• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Shop

রবীন্দ্রনাথের গানের ভুবন / RABINDRANATHER GANER BHUVAN

₹112.50

রবীন্দ্রসংগীত বিষয়ক আমাদের সকল প্রশ্নের উত্তর হয়তো এ বইয়ে পাওয়া যাবে না। কিন্তু যা পাওয়া যাবে, তার মূল‌্যও কিছু কম নয়। কবির গান সংক্রান্ত এতাবৎ সকল গবেষণালব্ধ জ্ঞান ও অন্তর্দৃষ্টি একদিকে যেমন এ গ্রন্থ আত্মস্থ করেছে, তেমনই আবার আলোকিত করেছে বহু অনালোকিত ও অনালোচিত প্রসঙ্গ। শুধি কবির গান শুনে যাঁদের প্রাণ ভরে না, যাঁরা যেতে চান সেই গানের গভীরে, এই গ্রন্থ তাঁদের জন‌্য। আর যাঁরা খুঁজেত চান গানের ওপারে দাঁড়িয়ে রয়েছেন যিনি সেই পরমকে, তাঁরাও এই গ্রন্থ থেকে পেয়ে যাবেন সূত্রসন্ধান। নিঃসন্দেহে রবীন্দ্রনাথের গানের ভুবন  রবীন্দ্রসংগীতচর্চা ও উপভোগের ক্ষেত্র এক দিশারিগ্রন্থের ভূমিকা পালন করবে।

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রণীত রাণী রাসমণির প্রথম জীবনী / Hemcandra Bandyopadhya‌y Pranit Rani Rasmonir Pratham Jibani

₹150.00

সংকলন ও সম্পাদনা গৌতম বাগচি

রাণী রাসমণির কিংবদন্তীসম জীবন নিয়ে কল্পনাশ্রয়ী জীবনালেখ‌্য কিংবা গল্পকথার অভাব নেই। অভাব আছে তাঁর আপোশহীন জীবনের প্রামাণ‌্য ধারাবিবরণীর। বর্তমান গ্রন্থটি সেই অভাব মেটাবে। রাণীর জানবাজারের বাড়িতেই আশ্রিত গ্রন্থকার হেমচন্দ্র বন্দ‌্যোপাধ‌্যায় রাণী রাসমণির কন‌্যা জগদম্বা দাসীর পরম  স্নেহভাজন ছিলেন। ফলে রাসমণির ব‌্যতিক্রমী জীবনের বিশ্বস্ত ভাষ‌্য তৈরি হতে পেরেছে এবং সেইসঙ্গে তাঁর প্রথম জীবনীও আমরা পেয়েছি হেমচন্দ্রের কলমেই। অকুতোভয়, মহিয়সী যে নারীকে স্বয়ং কোম্পানি বাহাদুরও সমঝে চলতেন, তাঁকে এই প্রথম আমরা চিনে নেব সমকালের সাক্ষ‌্য থেকে।

শাশ্বত একশত / Saswata Ekasato

₹160.00

(পাঠ ও আবৃতির জন‌্য নির্বাচিত রবীন্দ্রনাথের একশো কবিতার সংগ্রহ)

সংকলন ও সম্পাদনা মেঘ বসু

কোনো কবির প্রতিটি সৃজনকর্মই যখন কালোত্তীর্ণ, তখন তাঁর সৃষ্টিসম্ভার থেকে আলাদা করে নির্দিষ্ট কিছু কবিতা চয়নের প্রয়োজন থাকে কি? শেক্সপিয়র থেকে মিলটন হয়ে ওয়র্ডসওয়র্থ কিংবা কালিদাস থেকে জয়দেব হয়ে রবীন্দ্রনাথ_আমাদের শ্রেষ্ঠ কবিরা তাঁদের অখণ্ড সামগ্রিকতা নিয়েই প্রোজ্জ্বল আমাদের কাছে। কিন্তু জনগণমন সবসময়ই সিন্ধুদর্শন করতে চায় বিন্দুর মধ‌্যে। তাই এই প্রয়াস। রবীন্দ্রনাথের সমস্ত কবিতাকৃতি থেকে পাঠ ও আবৃত্তির অভিমুখ নিয়ে আহৃত হল একশোটি কবিতা। শাশ্বত একশত। সঙ্গে অডিয়ো সিডিতে প্রদত্ত হল এ সংগ্রহ থেকেই নির্বাচিত ২০টি কবিতার আবৃত্তি।

