• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Shop

ক্ষুদিরাম / KHUDIRAM

₹120.00

বারিদবরণ ঘোষ  

ব্রিটিশ সাম্রাজ‌্যবাদীদের হাত থেকে স্বদেশকে উদ্ধার করে স্বাধীনতা অর্জনের সূচনাপর্বে যাঁরা আত্মোৎসর্গ করেছিলেন, তাঁদের মধ‌্যে অগ্রগণ‌্য ক্ষুদিরাম বসু। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন সবেমাত্র সংগঠিত হয়েছে, সহিংস বা অহিংস আন্দোলনের রূপরেখা তখনও অঙ্কিত হয়নি, কিন্তু দেশকে মুক্ত করার একটা স্বপ্ন তরুণ বাঙালিরা দেখছিলেন। এ কাজে জীবন তাঁদের কাছে পায়ের ভৃত‌্য হয়েছিল, মৃত‌্যু হয়েছিল বরণীয়। সংশপ্তকের প্রতিজ্ঞা নিয়ে এঁরা গোপনে গোপনে দেশমন্ত্রে উদবুদ্ধ হয়েছিলেন। সেই মন্ত্রই ক্ষুদিরাম-প্রফুল্ল চাকী-কানাইলালদের জাগিয়ে দিয়েছিল। সেই জাগরণী মন্ত্রে দীক্ষিত ক্ষুদিরাম সঙ্গী প্রফুল্ল চাকীকে নিয়ে দূর মজঃফরপুরে ব্রিটিশ শাসনযন্ত্রের এক অপরাধীকে হত‌্যা করার জন‌্য ছদ্মনামে গিয়েছিলেন। শৈশবোচিত একটা ভুলের শিকার হয়ে তাঁরা লক্ষ‌্যভ্রষ্ট হন। পরিণামে প্রফুল্লের আত্মহত‌্যা আর ক্ষুদিরামের ফাঁসি_যে ফাঁসির যন্ত্রণা দেশকে আবার উদ্দীপনাময় করে তুলেছিল, বিকল হতে বসেছিল সমগ্র ব্রিটিশ নিপীড়নযন্ত্র। এ-বই সেই জাগরণী মন্ত্র, নিপীড়ন ও আত্মোৎসর্গের এক মহান কাহিনি।  

কথাসরিৎসাগর / KATHASARITSAGAR

₹520.00

মহাকবি সোমদেব ভট্ট

কথারূপ সরিৎসমূহের সাগর-ই কথাসরিৎসাগর। মহাকবি সোমদেব ভট্ট বিরচিত এই মহাগ্রন্থের স্বাদু অনুবাদ ও পুনঃকথন এই প্রথম বাংলায়। গল্পের মধ্য থেকে বেরিয়ে আসছে আর-একটি গল্প। তা থেকে আরও একটি _এরকমভাবে গল্পের প্রবাহ সৃষ্টি করেছে অসংখ্য তরঙ্গের যারা মিলেমিশে তৈরি করেছে কথাসাহিত্যের এক অতলান্ত সমুদ্র যা বহু ক্ষেত্রেই আদি ও বীভৎসরসে সিঞ্চিত। এতৎসত্ত্বেও গৃহী পাঠকের জন্য এখানে উপস্থিত হিতকথা, নীতিবাক্য ও শাস্ত্রীয় উপদেশ।

নির্বাচিত উপন্যাস – দ্বিতীয় খণ্ড / NIRBACHITA UPANYAS – VOLUME 2

₹320.00

সুনীল গঙ্গোপাধ্যায়

তিন বন্দ্যোপাধ্যায়-উত্তর বাংলা কথাসাহিত্যে অন্যতম প্রধান স্বর, নিঃসন্দেহে, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের নির্বাচিত দশটি উপন্যাস এখানে সংকলিত হয়েছে দুটি খণ্ডে।

২৫টি নতুন ভূত / 25 TEE NATUN BHOOT – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

