Only logged in customers who have purchased this product may leave a review.
₹400.00 ₹320.00
নির্বাচিত উপন্যাস – প্রথম খন্ড / NIRBACHITO UPANYAS – VOLUME 1
Meet The Author
নির্বাচিত উপন্যাস – দ্বিতীয় খণ্ড / NIRBACHITA UPANYAS – VOLUME 2
সুনীল গঙ্গোপাধ্যায়
তিন বন্দ্যোপাধ্যায়-উত্তর বাংলা কথাসাহিত্যে অন্যতম প্রধান স্বর, নিঃসন্দেহে, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের নির্বাচিত দশটি উপন্যাস এখানে সংকলিত হয়েছে দুটি খণ্ডে।
সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প / SUNIL GANGOPADHYAYER PREMER GALPA
সুনীল গঙ্গোপাধ্যায়
‘নারীর দুঃখ’ হোক কিংবা ‘তেহেরানের স্বপ্ন’, প্রেম সুনীলের প্রতিটি গল্পে আলাদা এক চিত্রকল্প তৈরি করে। কখনো সেখানে আহত বাঘের মতো নায়ক চেটে নেয় নিজের ক্ষতস্থান, কখনও বা নায়িকাকে আচ্ছন্ন করে ফেলে অনির্বচনীয় এক ভয়। দৃঢ় স্বাস্থ্যময়, গৌরবর্ণ উজ্জ্বল মুখ বৈমানিক প্রতিদ্বন্দ্বীকে একটি গল্পে আরও মহীয়ান হয়ে উঠতে বলে মনীষার এক প্রেমিক, আরেক গল্পে প্রথমে যেমন জাহাজের মাস্তুলটুকু শুধু দেখতে পাওয়া যায়, তেমনি দূরে অবিনাশ দেখতে পায় রানির সুডৌল হাতটিকে। ‘মঞ্জরী’ গল্পে মঞ্জরীকে দেখে কথকের মনে হয় পৃথিবীতে কোনো ময়লা নেই, দুর্গন্ধ নেই, ঘাম নেই। কোথাও মানুষকে মানুষ মারছে না। মোলায়েম স্নিগ্ধ হাওয়ায় পৃথিবীটা ভরে গেছে। রাস্তা হয়ে যায় নদী, দুজনে দুদিকে, পার হবার উপায় নেই। ট্যাক্সির ব্রেক কষার দারুণ শব্দে রুক্ষ বাস্তবে ফিরে আসে কাহিনি। এইভাবেই বাস্তব আর কল্প-বাস্তব, স্বপ্ন আর দূরত্ব, প্রতীক্ষা আর ব্যর্থতা তৈরি করে প্রেমের অনিঃশেষ এক আখ্যান। স্বভাবতই, ‘রোম্যান্টিক’ বা অন্য কোনো সীমায়িত অভিধা তিরিশটি গল্পে ব্যাপ্ত বিচিত্র এই অনুভবরাশির নির্যাসকে আঘ্রাণ করতে অক্ষম।
মুহূর্তকথা – সুনীল গঙ্গোপাধ্যায় / MUHURTAKATHA – SUNIL GANGOPADHYYA
সুনীল গঙ্গোপাধ্যায়ের নির্বাচিত গল্পসংগ্রহ
মুহূর্ত যখন বাঙ্ময় হয়ে ওঠে, মুহূর্তকথারা পাড়ি দেয় এক অজানা যাত্রাপথে। দেশকালের সীমা ছাড়িয়ে তারা হয়তো শ্রোতাকে, পাঠককে নিয়ে যায় অন্য এ মহান অঙ্গনে, যেখানে ঋদ্ধ হতে হয় ভিন্ন এক পাঠ-অভিজ্ঞতায়, অভিনব কোনো জীবনবোধে। হয়ে ওঠা অথবা না-হয়ে ওঠা এই মুহূর্তকথারাই চিরায়ত কথাসাহিত্যের প্রাণ, তারাই সাঁতারু প্রজন্মস্মৃতির এই প্রবহমান স্রোতে। ‘মুহূর্তকথা’_এই শিরোনামে পারুল প্রকাশনী নিবেদন করছে বাংলা ছোটোগল্পের চিরায়ত সৃজন-কর্মগুলিকে। আরম্ভেই থাকছে অতীন বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গ্যোপাধায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বাণী বসু_এই চার কথাসাহিত্যিকের নির্বাচিত সেই গল্পসংগ্রহ, যা কালোত্তীর্ণ, যার সংরাগে কোনো এক ভিজে স্টেশনের দিকে চকিত সফর আমাদের।
