• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Shop

মহাসিন্ধুর ওপার থেকে / MAHASINDHUR OPAR THEKE

₹130.00

প্রসেনজিৎ দাশগুপ্ত

সৃষ্টির আদি থেকেই ধর্ম আর সংগীত পরস্পরের সঙ্গে জড়িয়েছে এক অমোঘ বন্ধনে। মনন, চিন্তন ও বোধের ক্ষেত্রে ফলত যোগ হয়েছে অনেক মাত্রা। সভ‌্যতার ইতিহাসেরই অবিচ্ছেদ‌্য অংশ হিসেবে দেশে-বিদেশে বিকশিত হয়েছে ধর্মীয় সংগীতের ধারা। এই বই খুললে সেই ধারার উদ্ভব ও ক্রমবিকাশের এক সংক্ষিপ্ত ধারাবিবরণী তো মিলবেই, সঙ্গে প্রাপ্তি বিশ্বের প্রথম দশটি প্রাতিষ্ঠানিক ধর্মীয় সংগীতের কাহিনি। এমন প্রচেষ্টা বাংলা ভাষাতে তো বটেই, পৃথিবীর অন‌্যান‌্য ভাষাতেও দুর্লভ।

মেদিনীপুরে দেশজ শিক্ষার ধারা / MEDINIPURE DESHAJ SHIKSHAR DHARA

₹150.00

সুব্রতকুমার মাল

ব্রিটিশ শিক্ষা ব‌্যবস্থা প্রবর্তনের পূর্বে সমগ্র বঙ্গদেশে, বিশেষত মেদিনীপুরে, দেশজ শিক্ষার এক সমৃদ্ধ ধারা প্রবহমান ছিল, তা ভেঙে পড়ল কেন ? ১৮৩৫ সালের অ‌্যাডামস-এর রিপোর্ট অনুসারে জানা যায়, অতীতে মেদিনীপুর শিক্ষার দিক থেকে সর্বাগ্রে ছিল। তাহলে এখানে ব্রিটিশ শিক্ষা ব‌্যবস্থা প্রবর্তনের আগে কেন কালের করাল গ্রাসে এর অবলুপ্তি ঘটল ? এই গ্রন্থে আছে, প্রাক‌্ঔপনিবেশিক আমলে মেদিনীপুরে দেশজ শিক্ষার ধারা প্রাথমিক শিক্ষার অবস্থা, নারীশিক্ষার অগ্রগতি এবং লোকশিক্ষার অবস্থা। সেইসঙ্গে মেদিনীপুরের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট‌্যগুলিও বিস্তারিতভাবে আলোচিত।

মিথকথা / MITHKATHA

₹150.00

অমিত ভট্টাচার্য

অন্ধকার থেকে অন্ধকারে নয়। অন্ধকার থেকে আলোয় উত্তরণই মানবজীবনের সার্থকতা। প্রাচীন ভারতের শাস্ত্র-সাহিত‌্য–দর্শনই কেবল নয়, আধুনিক সাহিত‌্যেও যতদূর সম্ভব হয়েছে, প্রসারিত দৃষ্টি নিয়ে সেসবের মননসমৃদ্ধ দীপ্তি পাঠকের দরবারে পৌঁছে দেওয়ার নিরলস প্রয়াস মিথকথা শীর্ষক গ্রন্থটিতে লক্ষণীয়। একদিকে পরম্পরাবাহিত সামাজিক ও পারিবারিক পরিবেশজনিত ভ্রান্ত ধারণা আপামর জনতাকে শিক্ষা-ডিগ্রি নির্বিশেষে এখনও কীভাবে আচ্ছন্ন করে রাখে, অপরদিকে ঋষিদের কল্পকথায় রূপকাকারে চিত্তশুদ্ধির আবাহন_এই দুয়েরই প্রতিচ্ছবি মূর্ত হয়ে উঠেছে নির্বাচিত চোদ্দোটি কাহিনিতে।

