• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

TARGET WBCS PLUS 2026-27 (VOL – I)

770.00

A GATEWAY TO GOVT. SERVICES
[A COMPLETE GENERAL STUDIES MANUAL]

ডব্লুবিসিএস (এঞ্জিকিউটিভ) ইত্যাদি পরীক্ষা (প্রারম্ভিক ও মেইনস)-সহ যে-কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার পদপ্রার্থীদের উদ্দেশ্যে প্রণীত

ENGLISH || INDIAN ECONOMY || INDIAN CONSTITUTION || INDIAN HISTORY || GEOGRAPHY || GENERAL SCIENCE [BIOLOGY, PHYSICS, CHEMISTRY] || ARITHMETIC AND TEST OF REASONING || ENVIRONMENTAL SCIENCE || TRADITIONAL GENERAL KNOWLEDGE

A MUST FOR

  • WBCS (Prelim & Mains)
  • WB Misc. Services
  • WB PSC Clerkship
  • WBP/KP (Constable & SI)
  • RRB-NTPC
  • BSRB Exam.
  • SSC-MTS, CHSL, CGL, GD & Similar Ones

 

মদনমোহন তর্কালঙ্কার – এক মহাজীবনের সন্ধান || MADANMOHAN TARKALANKAR – Ek Mahajibaner Sandhan

360.00

উনিশ শতকের বাংলায় নবজাগরণের অন্যতম অগ্রপথিক পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কারের জীবন ও কর্মের এক সামগ্রিক প্রতিবেদন এই গ্রন্থে উপস্থাপিত। একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত, কবি ও সাহিত্যিক, সমাজসংস্কারক, স্ত্রী-শিক্ষা ও শিশুশিক্ষার পথপ্রদর্শক এবং দক্ষ প্রশাসকের পরিচয়ে তাঁর স্বল্পস্থায়ী জীবনকাল বস্তুতপক্ষে এক মহাজীবনেরই ইতিকথা।
বর্তমান গ্রন্থে সমকালীন চিন্তাবিদদের অভিজ্ঞান এবং পরবর্তীকালের গবেষকবৃন্দের অন্তর্দৃষ্টিকে পাথেয় করে বিস্মৃতির অন্তরাল থেকে তাঁকে নতুন আলোকে উদ্ভাসিত করে তোলার এক বিনম্র প্রয়াস গৃহীত হয়েছে।

জার্সি ছাড়াই বিশ্বকাপে || JERSEY CHHARAI BISWAKAPE

272.00

কেন ব্রাজিলীয়রা সাম্বার তালে তালে বিশ্বকাপ উদ্যাপন করেন? আর্জেন্টিনার সমর্থকরা কেন মনে করেন গোটা পৃথিবী তাঁদের বিরুদ্ধে? কীভাবে জন্ম নিল মেক্সিকান ওয়েভ? মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে কেন ফুটবল আজও জনপ্রিয় নয়? আঠারো ক্যারাটের সোনায় মোড়া একটা ট্রফির জন্য মাঠের মধ্যে লড়ছে আটচল্লিশটা দেশ। আর মাঠের বাইরে? বাজার দখলের জন্য? সে খেলায় কি মত্ত নয় উনিশটি বহুজাতিক সংস্থা? স্বর্ণ এই স্মারককে ঘিরে কীভাবে তারা গড়ে তুলল প্রায় আট লক্ষ কোটি টাকার বাজার অর্থনীতি?
শুধু এ জাতীয় নানান প্রশ্নের সমুচিত জবাবই নয়, রূপক সাহার জার্সি ছাড়াই বিশ্বকাপে পড়লে মিলবে আরও অনেক কিছু। মাঠের ভিতরে, বাইরে কিংবা সমর্থকদের হৃদয়ে-একলহমায় বিশ্বফুটবলের অন্দরমহলে চলে যেতে হলে এ বইয়ের পাতা উলটোনো ছাড়া গতি নেই। বিশ্বকাপ ফুটবলের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, বাণিজ্য, দর্শক-মনস্তত্ত্ব এবং খেলার বদলে যাওয়া ধরন নিয়ে এমন বই বাংলা প্রকাশনায় বিরল।

নির্মাণে বিনির্মাণে রবীন্দ্রনাথ || NIRMANE BINIRMANE RABINDRANATH

250.00
গ্রন্থ প্রসঙ্গে নির্বাচিত রবীন্দ্র-উপন্যাস, কাব্য, প্রবন্ধ, নাটকের প্রথাবহির্ভূত বিশ্লেষণ, অন্তরঙ্গ চরিত্র ব্যবচ্ছেদ, সমাজ-স্বরূপ উদ্ ঘাটন, মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের নির্মাণ, আলোচকের নিবিড় পাঠ যেন প্রাবন্ধিকের নির্মোহ যুক্তির বুনোটে ধরা বিনির্মাণের এক অভিধা। রাজনীতির সর্বগ্রাসী আগ্রাসন থেকে ব্যক্তিস্বাতন্ত্রকে, আত্মবৈশিষ্ট্যকে, মানবতাকে যে রিয়ালিস্ট রবীন্দ্রনাথ বড় করে দেখেছেন, সেই রবীন্দ্র-অনুশীলনে আমরা এই গ্রন্থে এক বিদগ্ধ লেখকের সঙ্গী।