শুভ-রাজ্যাভিষেক উৎসব / Subha-Rajyabhisek Utsab

₹65.00

শ্রীশ্রীমন্মহারাজ বীরবিক্রমকিশোর দেববর্ম মাণিক‌্য বাহাদুরের

শুভ-রাজ‌্যাভিষেক উৎসব

ত্রিপুরার মহারাজ বীরবিক্রকিশোর মাণিক‌্য ছিলেন বহুকর্মা। তাঁর জীবনকাল সংক্ষিপ্ত হলেও ব‌্যাপ্তি সুবিশাল। দেশ-বিদেশে পরমসমাদৃত এই মহারাজার রাজ‌্যাভিষেকের বর্ণাঢ‌্য (১৯২৮ সাল) ছিল নানা উপাচারে সজ্জিত। সেই আচার-অনুষ্ঠানের রাজকীয় সমারোহ উপলক্ষ‌্যে প্রকাশিত এই পুস্তিকার নবকলেবরে পুনঃপ্রকাশনা_ইতিহাসের এক উজ্জ্বল উদ্ধার। ‘স্বাধীন ত্রিপুরার প্রায় অন্তিম সময়ের আর্থ-সামাজিক ইতিহাসের পাদটীকার বহু খুচরো উপাদানের আকর’ এই পুস্তিকা, যাতে একই সঙ্গে বিধৃত হয়েছে মহারাজার রাজ‌্যভার অধিগ্রহণ, রাজ‌্যাভিষেক পদ্ধতি এবং ত্রিপুরেশ্বরের সংক্ষিপ্ত জীবনালেখ‌্য।

The Birth of India’s National Struggle

₹191.75

Dr. Nandalal Chatterjee

Held as pioneering work in its own genre, this book by Dr. Nandalal Chatterjee is an authoritative documentation of India’s journey to her independence. Free from both the colonial hangovers and the ultra nationalistic trends of writing history. Dr. Chatterjee has maintained—an objectively rarely found in his time. Beginning with an outline of the Indian Renaissance Dr. Chatterjee turns his attention to the uprising of 1857. He then moves on to outline the cultural roots of our nationalist ideology to be followed by an account of the origins of the Indian National Congress. The core of the book consists of a series of chapters focusing attention on the mainstream tradition of the non-violent movements led by Mahatma Gandhi. In the concluding chapter of the book, the author tires to reflect on how the independence was not only the end of a century-old struggle, but also the beginning of attempts toward’s a fuller realization of the age-old ideal of unity in diversity’.

উত্তর গ্রামচরিত / Uttar Gramcharit

₹120.00

শিশির মজুমদার

আচার্য সুনীতিকুমারের আশীর্বাদধন‌্য শিশির মজুমদারের এই গ্রন্থে উত্তরবঙ্গের লোকসমাজের বারোমাসি জীবনের প্রত‌্যক্ষ অভিজ্ঞতার কথা যেমন তুলে ধরা হয়েছে তেমনি ‘পাশোসি’ অংশে আছে বৈচিত্রময় জীবনযাপনের নানা কথা। আচার্য সুনীতিকুমার চট্টোপাধ‌্যায়ের ১২৫তম জন্মবর্ষপূর্তিতে এই সংস্করণ তাঁরই স্মৃতির প্রতি নিবেদিত হল। এই গ্রন্থের একটি রচনায় একটি লুপ্তপ্রায় ‘ব্রত’র কথা বলা হয়েছে যেখানে শুধুমাত্র পুরুষেরাই যুক্ত। যে ব্রতটির আচার-অনুষ্ঠান ব‌্যবহার করেছিলেন রাজা গণেশ। অন‌্য একটি রচনায় দেশী সম্প্রদায়ের পাটের তৈরি ধোকড়ার কথা বলা হয়েছে। সেই ধোকড়া তাঁতে তৈরি জ‌্যাকেট জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মেলা থেকে ক্রয় করে পরেছেন রবীন্দ্রভারতীর তৎকালীন উপাচার্য পবিত্র সরকার ও সাহিত‌্যিক সমরেশ মজুমদার।

