• 0 Items - 0.00
    • No products in the cart.

Biography

শেষ সংবাদে নিবেদিতা / SESH SAMBADE NIBEDITA

140.00

সম্পাদনা গৌতম বাগচি

এক চরম বিপন্ন সময়ে ভারতবর্ষের মাটিতে পা রেখেছিলেন ভগিনী নিবেদিতা। এদেশের আত্মার আত্মীয় হয়ে ওঠাই ছিল তাঁর জীবনের পরম লক্ষ্য। একজন বিদেশিনী হিসেবেও তিনি যে কী বিপুল পরিমাণ কর্মযজ্ঞে সামিল হয়েছিলেন, তার বিশদ চর্চা ও মূল্যায়ন চলছে বিগত একশো বছর ধরেই। এই গ্রন্থে প্রতিফলিত হয়েছে তাঁর প্রয়াণের অব্যবহিত পরেই নানা পত্রপত্রিকায় প্রকাশিত দেশবিদেশের বিশিষ্টজনের প্রতিক্রিয়া ও শ্রদ্ধাঞ্জলির কথা। বলাবাহুল্য, এই প্রয়াস অবশ্যই মৌলিকতা দাবি করে। বহু অজানা তথ্যে সমৃদ্ধ এই গ্রন্থ একটি ঐতিহাসিক কাজ হিসেবেই আকর্ষণীয় হয়ে থাকবে। সঙ্গে রইল নিবেদিতার  ইংরেজি ভাষায় অনূদিত রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পটি।

কর্মযোগী বিবেকানন্দ / KARMAYOGI VIVEKANANDA

160.00

পুরঞ্জনপ্রসাদ চক্রবর্তী

ধর্ম বলতে স্বামীজি কোনো বিশেষ মতবাদকে বোঝাতে চান কি না, সে সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘সব ধর্মের সংকীর্ণতা দূরীভূত করে এক উদার মানবধর্ম প্রচার করার জন‌্য শ্রীরামকৃষ্ণদেব ধরাধামে আবির্ভূত হয়েছিলেন_আমি শুধু সে কথাটিই প্রচার করতে চাই। আমার মতে ধর্ম যদি মানুষের অন্তরে শক্তি জোগাতে না পারে, তবে তা ধর্মই নয়।’ প্রকৃত অর্থে তথাকথিত অচলায়তন ধর্মের প্রতি প্রবল অনাস্থাতেই বিশ্বপরিব্রাজক এই সন্ন‌্যাসী মানবসেবার কর্মযজ্ঞে নিবেদন করেছিলেন নিজেকে। মানবতাবাদী এই মহাজনের বহু আলোচিত জীবনালেখ‌্যকে এক নতুন বাকবিন‌্যাসে, অভিনব বিশেষণে দিশাহীন নবপ্রজন্মের ভরসা-স্থল করে তুলতে চেয়েছেন কর্মযোগী বিবেকানন্দ গ্রন্থের প্রণেতা। গ্রন্থের পরিশেষে অত‌্যন্ত প্রাসঙ্গিকভাবেই লেখক সংযোজন করেছেন স্বামীজির অমূল‌্য বাণী এবং তাঁর প্রতি বিভিন্ন মনীষী ও বিশিষ্টজনের উল্লেখযোগ‌্য অভিমত। ভগিনী নিবেদিতা, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধি প্রমুখ বিশিষ্টজনের সশ্রদ্ধ অভিমতের আলোয় দীপিত হবেন পাঠক।

শরৎচন্দ্র || SARATCHANDRA

280.00

দশ অধ্যায়ে বিন্যস্ত এই জীবনীগ্রন্থ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক নির্মোহ জীবনভাষ্য।

তথ্যঋদ্ধ বিশ্বস্ততায় আলোকিত হয়ে উঠেছে শরৎচন্দ্রের শৈশব, কৈশোর, যৌবন ও পরিণত জীবনের দিনগুলি। যুগপৎ ব্যক্তি ও সাহিত্যিক শরৎচন্দ্রের বহিঃজীবন ও অন্তর্জীবন ভাস্বর হয়ে উঠেছে এই মহাগ্রন্থে।

বাদশা খান || BADSHA KHAN

256.00

বাদশা খান কে ছিলেন?
সীমান্ত গান্ধী বলে কাকে ডাকা হত?
খুদা-ই-খিদমঙ্গার আন্দোলনের প্রবক্তা কে?

