• 0 Items - 0.00
    • No products in the cart.

Articles , Literature Criticism and Letters

  • Home
  • Shop

মিথকথা / MITHKATHA

160.00

অমিত ভট্টাচার্য

অন্ধকার থেকে অন্ধকারে নয়। অন্ধকার থেকে আলোয় উত্তরণই মানবজীবনের সার্থকতা। প্রাচীন ভারতের শাস্ত্র-সাহিত‌্য–দর্শনই কেবল নয়, আধুনিক সাহিত‌্যেও যতদূর সম্ভব হয়েছে, প্রসারিত দৃষ্টি নিয়ে সেসবের মননসমৃদ্ধ দীপ্তি পাঠকের দরবারে পৌঁছে দেওয়ার নিরলস প্রয়াস মিথকথা শীর্ষক গ্রন্থটিতে লক্ষণীয়। একদিকে পরম্পরাবাহিত সামাজিক ও পারিবারিক পরিবেশজনিত ভ্রান্ত ধারণা আপামর জনতাকে শিক্ষা-ডিগ্রি নির্বিশেষে এখনও কীভাবে আচ্ছন্ন করে রাখে, অপরদিকে ঋষিদের কল্পকথায় রূপকাকারে চিত্তশুদ্ধির আবাহন_এই দুয়েরই প্রতিচ্ছবি মূর্ত হয়ে উঠেছে নির্বাচিত চোদ্দোটি কাহিনিতে।

নেপথ্যদর্শন / NEPATHYADARSHAN

160.00

শ্রীনিরপেক্ষ

বিগত শতাব্দীর পঞ্চশ-ষাটের দশকে যুগান্তর পত্রিকায় শ্রীনিরেপক্ষ ছদ্মনামের অন্তরালে নবীন সাংবাদিক অমিতাভ চৌধুরীর ‘নেপথ‌্যদর্শন’ ধারাবাহিক রচনা ভারতীয় তথা এশীয় সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করে। অনুসন্ধানমূলক সাংবাদিকতার অন‌্যতম পথিকৃৎ হিসেবে স্বীকৃত হন তিনি। প্রশাসনের নানা অনিয়ম-অনাচার-অবিচারের ঘটনাকে পাঠকের দরবারে তিনি হাজির করেন অসামান‌্য সৎসাহস এবং আপসহীন মনোভাব নিয়ে। সেইসঙ্গে এই কলমের বহু রচনায় ছিল অপ্রত‌্যাশিত নানান মানবিক উদ্ঘাটন। এই কারণেই এই প্রতিবেদনগুলি নিতান্ত সাময়িক রচনা না-থেকে হয়ে উঠেছে সমকালীন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসের মূল‌্যবান দলিল। সেই সময়ের নবমূল‌্যায়নের জন‌্য আজও অপিরহার্য এই সংকলন।

শাশ্বত একশত / Saswata Ekasato

160.00

(পাঠ ও আবৃতির জন‌্য নির্বাচিত রবীন্দ্রনাথের একশো কবিতার সংগ্রহ)

সংকলন ও সম্পাদনা মেঘ বসু

কোনো কবির প্রতিটি সৃজনকর্মই যখন কালোত্তীর্ণ, তখন তাঁর সৃষ্টিসম্ভার থেকে আলাদা করে নির্দিষ্ট কিছু কবিতা চয়নের প্রয়োজন থাকে কি? শেক্সপিয়র থেকে মিলটন হয়ে ওয়র্ডসওয়র্থ কিংবা কালিদাস থেকে জয়দেব হয়ে রবীন্দ্রনাথ_আমাদের শ্রেষ্ঠ কবিরা তাঁদের অখণ্ড সামগ্রিকতা নিয়েই প্রোজ্জ্বল আমাদের কাছে। কিন্তু জনগণমন সবসময়ই সিন্ধুদর্শন করতে চায় বিন্দুর মধ‌্যে। তাই এই প্রয়াস। রবীন্দ্রনাথের সমস্ত কবিতাকৃতি থেকে পাঠ ও আবৃত্তির অভিমুখ নিয়ে আহৃত হল একশোটি কবিতা। শাশ্বত একশত। সঙ্গে অডিয়ো সিডিতে প্রদত্ত হল এ সংগ্রহ থেকেই নির্বাচিত ২০টি কবিতার আবৃত্তি।

