সাহিত্য সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত সমালোচক প্রদ্যোত বিশ্বাস অধ্যাপনার পাশাপাশি গবেষক ও বিশিষ্ট প্রাবন্ধিক রূপে বাংলা সাহিত্যের পাঠক ও সুধীমহলে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। তাঁর ছিন্নপত্র ছিন্নতার অন্তরালে, নজরুল কবিতার দিনে দিনান্তরে, সংস্কৃত সাহিত্যের নির্বাচিত পাঠ, বৈষ্ণব পদ প্রসঙ্গ (সম্পাদনা) পাঠকের মন জয় করেছে। সম্পাদিত গ্রন্থের ক্ষেত্রেও তাঁর ভাবনা অভিনবত্বের দাবি রাখে। সম্পাদিত গ্রন্থ এবং পত্র-পত্রিকায় তাঁর অনেক বিষয়ে নিবন্ধ প্রকাশিত। ইতিহাস জ্ঞান এবং সরস আকর্ষণীয় পরিবেশন নৈপুন্য অসাধারণ।
বিশ্ববিদ্যালয়ের বাংলা স্নাতক সাম্মানিক ও স্নাতকোত্তর শ্রেণির পাঠসূচিতে রবীন্দ্রগল্প অন্তর্ভুক্ত। সম্পাদক প্রদ্যোত বিশ্বাস অধ্যাপক-অধ্যাপিকাদের আলোচিত প্রবন্ধগুলি সম্পাদনা করে গ্রন্থটি পাঠকদের হাতে তুলে দিয়ে তাঁদের রবীন্দ্রগল্প পাঠ ও অন্বেষণে
উদ্বুদ্ধ করেছেন।
আলোচকরা নিজ দৃষ্টিকোণে এবং সমকালীন চিন্তনরীতির নিরিখে রবীন্দ্রগল্পের আলোচনা করেছেন- যা পাঠকের প্রয়োজন ও কৌতুহল উভয়-ই মেটাবে। গ্রন্থটি মূলত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে রূপ পেলেও সুধী পাঠকেরও কৌতূহল চরিতার্থ করবে এ বিশ্বাস রাখি।
প্যারিস কাল আজ কাল / PARIS KAAL AAJ KAAL
₹100.00সম্ভবত পৃথিবীর মানুষকে দু-ভাগে ভাগ করা যায়। এক যারা প্যারিস দেখেছে; দুই যারা প্যরিস দেখেনি। সম্ভবত পৃথিবীর সব কবিকেও দু-ভাগে ভাগ করা যায়। এক যাদের মাতৃভূমি শুধু তাদের নিজেরই দেশ: দুই যাদের মাতৃভূমি তাদের নিজের দেশ ছাড়াও তার একটি শহর_ প্যারিস। ইতিহাসে মুখ থুবড়ে পড়ে থাকার মতন শহর প্যারিস নয়, উলটে ইতিহাসই এখানে মুখ থুবড়ে পড়ে থাকে। এখানে কেউ নারীর হাত ধরে প্রবিষ্ট হয়ে অবশেষে কবিতা, শিল্প কিংবা দর্শনের হাত মুঠো করে ধরে নিষ্ক্রান্ত হয়। আবার কেউ কবিতা, শিল্প বা দর্শনের হাত পাকড়ে ঢোকে এবং বার হয় নারীর আঁচল আঁকড়ে। প্যারিস নারীর মতন টানে, প্যারিসের নারীরা নিয়তির মতন টানে। আর সেই টানে। আর সেই টানে অভিমন্যুর মতো চক্রব্যূহে প্রবিষ্ট লেখক আর নিষ্ক্রান্ত হতে পারেন না কুহকিনী এ শহরের মায়াজাল থেকে। প্যারিস তাই তাঁর কাছে সতেরোশো উননব্বই-এর লঁসিয়ঁ রেজি্ম, য়ুগো, কিংবা মালার্মের লিতেরাচুর, দেরিদার অবিনির্মাণ, পাস্কালের হৃদয়ের যুক্তি, গোদার-কে বোঝার বৃথা চেষ্টা, ক্রফোর ফ্রিজ শট, পোলানস্কির, জীবনসিনেমা, ব্রিজিং বার্ডোর লাস্য, কামুর ফুটবল, পারফিউমের সুগন্ধ, কনিয়াকের ঘ্রাণ আর রাতের আলো-আধারিতে উদ্দাম স্ট্রিপটিজ্। কাল থেকে শুরু হয়ে আজ ছুঁয়ে প্যারিস প্রবহমান আগামী কালে। চিরযৌবনা এ নগরীর শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মননের মায়াবী রূপকথা প্যারিসপ্রেমিক লেখকের কলমে।
রাজকাহিনী / RAJKAHINI 
Reviews
There are no reviews yet.