উপমহাদেশের ক্রমবর্ধমান ঘৃণা, বিদ্বেষ ও বিভাজনের রাজনীতির প্রেক্ষিতে এই প্রশ্নগুলির উত্তর জানা জরুরি। ঋষি দাস প্রণীত বাদশা খান আমাদের সেই উত্তরগুলিই শুধু দেয় না, সেই সঙ্গে পরিচিত করে এক অনন্য মহাজীবনের সঙ্গে, যা আমাদের দেয় অহিংসা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নৈতিক রাজনীতির এক ব্যতিক্রমী পাঠ।

DESHBANDHU CHITTARANJAN / দেশবন্ধু চিত্তরঞ্জন- RISHI DAS

240.00

এই জীবনীগ্রন্থ পাঠ করে আমরা শুধুই যে আইনজীবী, দেশপ্রেমী, রাজনীতিজ্ঞ, মেয়র, দানসাগর তথা সুসাহিত্যিক চিত্তরঞ্জন দাশের জীবন ও কর্মের প্রতিটি পর্ব সম্পর্কে অবহিত হতে পারব তা নয়, আমাদের স্বাধীনতা আন্দোলনের একটি উত্তাল পর্বের প্রাণস্পন্দনকেও অনুভব করতে পারব গ্রন্থকারের তীক্ষ্ণ, সংবেদী গদ্যে।

রুপালি পর্দায় দেব || RUPALI PARDAI DEV

30.00

রুপালি পর্দায় দেব

তারকাদের  সম্পর্কে  অজানা অনেক তথ্য যেমন জানা যাবে  এ বইগুলি থেকে , তেমনি পাঠক  সরাসরি  শুনে নিতে পারবেন তাঁদের কথা  তাঁদের নিজের মুখে I

মারব এখানে লাশ পড়বে শ্মশানে (MARBO EKHANE LASH PORBE SHASHANE)

125.00

মারব এখানে লাশ পড়বে শ্মশানে (MARBO EKHANE LASH PORBE SHASHANE)

বর্ণময় এই জীবন থেকে এ প্রজন্মের শেখার আছে হেত অনেক কিছুই, কিন্তু তার আগে ৫৫ টি দুর্লভ ছবি  সই এ বই থেকে তার জেনে নিক মাটিতে পা রেখেও  কিভাবে  ছুয়ে ফেলা যাও, আকাশ, অসীম সম্ভাবনাময় অনন্ত ওই আকাশ.

কবির নীরা || KABIR NIRA

416.00

অনেক শিল্পী নির্জনতা-বিলাসী কিংবা একান্তভাবে নিজের রং-তেল-জল-ক্যানভাস নিয়েই মগ্ন থাকেন আবার অনেক শিল্পী শিল্পের অন্যান্য শাখা সম্পর্কেও বিশেষ আগ্রহী। যেমন অনেক কবি ছবি দেখেন না, কবিতার জগৎ ছেড়ে অন্য দিকে মুখ ফেরান না, আবার অনেক কবি প্রেরণা পান ছবি কিংবা গান থেকে। আমরা আমাদের নিজেদের সীমানা ছাড়িয়ে অন্য যত কিছুই গ্রহণ করি না কেন, তাতেও আমাদের মস্তিষ্কে স্মৃতির অনেক কোষ খালি থাকে। সুতরাং গ্রহণ করার কোনো শেষ নেই।

ডাক্তারবাবুর কড়চা || DAKTARBABUR KARCHA

200.00

প্রখ্যাত ইএনটি বিশেষজ্ঞ ডা. দুলালকুমার বসু
দীর্ঘ পাঁচ দশক ব্যাপী তাঁর চিকিৎসক জীবনের অভিজ্ঞতার ঝুলি উপুড় করে চিত্র-বিচিত্র নানান ঘটনা ও উপলব্ধির কথা শুনিয়েছেন এ গ্রন্থে।

Play sound