আর্ট ও বাংলার রেনেসাঁস / Art O Banglar Renaissance

160.00

অন্নদাশঙ্কর রায়

২১টি পরস্পর-সম্বন্ধিত নাতিদীর্ঘ প্রবন্ধে ‘আর্ট’ ও ৩টি দীর্ঘ প্রবন্ধে ‘বাংলার রেনসাঁস’ নিয়ে আলোচনা করেছেন অন্নদাশঙ্কর রায় তাঁর এই গ্রন্থে। দেওয়া ও পাওয়ার ছল বা উপলক্ষ্য বা মাধ্যমের নামই যে আর্ট, সে-কথা তিনি যেমন নিঃসংকোচে বলেছেন, তেমনই নির্দ্বিধায় ঘোষণা করেছেন, বাংলার রেনেসাঁস এখনও অসমাপ্ত। রবীন্দ্রনাথের অন্তর্ধানে তা নিঃশেষিত ­হয়নি।

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রণীত রাণী রাসমণির প্রথম জীবনী / Hemcandra Bandyopadhya‌y Pranit Rani Rasmonir Pratham Jibani

150.00

সংকলন ও সম্পাদনা গৌতম বাগচি

রাণী রাসমণির কিংবদন্তীসম জীবন নিয়ে কল্পনাশ্রয়ী জীবনালেখ‌্য কিংবা গল্পকথার অভাব নেই। অভাব আছে তাঁর আপোশহীন জীবনের প্রামাণ‌্য ধারাবিবরণীর। বর্তমান গ্রন্থটি সেই অভাব মেটাবে। রাণীর জানবাজারের বাড়িতেই আশ্রিত গ্রন্থকার হেমচন্দ্র বন্দ‌্যোপাধ‌্যায় রাণী রাসমণির কন‌্যা জগদম্বা দাসীর পরম  স্নেহভাজন ছিলেন। ফলে রাসমণির ব‌্যতিক্রমী জীবনের বিশ্বস্ত ভাষ‌্য তৈরি হতে পেরেছে এবং সেইসঙ্গে তাঁর প্রথম জীবনীও আমরা পেয়েছি হেমচন্দ্রের কলমেই। অকুতোভয়, মহিয়সী যে নারীকে স্বয়ং কোম্পানি বাহাদুরও সমঝে চলতেন, তাঁকে এই প্রথম আমরা চিনে নেব সমকালের সাক্ষ‌্য থেকে।

হুতোমনামা / HUTOMNAMA

135.00

সম্পাদনা: জীবানন্দ চট্টোপাধ্যায়

হুতোম পেঁচার নকশা-র প্রকৃত লেখক কে?  শতবর্ষ পূর্বে এ নিয়ে প্রথম প্রশ্ন উঠেছিল। শতবর্ষ পেরিয়ে হুতোমের প্রকৃত পরিচয়ের সন্ধানে আজও অনুসন্ধিৎসু বিবিদিষু পাঠক।এ গ্রন্থে সেই অনুসন্ধানে ব্রতী এক জিজ্ঞাসু পথিক।

