ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে একদিন জন্ম নিয়েছিল যে শিশু, বহু পথ পেরিয়ে আজ সে নিজেই প্রথিতযশা ঐতিহাসিক। ফেলে আসা জীবনের নানারঙের দিনগুলি তবু পিছু ডাকে। হয়তো তার মধ্যেই রয়ে গেছে সমকালীন ইতিহাসের অনেক অনাহৃত কিন্তু অপরিহার্য উপকরণ।
পঞ্চানন সাহার এই আত্মজীবনী কোনো ব্যক্তিমানুষের সুখস্মৃতির রোমন্থন নয়, নয় অতীতচারী কোনো বিশ্রম্ভালাপ। ইতিহাসের এক একটি মোড়ে এখানে পাঠকের সঙ্গে দেখা হয়ে যায় কখনো কোনো ইতিহাসপুরুষ আবার কখনো-বা ইতিহাস-বিস্মৃত নরনারীর সঙ্গে।
ঐতিহাসিক নৈর্ব্যক্তিকতা নিয়ে আত্মজীবনী রচনার যে দুরূহতা ও প্রতিবন্ধকতা আছে, তাকে অতিক্রম করে এই গ্রন্থ নিঃসন্দেহে বাংলা জীবনীসাহিত্যে হয়ে উঠবে এক গুরুত্বপূর্ণ সংযোজন।
গৌড়গোধূলি / GOURGODHULI
₹240.00গৌড়ের পতন
সৌম্য ভট্টাচার্যর
অনবদ্য ঐতিহাসিক থ্রিলারে
বাংলা উপন্যাস সম্প্রতি নাগরিক প্রেমের গতানুগতে হাঁফাইয়া মরিতেছে, এমন একটি শোক-প্রস্তাব শুনা যায়। সৌম্য ভট্টাচার্যের গৌড়গোধূলি (পারুল) তাহার বিপক্ষে দাঁড়াইতে পারে।… ইহা বলিতেই হইবে ইতিহাসাশ্রয়ী বিষয়ে এবং উপস্থাপনে বাংলা সাহিত্যের সাম্প্রতিকে এই উপন্যাস নূতন ধরনের।
খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষপর্বে গৌড়বঙ্গে সেন সাম্রাজ্যের পতনকাল ইহার ইতিহাস-প্রেক্ষিত। কেন্দুবিশ্বের কদম্বখণ্ডীর ঘাটে যে ভাবে উপন্যাসের ঘটনা-উন্মোচন করিয়াছেন ঔপন্যাসিক তাহা সহসা বঙ্কিমচন্দ্রকে মনে পড়াইয়া দেয়। প্লটনির্মাণ এবং দৃশ্যকল্পনায়ও লেখকের শক্তি প্রশংসনীয়।
বইপোকা, আনন্দবাজার পত্রিকা
হাসি কান্না হীরা পান্না / HASI KANNA HIRA PANNA
শ্রীমেঘনাদবধকাব্য-র গল্প / Srimeghnadbadhkabya-r Galpa 
Reviews
There are no reviews yet.