যাত্রাচিত্রী রবিদাস / YATRACHITRI RABIDAS

₹206.50

গৌতম বাগচি

যাত্রা বা পালাগানের ইতিহাস আজও আমাদের কাছে অধরা। বাঙালির লোকসাংস্কৃতিক পরিচয়ের এ এক অনন‌্য অভিজ্ঞান। অথচ, অনুমেয় কিন্তু অবজ্ঞাত ধূসর সেই ইতিহাস সম্পর্কে আমাদের ঔদাসীন‌্যও লাগামছাড়া। ক-জন বাঙালি জানেন যে, মহাপ্রভু চৈতন‌্যদেব পালাগানে অভিনয় করেছিলেন রুক্মিণীর ভূমিকায় ? ক-জন আমরা জানি যে, যুগের দাবি মেনে ধর্ম-পুরাণ-রামায়ণের কাহিনিনির্ভরতা থেকে সরে এসে চরণকবি মুকুন্দদাস একদা যাত্রামঞ্চেই প্রচার করেছিলেন স্বাধীনতার বাণী? আর যখন থেকে ছাপার অক্ষরে কিংবা আলোকচিত্রে ধরে রাখা সম্ভব হয়েছে সমসময়েক, কী আশ্চর্য, বেমালুম হারিয়ে গেছে বেশিরভাগ কালজয়ী যাত্রামুহূর্ত! অর্থাৎ বাঙালির ঐতিহ‌্যময় এই লোকসংস্কৃতির যথাযথ ডকুমেন্টেশন কখনও তো নয়ই, আজও হয়নি। ব‌্যর্থতার এই পাহাড়প্রমাণ অবসাদের মাঝেই একটু সান্ত্বনা মেলে এক আলোকচিত্রীর ক্ষিপ্র লেন্সের দৌলতে। তিনি রবি দাস_ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে যিনি ফ্রেমবন্দি করে চলেছেন যাত্রাজগতের দুর্লভ এক-একটি মুহূর্ত। ব‌্যতিক্রমী এই যাত্রাচিত্রীর সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে এই বইয়ের পাতায়।

নানা নিবন্ধ / NANA NIBANDHA

₹97.50

অগ্নিকুমার আচার্য

সাহিত‌্যের অঙ্গনে প্রবন্ধ কোনো বর্ষীয়ান বটবৃক্ষ যেন। তার অগণিত শাখা-প্রশাখার মধ‌্যে জ্ঞানমূলক এহেন বিষয় নেই। যা আশ্রয় পায় না। সাহিত‌্য, বিজ্ঞান, মনোবিজ্ঞান, শিল্পকলা, প্রত্নতত্ত্ব, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, দর্শন, রাষ্ট্রনীতি, অর্থনীতি, মহৎ জীবনকথা ইত‌্যাদি প্রবন্ধের মাধ‌্যমেই উপস্থিত হয় পাঠকের দরবারে। নানা নিবন্ধ এমনই এক প্রবন্ধগ্রন্থ, যা পাঁচটি পর্বে সংকলিত করেছে বাইশটি অন‌ন‌্য প্রবন্ধকে। এখানে একদিকে যেমন আমরা পাই লোকসংস্কৃতি, ধর্মসংস্কৃতি ও সাহিত‌্য বিষয়ক প্রবন্ধ, অন‌্যদিকে তেমনই রয়েছে মহৎ জীবনকথা ও বিবিধ বিষয়ক নিবন্ধ। এক-একটি পর্বের মধ‌্যেও কত-না বৈচিত্র‌! তাই লোকসংস্কৃতি বিভাগে যেমন আমরা পড়ি ব্রাত‌্যজনের প্রাণের উৎসব চড়ক-গাজনের কথা, তেমনই আমাদের মুগ্ধ করে নামপদকীর্তন বৃত্তান্ত। এ-রকম সব ক-টি পর্বেই আমরা পেয়ে যাই আলোকসামান‌্য এক-একটি প্রবন্ধ_তা সে নজরুলের হিন্দুসাধনা নিয়েই হোক, কিংবা বহুবিচিত্ররূপিণী দেবী দুর্গা প্রসঙ্গে। অগ্নিকুমার আচার্য লিখিত প্রবন্ধগুলির সহজ-সরল উপস্থাপনভঙ্গি, ক্ষুরধার যুক্তিবিন‌্যাস, প্রাসঙ্গিক তথ‌্যের যথাযথ উপস্থাপন এবং সর্বোপরি, ভাষার অনন‌্য প্রসাদগুণ নানা নিবন্ধকে করে তুলেছে ব‌্যতিক্রমী তথা বহুমাত্রিক।

My Life Is Magic

₹256.75

PC Sorcar JR

My Life My Magic, written in his inimitable talker’s prose, is the portrait of an artist behind the veil of a magician. Here Sorcar freely talks about his formative years, his passion about magic, his family relations, his father, and above all, his art. Mercurially witty and imbued with insights, this autobiography is an incisive journey into the heart of a man who thinks his development is a continuation of the grand tradition that his father revived.