• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

নীল চোখ রহস্য / NEEL CHOKH RAHASYA

187.50
কেউ কেউ রহস্য-দুনিয়াকে নিজের সৃষ্টিশীল মনন দিয়ে বোঝার চেষ্টা করেন । তৈরি করেন সম্পূর্ণ আলাদা একটি জগৎ । আর সেই জগতেরই কাহিনি ব্যাখ্যা করেন নিজের সৃষ্টিতে । স্মৃতিকণা রায় তেমন কাহিনিই সৃষ্টি করে চলেছেন বছরের পর বছর ধরে । তাঁর এই বইটিও এমনই  ব্যাখ্যাতীত নানা ধরনের ঘটনায় মোড়া । এতে রয়েছে প্রাকৃত-অতিপ্রাকৃত অস্বাভাবিক ঘটনাবহুল।

HAZRAT ALI ( হযরত আলী )

240.00
ড.  গনীর কাজগুলির সাথে তাঁর ইসলামের ইতিহাসের ধারাবাহিক  খন্ডগুলি পড়ে উৎসুক পাঠক-পাঠিকামাত্রেই ইসলামের প্রকৃত স্বরূপ ও ইতিহাসকে জানার ও বোঝার সুযোগ পাবেন । তাঁর এই অসাধারণ কাজগুলি প্রতিটি শিক্ষালয় ও বাড়িতে রাখার মতো ও প্রতিটি জিজ্ঞাসু মানুষের জানার মতো মহাসম্পদ ।

CHARITRA O SAMAJ GATHANE QURAN SHARIF

360.00
ড.  গনীর কাজগুলির সাথে তাঁর ইসলামের ইতিহাসের ধারাবাহিক  খন্ডগুলি পড়ে উৎসুক পাঠক-পাঠিকামাত্রেই ইসলামের প্রকৃত স্বরূপ ও ইতিহাসকে জানার ও বোঝার সুযোগ পাবেন । তাঁর এই অসাধারণ কাজগুলি প্রতিটি শিক্ষালয় ও বাড়িতে রাখার মতো ও প্রতিটি জিজ্ঞাসু মানুষের জানার মতো মহাসম্পদ ।

হেমন্ত বেলায় / HEMANTA BELAY

410.00

বুদ্ধদেব গুহ

শুধু উপন্যাস নয়, ছোটো­­গল্পেও বুদ্ধদেব গুহ যে এক ব্যতিক্রমী কথাশিল্পী, তা আরও একবার প্রমাণিত এই সংগ্রহের অর্ধশত গল্পে। কোথাও চোরাশিকারি, কোথাও নবীন মুহুরি, কোথাও আবার সাকচুং সিং-এর মতো বিচিত্র চরিত্র ভিড় করে এ-সংগ্রহের পাতায়। ফলত সৃজিত হয় এক বৃহৎ ক্যানভাস, জীবনের জ্যামিতি যেখানে বদলে যায় অবিরা­ম।

ডিঙ্গিনৌকো – প্রথম বর্ষ / DINGI NOUKA – 1ST YEAR

358.00

সম্পাদনা: সুনির্মল চক্রবর্তী

আজ যখন বিশ্ব উষ্ণায়নের প্রকোপে ছিন্নভিন্ন ঋতুচক্র, যখন মানুষের অপরিমিত লোভ নিঃশেষ করছে ভূগর্ভের জলস্তর, যখন খরা, বন্যা আর যুদ্ধে বিপন্ন মানবজাতি, তখন একমাত্র ছোটোরাই পারে স্বপ্ন দেখতে। তারাই পারে নতুন পৃথিবীর স্বপ্ন দেখাতে। নতুন এই ডি­­ঙিনৌকো তাদের বাহন। এতেই সওয়ার হয়ে তারা একদিন ঠিক খুঁজে নেবে সম্ভাবনার নতুন সমুদ্র আর তারায় ভরা নতুন আকাশ।

ইনকা থেকে পেরু / INCA THEKE PERU

127.50

পৃথ্বীরাজ সেন

পেরু। সুপ্রাচীন ইনকা সভ্যতা গড়ে উঠেছিল এখানেই। পেরুর হাজার বছরের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অভিযাত্রার টুকরো টুকরো ছবি এই বইয়ে।