশায় গোয়েন্দা কুন্তলা রুদ্র অপরাধীকে ধরতে ডুব দেন মনস্তত্ত্বের গহিনে, সাহায্য নেন আধুনিকতম ফরেনসিক বিজ্ঞানের।
কিস্তিমাত-এ পাঠক সাক্ষী হবেন কুন্তলার কাছে আসা এমন চারটি জটিল কেস-এর, যেখানে অপরাধের সূত্র লুকিয়ে আছে স্মৃতি, বিস্মৃতি অথবা অধুনালুপ্ত কোনও নথিতে। কখনও সাইবার ফরেনসিকস, কখনও প্লান্ট ফরেনসিকস, আবার কখনও মনোবিজ্ঞানকে মগজাস্ত্র বানিয়ে এমন অভিনব রহস্যভেদ এই সময়ের শিহরন-সাহিত্যে বিরল।
মানবমন আর অপরাধতত্ত্বের জটিল গোলকধাঁধায় নারী গোয়েন্দা কুন্তলা রুদ্রের স্বচ্ছন্দ মেধাবী বিচরণ প্রথম আবির্ভাবেই তাঁকে অপ্রতিরোধ্য করে তুলেছে।
বড়ো পাপ হে || BORO PAAP HEY – RUPAK SAHA
পাপ কী?
কে তার ভার বহন করে?
মাতা-পিতার পাপের ভার কি সন্তানকেও বইতে হয়?
লৌকিক ও অতিলৌকিকের আঘ্রান মাখা রূপক সাহার এই ব্যতিক্রমী উপন্যাসে মৃত্যু, শোক ও অপরাধবোধ অভিন্ন সূত্রে গাঁথা।
জীবন্ত ড্রাগন || JIBONTO DRAGON
ক্রিপটোজ্যুলজিস্ট হেরম্যান
আর তার সঙ্গী সুদীপ্ত-র
এই রোমাঞ্চকর অভিযানের গন্তব্য
ইন্দোনেশিয়ার সুন্দা দ্বীপমালার
ওরা দ্বীপ।
সেখানে জঙ্গলের ভিতর প্রাচীন
এক মন্দিরে আজও নাকি দেখতে পাওয়া যায়
পৌরাণিক গল্পকথার সোনার
কমোডো ড্রাগনকে।
বিষ-তির হাতে অসভ্য মানুষ
আর ভয়ংকর প্রেতাত্মাদের সঙ্গে যুঝে
হেরম্যান আর সুদীপ্ত কি খুঁজে পাবে
রূপকথার সেই
ক্রিপটিডকে?
নীল চোখ রহস্য / NEEL CHOKH RAHASYA 
Reviews
There are no reviews yet.