কবি, বৈয়াকরণ, জ্যোতির্বিদ, চিকিৎসক, দার্শনিক, গণিতজ্ঞ অসামান্য প্রতিভাধর ভাস্করাচার্য (১১১৪-১১৮৫ খ্রি) ভারতীয় গণিতের ধ্রুপদি যুগের মধ্যবর্তী সময়ের পরবর্তী গণিতের সব শাখাকেই সমৃদ্ধ করেন। সংস্কৃত ভাষায় তাঁর রচনার মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্ত-শিরোমণি যা লীলাবতী (মূলত, পাটিগণিত), বীজগণিত, গ্রহগণিত (planetary motion) এবং জ্যোতির্বিদ্যা- এই চার ভাগে বিভক্ত। লীলাবতীতে (পাটিগণিত) তিনি জ্যামিতি, বীজগণিত আর পরিমিতিকে স্থান দিয়েছেন। বীজগণিত তিনি পৃথকভাবে রচনা করেন। মধ্যযুগে ভারতে বীজগণিত স্বতন্ত্র বিষয় হয়ে তুলনামূলক সভ্যতাগুলির মধ্যে সর্বাধিক অগ্রণী ছিল। জ্যোতির্বিদ্যার প্রসারে বীজগণিতের সূত্র প্রণয়নের প্রয়োজনীয়তা উপলব্ধ হওয়ায় পাঁচশত খ্রিস্টাব্দ থেকে যে ঐতিহ্যের শুরু, তাকে ভাস্করাচার্য উচ্চ পর্যায়ে নিয়ে যান। তাঁর তত্ত্বের পরিপ্রেক্ষিতে বীজগণিতীয় নানাবিধ সমস্যা আর তার সমাধানের প্রক্রিয়ার অনন্য বৈশিষ্ট্য পাঠককে মুগ্ধ করবে।
জাহাঙ্গীরের আত্মজীবনী || JAHANGIRER ATMAJIBANI
₹224.00বিশ শতকের প্রথম ভাগে, কুমুদিনী মিত্রর অনুবাদের মাধ্যমেই বাঙালি পাঠক প্রথমবার সরাসরি পরিচিত হন জাহাঙ্গিরের নিজের ভাষ্যে রচিত তাঁর জীবন ও সময়ের সঙ্গে। গ্রন্থটিতে জাহাঙ্গিরের রাজ্যাভিষেক, দস্তুর-উল্-আমল নামে দ্বাদশ ঘোষণাপত্র, জন্মকথা, প্রজানুরাগ, প্রশাসনিক সংস্কার, বিদ্রোহ দমন, ধর্মনীতি, পরিবার ও উত্তরাধিকার- প্রভৃতি বিষয় পৃথক পৃথক পরিচ্ছেদে বিন্যস্ত হয়েছে।
জাহাঙ্গীরের শাসনদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক তাঁর ন্যায়বিচার। করমুক্তি, দুর্নীতিদমন, হাসপাতাল স্থাপন, পথিকশালা নির্মাণ, পশুহত্যা নিবারণের মতো সিদ্ধান্ত তাঁর শাসনের মানবহিতৈষী অভিমুখটিকে সুস্পষ্ট করে। পূর্ণাঙ্গ অনুবাদ না-হলেও সংগীত, উদ্ভিদবিদ্যা, চিত্রকলা ও প্রকৃতিপ্রেমে অনুরাগী ন্যায়পরায়ণ এক সম্রাটকে নিবিড়ভাবে জানতে এই আত্মজীবনী পাঠ অপরিহার্য।
FOLK DANCES OF INDIA 
Reviews
There are no reviews yet.