Shop

QURAN SHARIF BANGANUBAD O BAKHYA – (ড. ওসমান গনী)

480.00
ড.  গনীর কাজগুলির সাথে তাঁর ইসলামের ইতিহাসের ধারাবাহিক  খন্ডগুলি পড়ে উৎসুক পাঠক-পাঠিকামাত্রেই ইসলামের প্রকৃত স্বরূপ ও ইতিহাসকে জানার ও বোঝার সুযোগ পাবেন । তাঁর এই অসাধারণ কাজগুলি প্রতিটি শিক্ষালয় ও বাড়িতে রাখার মতো ও প্রতিটি জিজ্ঞাসু মানুষের জানার মতো মহাসম্পদ ।

GOPALCHANDRA BHATTACHERJER RACHANASANKALAN – PART 1 – (দীপক কুমার দাঁ)

184.50
এই সংকলনের লেখাগুলি আহৃত হয়েছে প্রকৃতি , দেশ , যুগান্তর , জ্ঞান ও বিজ্ঞান ও কাজের লোক থেকে ।

অমূল্য বনৌষধি ও রোগ নিরাময় (প্রথম খণ্ড) / AMULYA BANAUSHADHI O ROG NIRAMOY (Volume I)

337.50
অমূল্য বনৌষধির সঠিক ব্যবহারে কীভাবে সুস্থ, সুন্দর, নীরোগ জীবন লাভ করা যায়, তার সহজ উপায় জানা যাবে এই বইয়ে।

একদিকে যেমন সহজ ভাষায় প্রাচীন ভারতের সুমহান আয়ুর্বেদ চিকিৎসার অনেক গূঢ় রহস্য উন্মোচিত হয়েছে এখানে, তেমনই আবার পরিচিত, অপরিচিত বিবিধ ভেষজের প্রয়োগে সুলভগৃহচিকিৎসার প্রণালীও বর্ণিত হয়েছে এর পাতায় পাতায়।

গৃহী, বিদ্যার্থী, গবেষক, চিকিৎসক, বিজ্ঞানী প্রমুখ সকলের জন্যই এই বইটি অপরিহার্য।

SHABDA DHANDHAR CHHAK MAJAR

120.00
শব্দ ভালোবাসেন ? পছন্দ করেন শব্দ নিয়ে খেলতে ? নতুন শব্দ জানতে ? তাহলে, এই বই আপনার । এতে আছে প্রচুর মজাদার শব্দছক, যার সমাধান করতে পারলে আনন্দ অফুরান । আর না – করতে পারলেও শব্দজব্দ হওয়ার আশঙ্কা শূন্য ।

২৫ টি সেরা ছোট্ট মজার গল্পবাহার / 25 TEE SERA CHOTO MOJAR GALPABAHAR

105.00

সাহিত্যসম্রাজ্ঞী আশাপূর্ণা দেবীর সুযোগ্যা পৌত্রী
শতরূপা সেনগুপ্ত প্রণীত বিচিত্র স্বাদের
২৫টি গল্পের এই সংকলন শিশুকিশোর পাঠককে
আকর্ষণ করবেই।

শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন্যাস (প্রথম খণ্ড) / Sri Buddhadeb Guhar Swanirbachita Upannyas- (1st Part)

451.00

সাতটি উপন‌্যাস নিয়ে ‘শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন‌্যাস’ (প্রথম খণ্ড) উপন‌্যাসের পটভূমি জামশেদপুরের রুক্ষ, শুষ্ক শিল্পাঞ্চল। একটি বাঙালি মেয়ের জবানিতে লেখা সেই উপন‌্যাস। ভুল বিয়ে করে ফেলে অনুশোচনায় দগ্ধ হতে থাকা এক নারী। নাটকীয়ভাবে একের-পর-এক আরও ভুল সম্পর্কে জড়িয়ে যেতে থাকে সে। মেয়েটির অকপট আত্মকথন উন্মোচিত করে আমাদের মধ‌্যবিত্ত-উচ্চমধ‌্যবিত্ত সমাজের যাবতীয় ভণ্ডামি। আর ঠিক সেটিই অভিপ্রায় ঔপন‌্যাসিকের। এই সংগ্রহের সবকটি উপন‌্যাসই আসলে এক দর্পণ, যার প্রতিচ্ছবিতে পাঠক দেখে ফ‌্যালেন তাঁর নিজেরই মুখ।