₹280.00
ভূত আছে কি নেই -এই দুই বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আছে ভূত।
এখনও সারা পৃথিবী জুড়ে লেখা হয় ভূত নিয়ে কত গল্প-উপন্যাস।
ভূতের গল্প পড়তে ভালোবাসে পৃথিবীর সব দেশের মানুষ। তাই ভূত থাকুক আর নাই থাকুক, আমাদের ভূতের গল্প আছে। থাকবে।

কারাগারে কবি || KARAGARE KABI

₹285.00

কারাগারে কবি কেবল নজরুলের এক বছর এক মাস কালের কারাজীবনের দলিল নয়। বরং কবির কারাজীবনের আগেপিছে হারিয়ে যাওয়া মুহূর্তরা এক মলাটে নথিভুক্ত হয়েছে।
প্রলয় শিখা কাব্যগ্রন্থের জন্যও নজরুলের জেলযাত্রা স্থির হয়েছিল। কিন্তু তৎকালীন গান্ধি-আরউইন চুক্তি-র জন্য কবি জেলজীবন থেকে অব্যাহতি পেয়েছিলেন।
সুদীর্ঘ গবেষণার ফসল কারাগারে কবি পাঠে নজরুলপ্রেমী থেকে শুরু করে গবেষকদের নতুন দিশা দেবে।
পাঠককুলকে ভাবাবে নিশ্চিত।

বিপ্লবী রাসবিহারী বসু || BIPLABI RASH BEHARI BASU

₹200.00

বারবার ছদ্মবেশ বদলে ব্রিটিশের চোখে ধূলো দেওয়া দুর্দমনীয় যে বিপ্লবী ছিলেন দিল্লি বোমা কাণ্ড, গদর আন্দোলন এবং জাপানে ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্স লিগ গঠনের নেপথ্যে, তিনিই রাসবিহারী বসু।

মণি বাগচি বিরচিত জীবনী গ্রন্থটি কেবল এক বিপ্লবী জীবনের বিশ্বস্ত তথা অনুপুঙ্খ ধারাবিবরণীই নয়, বরং তা বিস্মৃতপ্রায় এক জাতীয় বীরকে নতুন আলোয় পুনর্মূল্যায়নের অনন্য প্রয়াস।

বীর সাভারকর || BEER SAVARKAR

₹208.00

মণি বাগচি বিরচিত বীর সাভারকর গ্রন্থটি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অধিনায়ক বিনায়ক দামোদর সাভারকরের এক প্রামাণ্য জীবন-আলেখ্য।
তীক্ষ্ণ গদ্য ও ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার মেলবন্ধনে রচিত ব্যতিক্রমী এই জীবনচরিত বিপ্লবী ভারতের এক জাতীয় বীরের জীবনকে নির্মোহভাবে ফিরে দেখার অমূল্য প্রয়াস।

রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা || RAY PARIBARER CHAR PURUSHER LEKHA O AKA

₹520.00

একটি পরিবার চার প্রজন্ম জুড়ে, প্রায় সার্ধশতবর্ষব্যাপী বাঙালিকে শুধু রূপকথা, মনভুলোনো ছবি ও ছড়াই উপহার দেয়নি, সেইসঙ্গে দিয়েছে কমিক্স, কল্পবিজ্ঞান, নাটক, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, গল্প, উপন্যাস-সহ শিশু-কিশোর সাহিত্যের এক অফুরান ভাণ্ডার।

রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা কেবল একটি সংকলনমাত্র নয়, তা আধুনিক বাংলা শিশু-কিশোর সাহিত্য ও শিল্প-ঐতিহ্যের এক আনন্দময় উদ্যাপন।

উপেন্দ্রকিশোর, সুকুমার, সত্যজিৎ ও সন্দীপ রায়ের পাশাপাশি পরিবারের প্রায় প্রত্যেক যুগন্ধর স্রষ্টার নির্বাচিত রচনা ও অলংকরণ এখানে অভিন্ন সূত্রে গ্রথিত।