• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

নানা নিবন্ধ ও অন্যান্য প্রবন্ধ / NANA NIBANDHA O ANNANYA PRABANDHA

187.50

সুশীলকুমার দে সংকলন ও ভূমিকা অলোক রায়

আচার্য সুশীলকুমার দে-র বিখ‌্যাত গ্রন্থগুলি ইংরেজিতে লেখা হলেও তাঁর বাংলায় লেখা প্রবন্ধ-নিবন্ধাদির সংখ‌্যাও নিতান্ত অল্প নয়। সংস্কৃত অলংকারশাস্ত্র ও সাহিত‌্যের অবিসংবাদী এই পাণ্ডিত‌্যের ইংরেজি ও বাংলা ভাষা সাহিত‌্যেও অধিকার ছিল সুবিদিত। বাংলা ভাষা-সাহিত‌্য নিয়ে তাঁর লেখালেখির শুরু ১৯১৫ সালে। সাহিত‌্যালোচনায় সুশীলকুমারের অবলম্বন শুধুমাত্র আলংকারিকদের অনুশাসন নয়, পাশ্চাত‌্য সাহিত‌্যতত্ত্ব অর্জিত বোধও। লেখকের জীবৎকালে প্রকাশিত দুটি গ্রন্থ_দীনবন্ধু মিত্র (১৯৫১ সাল) এবং নানা নিবন্ধ (১৯৫৩ সাল)_বহুদিন যাবৎ মুদ্রিত না-থাকায় রয়ে গিয়েছিল পাঠকের দৃষ্টির অন্তরালে। এই দুটি গ্রন্থের সঙ্গে সুশীলকুমারের আরও কিছু দুষ্প্রাপ‌্য লেখা একত্র করে প্রকাশিত হল বর্তমান গ্রন্থটি।

নিদানকাল / NIDANKAL

93.75

রাজেশ বসু

উত্তরাধুনিক এক অন্ধকার পৃথিবীর প্রতিনিধি এ-কাহিনির নায়ক। কোমায় আচ্ছন্ন তার মা। নিঃসাড় মৃতবৎ তাঁর বেঁচে থাকা। অবশেষে মৃতবৎ তাঁর বেঁচে থাকা। অবশেষে মৃত‌‌্যু। আর তারপরই নায়কের বাড়ি ফেরা। টেলিফোন। ও-প্রান্তে বান্ধবী উজ্জ্বয়িনী যে শুনতে পায় শয়তানের কন্ঠস্বর। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া। এবার গন্তব‌্য সুখলডিহি। এক আদিবাসী গ্রাম। সেখানে অপেক্ষমাণ আর এক পৃথিবী_ তার আদিম ঐশ্বর্য আর আধুনিক লালসা নিয়ে। জনদরদি চিকিৎসক, অসহায় আদিবাসী তরুণী, অত‌্যাচারী পুলিশ অফিসার, লম্পট ব‌্যবসায়ী, প্রতিবাদী নারী, রাষ্ট্রদ্রোহী তরুণ_বিচিত্র নানান চরিত্র এক মহাজগতের প্রেক্ষাপটে উপস্থিত সেখানে। কী হয় তারপর?

নির্বাচিত উপন্যাস – দ্বিতীয় খণ্ড / NIRBACHITA UPANYAS – VOLUME 2

340.00

সুনীল গঙ্গোপাধ্যায়

তিন বন্দ্যোপাধ্যায়-উত্তর বাংলা কথাসাহিত্যে অন্যতম প্রধান স্বর, নিঃসন্দেহে, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের নির্বাচিত দশটি উপন্যাস এখানে সংকলিত হয়েছে দুটি খণ্ডে।

নির্বাচিত কিশোর কাহিনি ৫১ (Nirbachito Kishore Kahini- 51)

369.00

নির্বাচিত কিশোর কাহিনি ৫১

প্রভাবতী দেবী সরস্বতী  থেকে শুরু  করে শেখর বসু পর্যাপ্ত ব্যাপ্ত  এই  সংকলনে সংকলনে  সংকলিত গল্পগুলির  মূল জোর  কাহিনিকারদের  খ্যাতিতে নয় ,  প্রতিটি গল্প মন কেড়ে নেওয়ার মত I

নির্বাচিত প্রবন্ধ / NIRBACHITA PRABANDHA

150.00

প্রাবন্ধিক হরিপদ দে-র বিচিত্রগামী অনুসন্ধিৎসা আমাদের প্রণোদিত করেছে নৃতত্ত্ব, বাংলা সাহিত‌্য প্রাচীন যুগ, বাংলা সাহিত‌্য মধ‌্য যুগ, বাংলা সাহিত‌্য আধুনিক যুগ, বাংলা লোকসাহিত‌্য, বিবিধ এবং রামকৃষ্ণ-বিবেকানন্দ প্রসঙ্গ- সকল প্রবন্ধকে এই সাতটি শীর্ষকের অর্ন্তভুক্ত করতে। প্রবন্ধগুলির সহজ সরল ভাষা, বক্তব‌্যবিষয়ের সরল উপস্থাপনা এবং বিষয়-অতিরিক্ত মননঋদ্ধতা প্রাবন্ধিক হিসেবে লেখকের জাত চিনিয়ে দেয়।

নির্বাচিত রহস্য রোমাঞ্চ অমনিবাস / NIRBACHITO ROHOSYO ROMANCHO AMONIBAS

405.90

নির্বাচিত রহস্য রোমাঞ্চ অমনিবাস

বাংলা রহস্য রোমাঞ্চ সাহিত্যের অগ্রণী লেখকদের প্রায় বিস্মিত কিছু রুদ্ধশ্বাস কাহিনীকে দু মলাটের মধ্যে নিয়ে এসেছে এই অনন্য সংকলন I

নীল চোখ রহস্য / NEEL CHOKH RAHASYA

187.50
কেউ কেউ রহস্য-দুনিয়াকে নিজের সৃষ্টিশীল মনন দিয়ে বোঝার চেষ্টা করেন । তৈরি করেন সম্পূর্ণ আলাদা একটি জগৎ । আর সেই জগতেরই কাহিনি ব্যাখ্যা করেন নিজের সৃষ্টিতে । স্মৃতিকণা রায় তেমন কাহিনিই সৃষ্টি করে চলেছেন বছরের পর বছর ধরে । তাঁর এই বইটিও এমনই  ব্যাখ্যাতীত নানা ধরনের ঘটনায় মোড়া । এতে রয়েছে প্রাকৃত-অতিপ্রাকৃত অস্বাভাবিক ঘটনাবহুল।