• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Shop

অমূল্য বনৌষধি ও রোগ নিরাময় (প্রথম খণ্ড) / AMULYA BANAUSHADHI O ROG NIRAMOY (Volume I)

₹360.00
অমূল্য বনৌষধির সঠিক ব্যবহারে কীভাবে সুস্থ, সুন্দর, নীরোগ জীবন লাভ করা যায়, তার সহজ উপায় জানা যাবে এই বইয়ে।

একদিকে যেমন সহজ ভাষায় প্রাচীন ভারতের সুমহান আয়ুর্বেদ চিকিৎসার অনেক গূঢ় রহস্য উন্মোচিত হয়েছে এখানে, তেমনই আবার পরিচিত, অপরিচিত বিবিধ ভেষজের প্রয়োগে সুলভগৃহচিকিৎসার প্রণালীও বর্ণিত হয়েছে এর পাতায় পাতায়।

গৃহী, বিদ্যার্থী, গবেষক, চিকিৎসক, বিজ্ঞানী প্রমুখ সকলের জন্যই এই বইটি অপরিহার্য।

অ্যালবার্ট আইনস্টাইন / ALBERT EINSTEIN

₹160.00

শুধু বিজ্ঞানীর ভূমিকায় নয়, মানুষ হিসেবেও অ্যালবার্ট আইনস্টাইন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব।
তাঁর আপেক্ষিকতাবাদ-এর ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে আধুনিক পদার্থবিদ্যা ও মহাকাশ বিজ্ঞান।
তাঁর মানবতাবাদ বিজ্ঞানের সঙ্গে মিলিয়েছে নৈতিক মূল্যবোধকে।
এই গ্রন্থে একদিকে যেমন তাঁর জটিল বৈজ্ঞানিক তত্ত্বগুলিকে সহজ ভাষায় বোঝানো হয়েছে, তেমনই প্রাঞ্জলভাবে বর্ণিত হয়েছে তাঁর জীবনের নানান অধ্যায়।

আদি কলকাতার ভূতুড়ে বাড়ি || ADI KOLKATAR BHOOTURE BARI || BARIDBORAN GHOSH

₹304.00

কলকাতা মানে স্মৃতির পরতে জমে থাকা স্মৃতি, প্রজন্মের পর প্রজন্ম- জমে থাকা দীর্ঘশ্বাস। এই শহরের অলিতে গলিতে যেমন ইতিহাস হেঁটে বেড়ায়, তেমনই নিঃশব্দে ঘুরে বেড়ায় তার অশরীরী বাসিন্দারাও।

সাহেব ভূত থেকে শুরু করে কুকুর ভূত, রাইটার্সের ভূত থেকে শুরু করে হাইকোর্ট, জিপিও, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভূত- নানান কিসিমের ভৌতিক অভিজ্ঞতায় ভরপুর বইটি ছোটো-বড়ো সব পাঠককে মুগ্ধ করবেই।