• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

রবির নীড় দেশে বিদেশে / RABIR NEER DESHE BIDESHE

120.00

কবির নিবাসের সঙ্গে তার সৃষ্টিকর্মের সরাসরি কি কোনো সম্পর্ক আছে? প্রশ্নটির বিপ্রতীপে অজান্তেই তৈরি হয় আর একটি প্রশ্ন : কবির কোনো নির্দিষ্ট সৃষ্টিকর্ম কি অনুপ্রাণিত হতে পারে তার সৃজনক্ষেত্রের দ্বারা? ওয়র্ডসওয়র্থের ‘ইমমরটালিটি ওড’ কি আদৌ সম্ভব ছিল তার লেক ডিস্ট্রিক্ট-এর পরিপ্রেক্ষিত ছাড়া? এরকম অনেক প্রশ্নকেই প্রাসঙ্গিক মনে হতে পারে যদি আমরা কালোত্তীর্ণ কবি-সাহিত‌্যিকদের জীবন পরিভ্রমণ করি। খুজে বার করতে চেষ্টা করি কোথায় কোথায় তাঁরা ছিলেন কোন সময় তাঁরা ছিলেন, কারা তাঁদের সঙ্গে ছিলেন_এরকম নানা কিঞ্চিৎকর এমনকী অকিঞ্চিৎকর তথ‌্যও। এভাবেই একদিকে যেমন আবিষ্কৃত হতে থাকে অনেক নতুন দিগন্ত, অন‌্যদিকে মেধাবী পাঠক ছুঁয়ে যেতে পারেন বিরল কেনো সাহিত‌্যমুহূর্ত।

অক্ষয়কুমার মৈত্রের রচনাসংগ্রহ / AKSHAYKUMAR MOITRER RACHANASANGRAHA

240.00

অক্ষয়কুমার মৈত্রেয়

আপনি ওকালতিটা ছাড়ুন। চুপচাপ বসিয়া পড়ুন। মাঠের কোণে আসিয়া একটি কুটির বাঁধুন। তারপরে হবিষ‌্যান্ন খাইয়া খাগড়ার কলম ধরিয়া তালপাতে ভারতবর্ষের ইতিহাসকথা লিপিবদ্ধ করুন, ত্রিশ কোটি নর-নারীর আশীর্বাদভাজন হইবেন। যাঁর সম্পর্কে রবীন্দ্রনাথ এ মন্তব‌্য করেছেন, তিনি অক্ষয়কুমার মৈত্রেয়। একনিষ্ঠ স্বদেশহিতৈষী ও সত‌্যনিষ্ঠ ইতিহাসচর্চার অনুরাগী অক্ষয়কুমার ভারতের জাতীয়তাবাদী ইতিহাসচর্চায় এক অবিস্মরণীয় ব‌্যক্তিত্ব। দলিল দস্তাবেজ নির্ভর যুক্তিবাদী ইতিহাস রচনায় তিনি অগ্রদূতের ভূমিকা পালন করেছিলেন। সাহিত‌্যকে বাহন করে পরিক্রমা করেছেন ইতিহাসের পথ। স্বভাবতই ভাষা, রচনানৈপুণ‌্য ও যুক্তিনিষ্ঠ ইতিহাসচিন্তার ছাপ রয়ে গেছে তাঁর সৃজনশীল রচনার পাতায় পাতায়। শুধু ঐতিহাসিক সাহিত‌্যিকের ভূমিকাতেই নয়, অক্ষয়কুমার বিদ্বজনের সম্ভ্রম অর্জন করেছিলেন প্রত্নতাত্ত্বিক, শিল্প-সমালোচক, বাগ্মী ও স্বদেশপ্রেমী হিসেবেও। তাঁর সেই বহুমুখী প্রতিভার একত্র সমাবেশ ঘটেছে এ গ্রন্থে। কলিকাতা বিশ্ববিদ‌্যালয়ে প্রদত্ত তাঁর অভিভাষণ ও চিঠিপত্র এই মনীষীর মননের জগতে প্রবেশের সন্ধান পথ। আর ব‌্যক্তিগত স্মৃতিচারণা সেই পথের প্রবেশদ্বার। ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক-সাহিত‌্যিক-বাগ্মী অক্ষয়কুমারকে জানতে ও তাঁর অনুসন্ধিৎসার পরিচয়লাভ করতে এ গ্রন্থ বাঙালির ইতিহাসচর্চার ক্ষেত্রে নবতম সংযোজন।

রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় / RAJA DAKSHINARANJAN MUKHOPADHYAY

100.00

সম্পাদনা অলোক রায়

মুল‌্যবান এই জীবনীগ্রন্থটি ১৯১৭ সালে গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয়। রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ‌্যায়ের জীবন কথা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল মানসী ও মর্মবাণী পত্রিকায় (ফাল্গুন ১৩২৩ শ্রাবণ ১৩২৪)। বিশিষ্ট জীবনীকার মন্মথনাথ ঘোষ বিগত যুগের দেশ নায়কদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ‌্যেই কলম ধরেন। রাজা দক্ষিণারঞ্জনের এই জীবনলেখ‌্যও তাঁর সেই শ্রমসাধ‌্য অন‌্যতম প্রয়াস। জীবন নির্ভর এই গ্রন্থটির মহৎ জীবনকথায় সংলগ্ন হয়ে আছে সেই সময়েরও জীবন্ত ইতিহাস। ‘ইয়ং বেঙ্গল’ সম্বন্ধে বেশ কিছুদিন ধরে বাঙালি হৃদয়ে আগ্রহ ও কৌতুহল জেগেছে। সেই কারণেই হিন্দু কলেজের ছাত্র, হেয়ার ডিরোজিও ও ডাফের অন্তরঙ্গ দক্ষিণারঞ্জনের মতো বিশিষ্ট ব‌্যক্তির জীবনীগ্রন্থের পুনর্মুদ্রণ।

রাজমালা / RAJMALA

400.00

কৈলাসচন্দ্র সিংহ

প্রাচীন ত্রিপুরার বর্ণময় ইতিহাস রচনাকারী কৈলাসচন্দ্র সিংহের মূল‌্যবান গ্রন্থ রাজমালা থেকেই রবীন্দ্রনাথ রাজর্ষি-র উপাদান পেয়েছিলেন এবং উপন‌্যাস রচনা করে ত্রিপুরা রাজ‌্যকে জগৎসভায় পরিচিতির এক নতুন আলোয় উদ্ভাসিত করেছিলেন। গ্রন্থটি প্রথমে ক্ষুদ্রাকারে ও পরে বৃহদাকারে প্রকাশিত হয়েছিল। পাঠকের সুবিধার্থে দুষ্প্রাপ‌্য প্রথম খণ্ডটিও একত্রে প্রকাশ করা হল।

রাজর্ষি / RAJARSHI

200.00
স্বপ্নে-পাওয়া কাহিনি আর ত্রিপুররাজ-পরিবারের মনোহর ইতিহাস নিয়ে রবীন্দ্রনাথ অহিংসমন্ত্রে রচনা করেছিলেন তার অনুপম উপন্যাস রাজর্ষি।
মহারাজ গোবিন্দমাণিক্যের জীবনাচরণই এই উপন্যাসের বীজপ্রশ্ন: ‘এত রক্ত কেন?’-তারই আখ্যানগত উত্তর এই কাহিনি।
শুধু কিশোর নয়, পরিণত পাঠকও এর মধ্যে পেয়ে চলেছেন জীবনায়নের অনবদ্য মন্ত্র।
এতকাল আমরা একটি কাহিনি পড়ছিলাম, এই প্রথম জানতে পেরেছি সবিস্তারে এর সৃষ্টির ইতিহাস আর রসাস্বাদনের জন্য পেয়েছি নিপুণ আলোচনা।

