• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

গল্প / GALPA (Taslima Nasrin)

255.00

বিগত শতকের সাতের দশক থেকে শুরু করে এই সময় পর্যন্ত তসলিমা নাসরিনের কবিতার এক নির্বাচিত সংগ্রহ এই কাব্যগ্রন্থ।
এখানে কবিতা গল্প হয়ে ওঠে আর গল্প হয়ে ওঠে কালোত্তীর্ণ কবিতা।
আমাদের জীবনের হীন, তুচ্ছ, মহৎ, পবিত্র, সৃষ্টিশীল ও আত্মধ্বংসী মুহূর্তেরা এখানে প্রতিনিয়ত নির্মিত, পুনর্নির্মিত, বিনির্মিত হয় অনায়াসে।
বাঙালি কবির ক্যানভাস জুড়ে শুধু নারীবিশ্ব নয়, ব্রহ্মাণ্ডব্যাপী প্রজ্ঞা ও চেতনার এক অলীক বিস্তার।

গল্পে গল্পে বীজগণিত || GALPE GALPE BIJGANIT

120.00

শিক্ষার্থীদের নিকট অঙ্কের অপর নাম আতঙ্ক।
এই অঙ্কভীতি দূরীকরণের উদ্দেশ্যেই বৈঠকি আড্ডার ছলে
অতিসহজ, সরল প্রক্রিয়ায় বীজগণিতের বিভিন্ন প্রয়োগ দেখানো হয়েছে।

জীবনের নানা আটপৌরে সমস্যার সমাধানে বীজগণিতের গুরুত্ব অপরীসীম।
গল্পে গল্পে অঙ্ক শেখার অভাবনীয় কৌশল আপনার হাতের মুঠোয়।

গাঁইয়ার আপনকথা || GAIYAR APANKATHA

200.00

ব্যক্তিগত স্মৃতির ঊর্ধ্বে উঠে এই আত্মজীবনী বিংশ শতাব্দীর প্রথম অর্ধে ক্রমশ বদলে যেতে থাকা গ্রামবাংলার সামাজিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক জীবনের এক ব্যতিক্রমী দলিল।

সেই সময়ের গ্রামীণ জীবন, সংস্কার, কুসংস্কার, পারিবারিক বন্ধন- ছবির মতো ভেসে ওঠে পাঠকের চোখের সামনে। লেখকের অনবদ্য বর্ণনাশৈলী সবকিছুকেই এমন এক পরিহাসাশ্রিত শ্লেষের ঢঙে পরিবেশন করে যে, প্রতিটি পৃষ্ঠাই হয়ে ওঠে পাঠযোগ্য।

সব মিলিয়ে, গাঁইয়ার আপনকথা আত্মজীবনীর আড়ালে বহুস্বরিক এক ভাষ্য- ব্যক্তিবিশেষের জীবনকথা হয়েও যা সমকালীন মানুষ ও সমাজের কথা বলে অকপটে।

গানের রাজা সুরের রাজপুত্র || GANER RAJA SURER RAJPUTRA – PANNALAL ROY

266.00

পিতা-পুত্র? গুরু-শিষ্য?
না কি তাঁরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী?

শচীন দেববর্মন এবং রাহুল দেববর্মন।
এস ডি এবং আর ডি। পিতা যদি গানের রাজা হন, পুত্র তবে সুরের রাজপুত্র। ত্রিপুরার গৌরব উভয়েই। ভারতের গৌরব তো বটেই! তিপ্পান্নটি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থ মজলিশি ঢঙে পাঠককে শোনায় দুই কর্তার অনবদ্য উপাখ্যান। সঙ্গে অতিরিক্ত প্রাপ্তি শতাধিক দুর্লভ আলোকচিত্র এবং তথ্যঋদ্ধ পরিশিষ্ট।
ত্রিপুরা তথা বাংলার এই দুই মহান সুরসাধককে নিয়ে এমন বিশ্বস্ত জীবন আলেখ্য বাংলা ভাষায় এই প্রথম!

গিরিশ পরিচয় / GIRISH PARICHOY

100.00

সুধীরকুমার মিত্র

নটসম্রাট গিরিশচন্দ্র ঘোষের কর্মময় জীবন, স্বদেশপ্রেম, নাট্যপ্রতিভা_এ গ্রন্থে আলোকিত হয়েছে ইতিহাসবিদ সুধীরকুমার মিত্রর স্বকীয় দৃষ্টিভঙ্গিতে। পাশাপাশি, এ গ্রন্থে পাওয়া যাবে পত্রপত্রিকায় প্রকাশিত গিরিশ রচনাবলির তালিকা এবং ‘গিরিশচন্দ্র ঘোষ_জীবন, কর্ম ও সমকালীন ঘটনাবলি’ শীর্ষক একটি অনুসন্ধানী তথ্যসংকলন।

গিরিশচন্দ্র, অমরেন্দ্রনাথ, অর্ধেন্দুশেখর (GIRISHCHANDRA, AMORENDRANATH, ARDHENDUSEKHAR

120.00

গিরিশচন্দ্র, অমরেন্দ্রনাথ, অর্ধেন্দুশেখর (GIRISHCHANDRA, AMORENDRANATH, ARDHENDUSEKHAR

বাংলা রঙ্গমঞ্চ সংক্রান্ত উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ বিরচিত  তিনটি গ্রন্থের সংকলন  এই সংকলনে I

 

গীতাঞ্জলি | GITANJALI – THE NOBEL PRIZE CENTENARY EDITION

120.00
Deep, simple and pensive, the poems of Gitanjali : Song Offerings  are those compositions where songs and poetry coalesce into a graceful, continuous form. It is that test where poetry, divesting all of its adornments, becomes songs identical. Looking at this tightly composed form, Rothenstein felt that Gitanjali  is that poetry which has paused in a very simple way.