কথাপুরুষ / KATHAPURUSH
শুরু হল কথাপুরুষ
পা রু ল চিরায়ত উপন্যাসসংগ্রহ।
সূচনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ব-নির্বাচিত
তিনটি উপন্যাস :
অরণ্যের দিনরাত্রি
প্রতিদ্বন্দ্বী
দুই নারী হাতে তরবারি
Related products
উপন্যাস সমগ্র – প্রথম খণ্ড / UPANYAS SAMAGRA-Volume 1
কল্পনার জাদুকলমে ছুঁয়ে যাওয়া শৈশব-কৈশোর।
অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে যিনি ব্রতী থেকেছেন এ নির্মাণে, তিনি শৈলেন ঘোষ।
তাঁর কাছেই প্রথম শুনতে পাওয়া পাখির টুই টুই, তাঁর সাথেই প্রথম তুর্কিনাচন আনন্দ বাজনায়, আজব বাঘের পিঠে চড়ে পাড়ি জমানো আজগুবির দেশে, যতক্ষণ-না দেখা মেলে মিতুল নামে পুতুলটির।
মুহূর্তকথা – বুদ্ধদেব গুহ / MUHURTAKATHA – BUDDHADEV GUHA
বুদ্ধদেব গুহর নির্বাচিত গল্পসংগ্রহ
মুহূর্ত যখন বাঙ্ময় হয়ে ওঠে, মুহূর্তকথারা পাড়ি দেয় এক অজানা যাত্রাপথে। দেশকালের সীমা ছাড়িয়ে তারা হয়তো শ্রোতাকে, পাঠককে নিয়ে যায় অন্য এক মহান অঙ্গনে, যেখানে ঋদ্ধ হতে হয় ভিন্ন এক পাঠ-অভিজ্ঞতায়, অভিনব কোনো জীবনবোধে। হয়ে ওঠা অথবা না-হয়ে ওঠা এই মুহূর্তকথারাই চিরায়ত কথাসাহিত্যের প্রাণ, তারাই সাঁতারু প্রজন্মস্মৃতির এই প্রবহমান স্রোতে। ‘মুহূর্তকথা’_এই শিরোনামে পারুল নিবেদন করছে বাংলা ছোটোগল্পের চিরায়ত সৃজনকর্মগুলিকে। মুহূর্তকথা-র এই দ্বিতীয় পর্যায়ে আমাদের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, বুদ্ধদেব গুহ ও হর্ষ দত্তর নির্বাচিত গল্পসংগ্রহ।
রাজর্ষি / RAJARSHI
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজর্ষি রবীন্দ্রনাথের লেখা দ্বিতীয় উপন্যাস। অল্প বয়সের লেখা হলেও এর কাহিনি আজও পাঠকসমাজে সমাদৃত। এর নাট্যরূপ বিসর্জন আজও নাট্যরসিকদের কাছে সমান জনপ্রিয়। উপন্যাসটি প্রথম ছাপা হয়েছিল বালক পত্রিকায়_কিন্তু অসম্পূর্ণ রয়ে যায় এর কাহিনি। এই কাহিনির সূত্র কবি পেয়েছিলেন স্বপ্নের মধ্যে। কিন্তু পত্রিকায় প্রকাশের পর কবির মনে হয়েছিল এটি সম্পূর্ণ করতে হবে এবং তা করতে হলে জানা প্রয়োজন ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস। সেজন্য তিনি ত্রিপুররাজ গোবিন্দমাণিক্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। সেখান থেকে রাজপরিবারের ইতিবৃত্ত তাঁকে পাঠিয়ে দেওয়া হলে রবীন্দ্রনাথ রাজর্ষিকে সম্পূর্ণ করেন। স্বপ্ন ও ইতিহাসে