• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

ক্ষুদিরাম / KHUDIRAM

127.50

বারিদবরণ ঘোষ  

ব্রিটিশ সাম্রাজ‌্যবাদীদের হাত থেকে স্বদেশকে উদ্ধার করে স্বাধীনতা অর্জনের সূচনাপর্বে যাঁরা আত্মোৎসর্গ করেছিলেন, তাঁদের মধ‌্যে অগ্রগণ‌্য ক্ষুদিরাম বসু। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন সবেমাত্র সংগঠিত হয়েছে, সহিংস বা অহিংস আন্দোলনের রূপরেখা তখনও অঙ্কিত হয়নি, কিন্তু দেশকে মুক্ত করার একটা স্বপ্ন তরুণ বাঙালিরা দেখছিলেন। এ কাজে জীবন তাঁদের কাছে পায়ের ভৃত‌্য হয়েছিল, মৃত‌্যু হয়েছিল বরণীয়। সংশপ্তকের প্রতিজ্ঞা নিয়ে এঁরা গোপনে গোপনে দেশমন্ত্রে উদবুদ্ধ হয়েছিলেন। সেই মন্ত্রই ক্ষুদিরাম-প্রফুল্ল চাকী-কানাইলালদের জাগিয়ে দিয়েছিল। সেই জাগরণী মন্ত্রে দীক্ষিত ক্ষুদিরাম সঙ্গী প্রফুল্ল চাকীকে নিয়ে দূর মজঃফরপুরে ব্রিটিশ শাসনযন্ত্রের এক অপরাধীকে হত‌্যা করার জন‌্য ছদ্মনামে গিয়েছিলেন। শৈশবোচিত একটা ভুলের শিকার হয়ে তাঁরা লক্ষ‌্যভ্রষ্ট হন। পরিণামে প্রফুল্লের আত্মহত‌্যা আর ক্ষুদিরামের ফাঁসি_যে ফাঁসির যন্ত্রণা দেশকে আবার উদ্দীপনাময় করে তুলেছিল, বিকল হতে বসেছিল সমগ্র ব্রিটিশ নিপীড়নযন্ত্র। এ-বই সেই জাগরণী মন্ত্র, নিপীড়ন ও আত্মোৎসর্গের এক মহান কাহিনি।  

নির্বাচিত উপন্যাস – দ্বিতীয় খণ্ড / NIRBACHITA UPANYAS – VOLUME 2

340.00

সুনীল গঙ্গোপাধ্যায়

তিন বন্দ্যোপাধ্যায়-উত্তর বাংলা কথাসাহিত্যে অন্যতম প্রধান স্বর, নিঃসন্দেহে, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের নির্বাচিত দশটি উপন্যাস এখানে সংকলিত হয়েছে দুটি খণ্ডে।

পঁচিশটি শ্রেষ্ঠ কিশোর গল্প / 25TEE SRESTHA KISHORE GALPA – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

229.60

শীর্ষেন্দ মুখোপাধ্যায়

শুধু নির্মল হাসিই নয়, সুতীক্ষ্ণ ব্যঙ্গ, এমনকী গা-ছমছমে রোমকূপ খাড়া করা অনুভবও মিলবে এ সংকলনের গল্পগুলিতে। দু-মলাটে_এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ কিশোরকাহিনিকারের_পঁচিশটি শ্রেষ্ঠ গল্পের আয়োজন।

TARGET PRASHNA SANKALAN- CLASS 6 / টার্গেট প্রশ্ন সংকলন – ষষ্ঠ শ্রেণী (2026)

280.00

পারুল মেধা অন্বেষণ 2026 প্রতিযোগিতা-র আবেদনপত্র সংযোজিত

সকল বিষয় একত্রে

প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক Scanner উত্তর-সহ

HOLISTIC PROGRESS REPORT CARD অনুসারে
নবপ্রবর্তিত অভীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন- যথাক্রমে 30, 50 ও 70 নম্বরের প্রশ্নপত্র সংবলিত

বাবরের আত্মকথা || BABURER ATMAKOTHA

195.00

প্রখ্যাত ইতিহাসবিদ স্ট্যানলি লেন-পুল যাঁকে ‘প্রাচ্যের জুলিয়াস সিজার’ বলে অভিহিত করেছেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সেই জহিরুদ্দিন মুহম্মদ বাবর ইতিহাসে অমর হয়ে আছেন তাঁর ব্যতিক্রমী আত্মজীবনী বাবরনামা গ্রন্থের জন্য।

বাবরনামা-র উৎকর্ষ বাবরের অকপটতায়। নিজের ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত, চারিত্রিক দুর্বলতা- কিছুই তিনি গোপন করেননি। সেইসঙ্গে রয়েছে মানবচরিত্র বিশ্লেষণ, শাসনব্যবস্থা ও সাম্রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর ভনিতাহীন মন্তব্য। ভৌগোলিক পর্যবেক্ষণ এবং প্রকৃতি ও প্রাণীজগতের সূক্ষ্ম বর্ণনা প্রদানেও তিনি অনবদ্য।
এই সেই বিরল গ্রন্থ যা একাধারে সমসময়ের বিশ্বস্ত দলিল এবং যুগপৎ এক সম্রাট ও এক মানুষের কালোত্তীর্ণ আত্মকথা।

প্রসঙ্গ রাজধর্ম || PRASANGA RAJDHARMA

246.00

শরসজ্জায় শায়িত ভীষ্মের যুধিষ্ঠিরের প্রতি উপদেশ

মহাভারত-এর দ্বাদশ অধ্যায়ে বর্ণিত শান্তিপর্বে, শ্রীকৃষ্ণের অনুরোধে শরশয্যায় শায়িত পিতামহ ভীষ্ম ধর্মরাজ যুধিষ্ঠিরকে পালনীয় রাজধর্ম প্রসঙ্গে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের যে পাঠ দান করেন, সেই উপদেশাবলির অনুপুঙ্খ আলোচনাই এই গ্রন্থ।
একুশ শতকে এসেও রাজধর্মের সেই শাশ্বত পাঠ আধুনিক রাষ্ট্র, সমাজ, রাজনীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা ক্ষেত্রে স্বীয় প্রাসঙ্গিকতা অক্ষুণ্ণ রেখেছে।

ইতিহাস ও পরিবেশ রেফারেন্স || দশম শ্রেণি || ITIHAS O PARIBESH REFERENCE || CLASS 10

330.00
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ-এর সর্বশেষ নির্দেশিকা মেনে লিখিত, উন্নততর সংস্করণ