রাজকাহিনী / RAJKAHINI

207.00

অবনীন্দ্রনাথ ঠাকুর

রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুরের অন‌্যতম শ্রেষ্ঠ রচনা। টডের রাজপুত কাহিনি অবলম্বনে মধ‌্যযুগীয় রাজপুত রাজাদের বীরত্ব, ত‌্যাগ ও মহিমার এমন রূপনির্মাণ শুধু বাংলা সাহিত‌্যে কেন আন্তর্জাতিক সাহিত‌্যেও দুর্লভ। রাজপুত চিত্রকলার সঙ্গে শিল্পী অবনীন্দ্রনাথের পরিচয় উনিশ শতাব্দীর শেষ প্রান্তে এসে। যখন তিনি কচ ও দেবযানী, রাধাকৃষ্ণের ছবি বা মোগল চিত্রাবলী আঁকছিলেন, তখনই রাজকাহিনীর রচনা। টডের ইতিহাস অবনীন্দ্রনাথের প্রেরণা হলেও সে আকরকে ব‌্যবহার করে তিনি সৃজন করেছেন শব্দ-ছবির এমন এক ভিন্ন রূপ জগৎ, শৌর্য, বীর্য, আত্মোৎসর্গ এবং দেশপ্রেমের মহিমায় যা প্রোজ্জ্বল। অবনীন্দ্রনাথের সংগীতময় অসামান‌্য স্পন্দিত গদ‌্য রাজকাহিনীর কাহিনিগুলিকে দান করেছে এক অনন‌্য বিশিষ্টতা। কল্পনায় তিনি পূরণ করেছেন বাস্তবের সংগত অনেক দাবি। ভাষার ঐশ্বর্য সেই কল্পনালীলার সঙ্গে মিলিয়েছেন তাল। সর্বোপরি, পাঠকের অখণ্ড মনোযোগ ধরে রাখতে সহায়ক হয়েছে অবনীন্দ্রনাথের অননুকরণীয় রচনাকৌশল যা একইসঙ্গে কুশলী ও চিত্তগ্রাহী। সবমিলিয়ে, রাজকাহিনী আজও বাঙালি পাঠকের কাছে সেরা কিশোর ক্লাসিক।

রক্তে রাঙা জলিয়ানওয়ালাবাগ / RAKTE RANGA JALIYAVOYALABAG

100.00

পুরঞ্জন চক্রবর্তী

১৩ এপ্রিল ১৯১৯ সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে অহিংস এক সমাবেশের ওপর চলল গুলি। ১৬৫০ রাউন্ড। প্রাণ গেল হাজারেরও বেশি নরনারীর। নারকীয় এই গণহত‌্যা ভারতে ব্রিটিশ শাসনের ইতিহাস সবচেয়ে কলঙ্কজনক অধ‌্যায়। জালিয়ানওয়ালাবাগ হত‌্যাকাণ্ডের আনুপূর্বিক ইতিহাস এবং তার ফলশ্রুতি এই গ্রন্থে আলোচিত হয়েছে কথোপকথনের মাধ‌্যমে।

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রণীত রাণী রাসমণির প্রথম জীবনী / Hemcandra Bandyopadhya‌y Pranit Rani Rasmonir Pratham Jibani

150.00

সংকলন ও সম্পাদনা গৌতম বাগচি

রাণী রাসমণির কিংবদন্তীসম জীবন নিয়ে কল্পনাশ্রয়ী জীবনালেখ‌্য কিংবা গল্পকথার অভাব নেই। অভাব আছে তাঁর আপোশহীন জীবনের প্রামাণ‌্য ধারাবিবরণীর। বর্তমান গ্রন্থটি সেই অভাব মেটাবে। রাণীর জানবাজারের বাড়িতেই আশ্রিত গ্রন্থকার হেমচন্দ্র বন্দ‌্যোপাধ‌্যায় রাণী রাসমণির কন‌্যা জগদম্বা দাসীর পরম  স্নেহভাজন ছিলেন। ফলে রাসমণির ব‌্যতিক্রমী জীবনের বিশ্বস্ত ভাষ‌্য তৈরি হতে পেরেছে এবং সেইসঙ্গে তাঁর প্রথম জীবনীও আমরা পেয়েছি হেমচন্দ্রের কলমেই। অকুতোভয়, মহিয়সী যে নারীকে স্বয়ং কোম্পানি বাহাদুরও সমঝে চলতেন, তাঁকে এই প্রথম আমরা চিনে নেব সমকালের সাক্ষ‌্য থেকে।

সবুজ দ্বীপের রাজা / SABUJ DWIPER RAJA

120.00

চিত্রনাট‌্য ও ছবি সুযোগ বন্দ‌্যোপাধ‌্যায়

কেন ইতিহাসের বিভিন্ন বিন্দুতে আন্দামানের বিশেষ কয়েকটি দ্বীপে পৌঁছোলেই নিখোঁজ হয়ে গেছেন বিশ্বের নানান প্রান্তের বিজ্ঞানীরা? সেখানকার আদিম অধিবাসী জারোয়াদের সঙ্গে কি রয়েছে এই ঘটনার কোনো যোগাযোগ? রহস‌্যেভেদে সন্তু-কাকাবাবু। সুনীল গঙ্গোপাধ‌্যায়ের কিশোর ক্লাসিক এই প্রথম বাংলায় সুযোগ বন্দ‌্যোপাধ‌্যায়ের গ্রাফিক নভেলে।