ঘটে যায় এক অনবদ্য মেলবন্ধন। রচনা-ইতিহাসের নথি, বালক পত্রিকায় প্রকাশিত অবিকল প্রতিলিপি এবং আনুষঙ্গিক চিত্রাদিসহ রাজর্ষির সম্পূর্ণ পাঠ এই প্রথম কোনো সংস্করণে গৃহীত হল। রাজর্ষি-র পাঠে বহু পরিবর্তন ঘটেছে_তার ইতিকথাও সম্পাদকীয় ভূমিকায় সবিস্তারে আলোচিত। এই প্রথম উপন্যাসটির রসগ্রাহী আলোচনাসহ একটি সুমুদ্রিত সংস্করণ পাঠকের কাছে উপস্থাপিত হল ঠাকুর ও মাণিক্য পরিবারের অনুপম সংযোগসূত্রে।
মুহূর্তকথা – হর্ষ দত্ত (প্রথম খণ্ড) / MUHURTA KOTHA – HARSH DUTTA (VOL-1)
হর্ষ দত্তর নির্বাচিত গল্পসংগ্রহ
মুহূর্ত যখন বাঙ্ময় হয়ে ওঠে, মুহূর্তকথারা পাড়ি দেয় এক অজানা যাত্রাপথে। দেশকালের সীমা ছাড়িয়ে তারা হয়তো শ্রোতাকে, পাঠককে নিয়ে যায় অন্য এক মহান অঙ্গনে, যেখানে ঋদ্ধ হতে হয় ভিন্ন এক পাঠ-অভিজ্ঞতায়, অভিনব কোনো জীবনবোধে। হয়ে ওঠা অথবা না-হয়ে ওঠা এই মুহূর্তকথারাই চিরায়ত কথাসাহিত্যের প্রাণ, তারাই সাঁতারু প্রজন্মস্মৃতির এই প্রবহমান স্রোতে। ‘মুহূর্তকথা’_এই শিরোনামে পারুল নিবেদ করছে বাংলা ছোটোগল্পের চিরায়ত সৃজনকর্মগুলিকে। মুহূর্তকথা-র এই দ্বিতীয় পর্যায়ে আমাদের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, বুদ্ধদেব গুহ ও হর্ষ দত্তর নির্বাচিত গল্পসংগ্রহ।
পাঁচটি উপন্যাস / Panchti Uponnyas
এই সংগ্রহের পাঁচটি উপন্যাস-যেখানে পাঠক খুঁজে পাবেন জীবনের আশ্চর্য টানাপোড়েন থেকে উঠে আসা হীরকখণ্ডের মতো এক-একটি বেঁচে ওঠার পরমপাথেয়। সেসব ছুঁয়ে ছুঁয়ে জীবন বয়ে চলে অকূলে, অনন্তের স্রোতে পাঠককে ভাসিয়ে নিয়ে যায়।
Ami Madhabi / আমি মাধবী
| শুধুই জনপ্রিয় কথাসাহিত্যের অভিধায় সুচিত্রা ভট্টাচার্যের লেখালেখিকে চিহ্নিত করলে তা তাঁর ক্ষুরধার কলমের অবমূল্যায়ন হবে। এই সংগ্রহ পড়লে পাঠক শুধু গল্পের চরিত্রদেরই দেখতে পাবেন না, বীক্ষণ করবেন নিজেকেও । |
Praramvik Darshan-11 (SEMESTER - I) / প্রারম্ভিক দর্শন-১১ (SEMESTER - I) [ Free Reference ]
EKADASH SHIKSHABIJNAN-11 (SEMESTER - I) / একাদশ শিক্ষাবিজ্ঞান-১১ (SEMESTER - I) [ Free Reference ]
পাগলা দাশু / PAGLA DASHU
মোল্লা নাসিরউদ্দীনের গল্প (প্রথম খণ্ড) / MOLLA NASIRUDDINER GALPO (Volume 1)
মোল্লা নাসিরউদ্দীনের গল্প (দ্বিতীয় খণ্ড) / MOLLA NASIRUDDINER GALPO (Volume 2)
PRARAMVIK PUSHTIBIJNAN-11 (SEMESTER - I) / প্রারম্ভিক পুষ্টিবিজ্ঞান - ১১ (SEMESTER - I)
হর্ষবর্ধন গোবর্ধন -২ / Harsabardhana Gobardhana - 2 (COMICS)
BUDDHADEB GUHAR PREMER GALPO / বুদ্ধদেব গুহ-র প্রেমের গল্প 
Reviews
There are no reviews yet.