নেপথ্যদর্শন / NEPATHYADARSHAN

₹130.00

শ্রীনিরপেক্ষ

বিগত শতাব্দীর পঞ্চশ-ষাটের দশকে যুগান্তর পত্রিকায় শ্রীনিরেপক্ষ ছদ্মনামের অন্তরালে নবীন সাংবাদিক অমিতাভ চৌধুরীর ‘নেপথ‌্যদর্শন’ ধারাবাহিক রচনা ভারতীয় তথা এশীয় সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করে। অনুসন্ধানমূলক সাংবাদিকতার অন‌্যতম পথিকৃৎ হিসেবে স্বীকৃত হন তিনি। প্রশাসনের নানা অনিয়ম-অনাচার-অবিচারের ঘটনাকে পাঠকের দরবারে তিনি হাজির করেন অসামান‌্য সৎসাহস এবং আপসহীন মনোভাব নিয়ে। সেইসঙ্গে এই কলমের বহু রচনায় ছিল অপ্রত‌্যাশিত নানান মানবিক উদ্ঘাটন। এই কারণেই এই প্রতিবেদনগুলি নিতান্ত সাময়িক রচনা না-থেকে হয়ে উঠেছে সমকালীন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসের মূল‌্যবান দলিল। সেই সময়ের নবমূল‌্যায়নের জন‌্য আজও অপিরহার্য এই সংকলন।

বৈষ্ণবতীর্থ কুলীনগ্রাম / Boisnabtirtha Kulingram

₹150.00

সম্পাদনা: পুলককুমার বন্দ্যোপাধ্যায়

শ্রীচৈতন্যের পদধূলিধন্য বৈষ্ণবতীর্থ কুলীনগ্রাম নিছক গ্রাম নয়। বহুযুগের ওপার হতে ভেসে আসা ধর্মবোধ ও সংস্কৃতিচর্চার এক পীঠস্থান। শৈব, শাক্ত ও বৈষ্ণবধর্মাচরণের শান্তিপূর্ণ সহাবস্থান, সেইসঙ্গে এক সহজিয়া জীবনাত্রা_নানা দৃষ্টিকোণ থেকে এই গ্রামকে করে তুলেছে অনন্য। আর তাই তাকে নিয়ে গড়ে, ওঠা চর্চার যে পরম্পরা ও ইতিহাস, এ গ্রন্থ তারই এক মেধাবী সংকলন।

শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ / Sri Sri Ramkrisnadeber Upadesh

₹150.00

সুরেশচন্দ্র দত্ত

শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ আমাদের ভাগ‌্যবিড়ম্বিত, দুঃখময় জীবনে এক পরম সহায়। জীবৎকালেই তাঁর অমৃতবাণী শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তাতে একদিকে যেমন পরমহংসগতপ্রাণ ভক্তের সংখ‌্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, অন‌্যদিকে তাঁর উপদেশ আদৌ অবিকৃত থাকছে কি না, তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছিল। জীবৎকালেই তাই রামকৃষ্ণবাণীর সংরক্ষণের কাজ শুরু হয়ে গিয়েছিল। এ ক্ষেত্রে অগ্রণী ছিলেন যাঁরা, তাঁদের মধ‌্যে একজন যদি হন মহেন্দ্রনাথ গুপ্ত (শ্রীম), অপরজন অবশ‌্যই সুরেশচন্দ্র দত্ত। বস্তুত, শ্রীম-এর রামকৃষ্ণকথামৃত প্রকাশিত হওয়ার আগেই পরমহংসদেবের জীবৎকালে ১৮৮৪ সালে সুরেশচন্দ্র দত্ত সংকলিত বইটির প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল। তারপর থেকে আজ অবধি বইটির সংস্করণ সংখ‌্যা ২৩-এরও বেশি। এতে একদিকে যেমন বইটির বহুল জনপ্রিয়তা ধরা পড়ে, অন‌্যদিকে পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণগুলিতে ঠাকুরের আরও অনেক অগ্রন্থিত উপদেশ যে সংকলিত হতে পেরেছিল, তাও বোঝা যায়। বর্তমান সংস্করণে শ্রীরামকৃষ্ণের ৯৫০টি উপদেশ সংকলিত হয়েছে। গ্রন্থের প্রথম পর্বে ‘শ্রীশ্রীরামকৃষ্ণলীলা’র পরমহংসদেবের জীবন ও কর্মের অতি সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। দীর্ঘদিন বইটি অমুদ্রিত অবস্থায় পাঠকের নজরের আড়ালে ছিল। ঐতিহাসিক এই পারুল সংস্করণে গ্রন্থটির তাৎপর্যময় পুনরুদ্ধার ও পুনঃপ্রকাশ রামকৃষ্ণচর্চার ক্ষেত্রটিকে আরও প্রসারিত করবে।