নানা নিবন্ধ / NANA NIBANDHA

120.00

অগ্নিকুমার আচার্য

সাহিত‌্যের অঙ্গনে প্রবন্ধ কোনো বর্ষীয়ান বটবৃক্ষ যেন। তার অগণিত শাখা-প্রশাখার মধ‌্যে জ্ঞানমূলক এহেন বিষয় নেই। যা আশ্রয় পায় না। সাহিত‌্য, বিজ্ঞান, মনোবিজ্ঞান, শিল্পকলা, প্রত্নতত্ত্ব, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, দর্শন, রাষ্ট্রনীতি, অর্থনীতি, মহৎ জীবনকথা ইত‌্যাদি প্রবন্ধের মাধ‌্যমেই উপস্থিত হয় পাঠকের দরবারে। নানা নিবন্ধ এমনই এক প্রবন্ধগ্রন্থ, যা পাঁচটি পর্বে সংকলিত করেছে বাইশটি অন‌ন‌্য প্রবন্ধকে। এখানে একদিকে যেমন আমরা পাই লোকসংস্কৃতি, ধর্মসংস্কৃতি ও সাহিত‌্য বিষয়ক প্রবন্ধ, অন‌্যদিকে তেমনই রয়েছে মহৎ জীবনকথা ও বিবিধ বিষয়ক নিবন্ধ। এক-একটি পর্বের মধ‌্যেও কত-না বৈচিত্র‌! তাই লোকসংস্কৃতি বিভাগে যেমন আমরা পড়ি ব্রাত‌্যজনের প্রাণের উৎসব চড়ক-গাজনের কথা, তেমনই আমাদের মুগ্ধ করে নামপদকীর্তন বৃত্তান্ত। এ-রকম সব ক-টি পর্বেই আমরা পেয়ে যাই আলোকসামান‌্য এক-একটি প্রবন্ধ_তা সে নজরুলের হিন্দুসাধনা নিয়েই হোক, কিংবা বহুবিচিত্ররূপিণী দেবী দুর্গা প্রসঙ্গে। অগ্নিকুমার আচার্য লিখিত প্রবন্ধগুলির সহজ-সরল উপস্থাপনভঙ্গি, ক্ষুরধার যুক্তিবিন‌্যাস, প্রাসঙ্গিক তথ‌্যের যথাযথ উপস্থাপন এবং সর্বোপরি, ভাষার অনন‌্য প্রসাদগুণ নানা নিবন্ধকে করে তুলেছে ব‌্যতিক্রমী তথা বহুমাত্রিক।

উত্তর গ্রামচরিত / Uttar Gramcharit

120.00

শিশির মজুমদার

আচার্য সুনীতিকুমারের আশীর্বাদধন‌্য শিশির মজুমদারের এই গ্রন্থে উত্তরবঙ্গের লোকসমাজের বারোমাসি জীবনের প্রত‌্যক্ষ অভিজ্ঞতার কথা যেমন তুলে ধরা হয়েছে তেমনি ‘পাশোসি’ অংশে আছে বৈচিত্রময় জীবনযাপনের নানা কথা। আচার্য সুনীতিকুমার চট্টোপাধ‌্যায়ের ১২৫তম জন্মবর্ষপূর্তিতে এই সংস্করণ তাঁরই স্মৃতির প্রতি নিবেদিত হল। এই গ্রন্থের একটি রচনায় একটি লুপ্তপ্রায় ‘ব্রত’র কথা বলা হয়েছে যেখানে শুধুমাত্র পুরুষেরাই যুক্ত। যে ব্রতটির আচার-অনুষ্ঠান ব‌্যবহার করেছিলেন রাজা গণেশ। অন‌্য একটি রচনায় দেশী সম্প্রদায়ের পাটের তৈরি ধোকড়ার কথা বলা হয়েছে। সেই ধোকড়া তাঁতে তৈরি জ‌্যাকেট জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মেলা থেকে ক্রয় করে পরেছেন রবীন্দ্রভারতীর তৎকালীন উপাচার্য পবিত্র সরকার ও সাহিত‌্যিক সমরেশ মজুমদার।

সর্বপল্লী রাধাকৃষ্ণণ / SARBAPALLI RADHAKRISHANAN

120.00

ভক্তিমাধব চট্টোপাধ্যায়

আর কোনো দার্শনিক-শিক্ষক রাষ্ট্রপ্রধানের ভূমিকায় তাঁর সমতুল কৃতিত্বের অধিকারী নন। অন্যদিকে, আর কোনো রাষ্ট্রপ্রধানও নিজেকে উন্নীত করতে পারেননি তাঁর দার্শনিক উচ্চতায়। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ সর্বাথেই এক ইতিহাস পুরুষ। ব্যতিক্রমী এই শিক্ষকের জীবন ও কর্মের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এই বই। সঙ্গে তাঁর প্রবন্ধ ও বক্তৃতার মূল্যবান সংযোজন।