• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Shop

নিদানকাল / NIDANKAL

₹100.00

রাজেশ বসু

উত্তরাধুনিক এক অন্ধকার পৃথিবীর প্রতিনিধি এ-কাহিনির নায়ক। কোমায় আচ্ছন্ন তার মা। নিঃসাড় মৃতবৎ তাঁর বেঁচে থাকা। অবশেষে মৃতবৎ তাঁর বেঁচে থাকা। অবশেষে মৃত‌‌্যু। আর তারপরই নায়কের বাড়ি ফেরা। টেলিফোন। ও-প্রান্তে বান্ধবী উজ্জ্বয়িনী যে শুনতে পায় শয়তানের কন্ঠস্বর। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া। এবার গন্তব‌্য সুখলডিহি। এক আদিবাসী গ্রাম। সেখানে অপেক্ষমাণ আর এক পৃথিবী_ তার আদিম ঐশ্বর্য আর আধুনিক লালসা নিয়ে। জনদরদি চিকিৎসক, অসহায় আদিবাসী তরুণী, অত‌্যাচারী পুলিশ অফিসার, লম্পট ব‌্যবসায়ী, প্রতিবাদী নারী, রাষ্ট্রদ্রোহী তরুণ_বিচিত্র নানান চরিত্র এক মহাজগতের প্রেক্ষাপটে উপস্থিত সেখানে। কী হয় তারপর?

নির্বাচিত উপন্যাস – দ্বিতীয় খণ্ড / NIRBACHITA UPANYAS – VOLUME 2

₹320.00

সুনীল গঙ্গোপাধ্যায়

তিন বন্দ্যোপাধ্যায়-উত্তর বাংলা কথাসাহিত্যে অন্যতম প্রধান স্বর, নিঃসন্দেহে, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের নির্বাচিত দশটি উপন্যাস এখানে সংকলিত হয়েছে দুটি খণ্ডে।

নির্বাচিত কিশোর কাহিনি ৫১ (Nirbachito Kishore Kahini- 51)

₹360.00

নির্বাচিত কিশোর কাহিনি ৫১

প্রভাবতী দেবী সরস্বতী  থেকে শুরু  করে শেখর বসু পর্যাপ্ত ব্যাপ্ত  এই  সংকলনে সংকলনে  সংকলিত গল্পগুলির  মূল জোর  কাহিনিকারদের  খ্যাতিতে নয় ,  প্রতিটি গল্প মন কেড়ে নেওয়ার মত I

নির্বাচিত প্রবন্ধ / NIRBACHITA PRABANDHA

₹160.00

প্রাবন্ধিক হরিপদ দে-র বিচিত্রগামী অনুসন্ধিৎসা আমাদের প্রণোদিত করেছে নৃতত্ত্ব, বাংলা সাহিত‌্য প্রাচীন যুগ, বাংলা সাহিত‌্য মধ‌্য যুগ, বাংলা সাহিত‌্য আধুনিক যুগ, বাংলা লোকসাহিত‌্য, বিবিধ এবং রামকৃষ্ণ-বিবেকানন্দ প্রসঙ্গ- সকল প্রবন্ধকে এই সাতটি শীর্ষকের অর্ন্তভুক্ত করতে। প্রবন্ধগুলির সহজ সরল ভাষা, বক্তব‌্যবিষয়ের সরল উপস্থাপনা এবং বিষয়-অতিরিক্ত মননঋদ্ধতা প্রাবন্ধিক হিসেবে লেখকের জাত চিনিয়ে দেয়।

নির্বাচিত রহস্য রোমাঞ্চ অমনিবাস / NIRBACHITO ROHOSYO ROMANCHO AMONIBAS

₹396.00

নির্বাচিত রহস্য রোমাঞ্চ অমনিবাস

বাংলা রহস্য রোমাঞ্চ সাহিত্যের অগ্রণী লেখকদের প্রায় বিস্মিত কিছু রুদ্ধশ্বাস কাহিনীকে দু মলাটের মধ্যে নিয়ে এসেছে এই অনন্য সংকলন I

নির্বাসিতের আত্মকথা / NIRBASITER ATMAKATHA

₹160.00

উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

নির্বাসিতের আত্মকথা উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় আত্মকথন। বিপ্লবী, শিক্ষাব্রতী, সম্পাদক তথা সাহিত্যিক উপেন্দ্রনাথ উনিশ শতকের প্রথমার্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক বিশিষ্ট চরিত্র। মুরারীপুকুর বোমা মামলায় অভিযুক্ত হয়ে ১৯০৯ খ্রিস্টাব্দে তাঁকে দ্বীপান্তরিত হতে হয়। ঠাঁই হয় আন্দামানের কুখ্যাত জেলে। নির্বাসিতের আত্মকথা কারাবাসের সেই অন্ধকার দিনগুলিরই এক মর্মস্পর্শী বিবরণ।

নির্মাণে বিনির্মাণে রবীন্দ্রনাথ || NIRMANE BINIRMANE RABINDRANATH

₹250.00
গ্রন্থ প্রসঙ্গে নির্বাচিত রবীন্দ্র-উপন্যাস, কাব্য, প্রবন্ধ, নাটকের প্রথাবহির্ভূত বিশ্লেষণ, অন্তরঙ্গ চরিত্র ব্যবচ্ছেদ, সমাজ-স্বরূপ উদ্ ঘাটন, মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের নির্মাণ, আলোচকের নিবিড় পাঠ যেন প্রাবন্ধিকের নির্মোহ যুক্তির বুনোটে ধরা বিনির্মাণের এক অভিধা। রাজনীতির সর্বগ্রাসী আগ্রাসন থেকে ব্যক্তিস্বাতন্ত্রকে, আত্মবৈশিষ্ট্যকে, মানবতাকে যে রিয়ালিস্ট রবীন্দ্রনাথ বড় করে দেখেছেন, সেই রবীন্দ্র-অনুশীলনে আমরা এই গ্রন্থে এক বিদগ্ধ লেখকের সঙ্গী।