বহু যুগ আগে ভগবান শিব তাঁর ত্রিশূল তিন খণ্ড করে পৃথিবীর তিন প্রান্তে রেখে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল যাতে কেউ সেই শক্তির অপব্যবহার না করে। যদি কেউ সেই তিন খণ্ড ত্রিশূল একত্রিত করতে পারে তবে সে হয়ে উঠবে সর্বশক্তিমান। পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারবে না। শিব জানতেন কারো ক্ষমতা নেই সেই তিন খণ্ডকে একত্রিত করে। কিন্তু বিদেশের এক অশুভ শক্তি সেই ত্রিশূল অধিকার করবার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। তাদের হয়ে তিনজন মানুষ এসেছে বারাণসী। পৃথিবীর কেউ জানে না তাদের গোপন অভিযানের কথা। একমাত্র অর্জুন স্বপ্নের মধ্যে সব কিছু জানতে পারে। তার সঙ্গী সুভদ্রাকে নিয়ে শুরু হয় প্রবল প্রতিরোধ। জীবনকে বাজি রেখে তারা ছুটে চলে সেই তিন অশুভ শক্তির পিছনে। শেষ পর্যন্ত তারা কি পারবে ভগবান শিবের ত্রিশূলকে রক্ষা করতে?
পুরাণ, কল্পনা আর বাস্তবের রহস্যময়তার মিশ্রণে রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা এই কাহিনি। বাংলা উপন্যাসের আঙিনায় এই সৃষ্টি নিঃসন্দেহে এক নতুন দিগন্ত উন্মোচিত করবে।
আবৃত্তি সৃষ্টির মুহূর্ত / ABRITTI SRISTIR MUHURTA
উত্তরকথা / UTTAR KATHA (Gautam Das)
নীতিমালা / NITIMALA 
Reviews
There are no reviews yet.