• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

রায় বাড়ির মেয়েরা || RAY BARIR MEYERA

225.00

ঠাকুরবাড়ির পাশাপাশি বাংলা শিশু-কিশোর সাহিত্যের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছেন রায় বাড়ির মহিলারাও। পুরুষ সদস্যদের গরিমাময় উপস্থিতি ও প্রভাব এতটাই সুদূরপ্রসারী যে, দু-তিনজন ব্যতিক্রম ছাড়া একই পরিবারের প্রতিভাময়ী নারীদের কথা প্রায়শই চলে যায় পাদপ্রদীপের আড়ালে। আবার, প্রত্যক্ষভাবে রায়বাড়িতে জন্ম না-হলেও বৈবাহিক ও আত্মীয়তা-সূত্রে অনেকেই যুক্ত হয়েছিলেন রায় পরিবারের সঙ্গে।

বর্তমান সংকলনে একদিকে যেমন লিপিবদ্ধ হল বাংলা শিশু-কিশোর সাহিত্যে রায় বাড়ির মেয়েদের অবিস্মরণীয় অবদানের কথা, তেমনই সংকলিত হল তাঁদের অমূল্য কিছু লেখা।

রুপালি পর্দায় দেব || RUPALI PARDAI DEV

30.00

রুপালি পর্দায় দেব

তারকাদের  সম্পর্কে  অজানা অনেক তথ্য যেমন জানা যাবে  এ বইগুলি থেকে , তেমনি পাঠক  সরাসরি  শুনে নিতে পারবেন তাঁদের কথা  তাঁদের নিজের মুখে I

লতা মঙ্গেশকর / LATA MANGESHKAR

120.00

পল্লব মিত্র

কথার সীমায় তাঁকে বাঁধা যায় না। ভাষার কারুকাজেও তাঁর যথার্থ মূল‌্যায়ন করা যায় না। কেননা তিনি লতা। লতা মঙ্গেশকর। জন্মসুত্রে ভারতীয় নাগরিক হলেও সমগ্র বসুন্ধরাই আসলে তাঁর বাসভূমি। ঈশ্বরদত্ত অতুলনীয় কণ্ঠস্বরের অধিকারিণী এই মানষুটির জীবন হয়তো-বা সিনেমার চেয়েও বেশি বর্ণময়, প্রাণবন্ত এবং নাটকীয় বৈচিত্রে‌ ভরপুর। বাবা দীননাথ মঙ্গেশকরের কাছেই ছোট্ট লতার গানের প্রথম পাঠগ্রহণ। পাশাপাশি অভিনয়েও হাতেখড়ি মাত্র পাঁচ বছর বয়সে। মা, বাবা এবং তাঁরা চার বোন এক ভাই মিলে সে ছিল এক গানের বাড়ি। কিন্তু মাত্র তেরো বছর বয়সেই বাবাকে হারিয়ে কঠোর বাস্তবের মুখোমুখি হলেন লতা। শুরু হল অস্তিত্ব রক্ষার সংগ্রাম। প্লেব‌্যাক সিংগিং তো বটেই, অভিনয়ও করা শুরু করলেন জীবিকার তাগিদে। তাঁর কোকিলকণ্ঠী গানের জাদুতে মেতে উঠল আসমুদ্র হিমাচল। একের পর এক ছবিতে সেই যে গান গাওয়ার শুরু, তা অব‌্যাহত থাকল এর পরবর্তী সাত দশক জুড়ে। আর শুদু হিন্দি নয়, বহু ভারতীয় ভাষায় গান গেয়ে লতা মঙ্গেশকর অচিরেই পরিণত হলেন জীবন্ত কিংবদন্তীতে। বাংলা ভাষাতেও তাঁর গাওয়া গানের সংখ‌্যা কম নয়। বাঙালি শ্রোতার কাছে লতা ঘরের মেয়ে। আজ যখন পশ্চিমি প্রভাবে অন‌্য ধারার গানে এই উপমহাদেশ মেতে উঠেছে, তখনও অম্লান লতা মঙ্গেশকর গীত গান। এই গ্রন্থ সেই গানেরই উদযাপন। লতার সংগ্রামী জীবনের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এখানে আমরা প্রবেশ করেছি তাঁর গাওয়া বাংলা গানের গহিনে। সেই সঙ্গে রয়েছে লতা সম্পর্কে সমসাময়িক ব‌্যক্তিত্বদের উচ্ছ্বাস ও স্মৃতিচারণ এবং একটি দুর্লভ সাক্ষাৎকার।

শব্দছকে অ আ ক খ || SHABDACHAKE A AA KA KHA

140.00

শব্দ ভালোবাসেন?
পছন্দ করেন শব্দ নিয়ে খেলতে?
নতুন শব্দ জানতে?

তাহলে, এই বই আপনার।
এতে আছে প্রচুর মজাদার শব্দছক, যার সমাধান করতে পারলে আনন্দ অফুরান। আর না-করতে পারলেও শব্দজব্দ হওয়ার আশঙ্কা শূন্য।

শরৎচন্দ্র || SARATCHANDRA

228.00

দশ অধ্যায়ে বিন্যস্ত এই জীবনীগ্রন্থ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক নির্মোহ জীবনভাষ্য।

তথ্যঋদ্ধ বিশ্বস্ততায় আলোকিত হয়ে উঠেছে শরৎচন্দ্রের শৈশব, কৈশোর, যৌবন ও পরিণত জীবনের দিনগুলি। যুগপৎ ব্যক্তি ও সাহিত্যিক শরৎচন্দ্রের বহিঃজীবন ও অন্তর্জীবন ভাস্বর হয়ে উঠেছে এই মহাগ্রন্থে।

শার্লক হোমসের বিচিত্র কীর্তি-কথা || SHERLOCK HOLMSER BICHITRA KIRTI-KATHA

300.00

কুলদারঞ্জন রায়ের হাত ধরেই শার্লক হোমসের সঙ্গে বাঙালি পাঠকের প্রথম সার্থক পরিচয়।
স্যার আর্থার কনান ডয়েলের
দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস-এর কুলদারঞ্জন-কৃত ভাষান্তরই বাংলা ভাষায় হোমসকাহিনির প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ। পরবর্তীকালে, কুলদারঞ্জন রচনা করেন ‘শার্লক হোমসের বিচিত্র কীর্ত্তি-কথা’। এই অনুবাদে একদিকে যেমন তিনি থেকেছেন মূলের প্রতি বিশ্বস্ত, অন্যদিকে তাঁর ভাষান্তর কখনওই আক্ষরিক হয়ে যায়নি। কনান ডয়েলের রচনার ভাব, গতি ও রসকে বাংলা ভাষার নিজস্ব চলন ও স্পন্দে ধারণ করে তাঁর অনুবাদ হয়ে উঠেছে অপূর্ব এক পুনঃসৃজন! হোমস ও ওয়াটসন হয়ে ওঠেন বাঙালির একান্ত আপনজন।