জঙ্গলমহলের মেয়ে ফুলমণি। সেখানেই তার জন্ম ও বড়ো হয়ে ওঠা। জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলে যেখানে সভ্যতার আলো পৌঁছোয়নি আজও, সেখানেই ফুলমণির জীবন ধাবিত হয় এক করুণ, মর্মান্তিক পরিণতির দিকে।
এই উপন্যাস একদিকে যেমন ব্যক্তি ফুলমণির জীবনালেখ্য, তেমনই তা আর এক দিকে জঙ্গলমহলেরও গল্প।
সাম্প্রতিক আর কোনো উপন্যাসে এত বিশ্বস্তভাবে জঙ্গলমহলের ছবি উঠে আসেনি। সেখানকার পিছিয়ে পড়া মানুষদের দৈনন্দিন জীবনযাত্রা, প্রেম, বিরহ, জঙ্গলের সঙ্গে তাদের অবিচ্ছেদ্য সম্পর্ক- সবই অকপটে লেখা হয়েছে এক স্বাদু, সরল গদ্যে। আর তাই ফুলমণি শুধু সাম্প্রতিক বাংলা কথাসাহিত্যেই নয়, সাহিত্য ও সাহিত্যতত্ত্বে প্রান্তজনবাসী নিয়ে চর্চার ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য সংযোজন।
গৌড়গোধূলি / GOURGODHULI
সমাগত মধুমাস - দ্বিতীয় খণ্ড / Samagata Madhumas – 2ND Part 
Reviews
There are no reviews yet.