কবি, বৈয়াকরণ, জ্যোতির্বিদ, চিকিৎসক, দার্শনিক, গণিতজ্ঞ অসামান্য প্রতিভাধর ভাস্করাচার্য (১১১৪-১১৮৫ খ্রি) ভারতীয় গণিতের ধ্রুপদি যুগের মধ্যবর্তী সময়ের পরবর্তী গণিতের সব শাখাকেই সমৃদ্ধ করেন। সংস্কৃত ভাষায় তাঁর রচনার মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্ত-শিরোমণি যা লীলাবতী (মূলত, পাটিগণিত), বীজগণিত, গ্রহগণিত (planetary motion) এবং জ্যোতির্বিদ্যা- এই চার ভাগে বিভক্ত। লীলাবতীতে (পাটিগণিত) তিনি জ্যামিতি, বীজগণিত আর পরিমিতিকে স্থান দিয়েছেন। বীজগণিত তিনি পৃথকভাবে রচনা করেন। মধ্যযুগে ভারতে বীজগণিত স্বতন্ত্র বিষয় হয়ে তুলনামূলক সভ্যতাগুলির মধ্যে সর্বাধিক অগ্রণী ছিল। জ্যোতির্বিদ্যার প্রসারে বীজগণিতের সূত্র প্রণয়নের প্রয়োজনীয়তা উপলব্ধ হওয়ায় পাঁচশত খ্রিস্টাব্দ থেকে যে ঐতিহ্যের শুরু, তাকে ভাস্করাচার্য উচ্চ পর্যায়ে নিয়ে যান। তাঁর তত্ত্বের পরিপ্রেক্ষিতে বীজগণিতীয় নানাবিধ সমস্যা আর তার সমাধানের প্রক্রিয়ার অনন্য বৈশিষ্ট্য পাঠককে মুগ্ধ করবে।
বাবরের আত্মকথা || BABURER ATMAKOTHA
₹240.00প্রখ্যাত ইতিহাসবিদ স্ট্যানলি লেন-পুল যাঁকে ‘প্রাচ্যের জুলিয়াস সিজার’ বলে অভিহিত করেছেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সেই জহিরুদ্দিন মুহম্মদ বাবর ইতিহাসে অমর হয়ে আছেন তাঁর ব্যতিক্রমী আত্মজীবনী বাবরনামা গ্রন্থের জন্য।
বাবরনামা-র উৎকর্ষ বাবরের অকপটতায়। নিজের ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত, চারিত্রিক দুর্বলতা- কিছুই তিনি গোপন করেননি। সেইসঙ্গে রয়েছে মানবচরিত্র বিশ্লেষণ, শাসনব্যবস্থা ও সাম্রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর ভনিতাহীন মন্তব্য। ভৌগোলিক পর্যবেক্ষণ এবং প্রকৃতি ও প্রাণীজগতের সূক্ষ্ম বর্ণনা প্রদানেও তিনি অনবদ্য।
এই সেই বিরল গ্রন্থ যা একাধারে সমসময়ের বিশ্বস্ত দলিল এবং যুগপৎ এক সম্রাট ও এক মানুষের কালোত্তীর্ণ আত্মকথা।
MOTHER OF INDIAN REVOLUTION (LIFE OF MADAM CAMA)
CALCUTTA EPHEMERA 
Reviews
There are no reviews yet.