শাশ্বত একশত / Saswata Ekasato

₹160.00

(পাঠ ও আবৃতির জন‌্য নির্বাচিত রবীন্দ্রনাথের একশো কবিতার সংগ্রহ)

সংকলন ও সম্পাদনা মেঘ বসু

কোনো কবির প্রতিটি সৃজনকর্মই যখন কালোত্তীর্ণ, তখন তাঁর সৃষ্টিসম্ভার থেকে আলাদা করে নির্দিষ্ট কিছু কবিতা চয়নের প্রয়োজন থাকে কি? শেক্সপিয়র থেকে মিলটন হয়ে ওয়র্ডসওয়র্থ কিংবা কালিদাস থেকে জয়দেব হয়ে রবীন্দ্রনাথ_আমাদের শ্রেষ্ঠ কবিরা তাঁদের অখণ্ড সামগ্রিকতা নিয়েই প্রোজ্জ্বল আমাদের কাছে। কিন্তু জনগণমন সবসময়ই সিন্ধুদর্শন করতে চায় বিন্দুর মধ‌্যে। তাই এই প্রয়াস। রবীন্দ্রনাথের সমস্ত কবিতাকৃতি থেকে পাঠ ও আবৃত্তির অভিমুখ নিয়ে আহৃত হল একশোটি কবিতা। শাশ্বত একশত। সঙ্গে অডিয়ো সিডিতে প্রদত্ত হল এ সংগ্রহ থেকেই নির্বাচিত ২০টি কবিতার আবৃত্তি।

আলোর পথে কল্পগ্রহে / Alor Pathe Kalpograhe

₹130.00

শ্রাবণী কর

ছোট্টো ছোট্টো ছয়টি ছেলেমেয়ে আমাদের এই চেনা পৃথিবী থেকে আলোর পথে পাড়ি দিয়ে পৌঁছে গেছে এক কল্পগ্রহে। কী হল তারপর? নতুন গ্রহের মানুষদের সঙ্গে ওরা কি ভাব জমাতে পারল? মানবিকতায়, সংবেদনশীলতায় ওরা কি হেরে গেল সেই গ্রহের বাসিন্দাদের কাছে? জানতে হলে পড়তে হবে উত্তেজনায় টানটান এই কল্পবিজ্ঞানের গল্প।

 

গণিতবিকাশের ধারা / Ganitbikasher Dhara

₹160.00

অধ্যাপক মনকুমার চক্রবর্তী

এই বইয়ের প্রথম দিকেই আছে গ্রিক গণিতের দুই দিকপাল পিথাগোরাস ও ইউক্লিডের কথা। আছে বিভিন্ন ধরনের সংখ্যার, বিশেষ করে জটিল সংখ্যার কাহিনি। গণিতে ‘শূন্য’-এর ‘কিছু না’ থেকে সংখ্যা হয়ে ওঠার কাহিনি। আছে গণিতে ‘অসীম’-এর ভূমিকা এবং ‘অসীম’ সম্পর্কে বিস্তারিত আলোচনা। সবশেষে আশা করা যায় ছাত্রছাত্রীদের মধ্যে গণিতপ্রেম জাগিয়ে তোলার ক্ষেত্রে এই বই গণিত শিক্ষকদের যথেষ্ট সাহায্য করবে।