• 0 Items - 0.00
    • No products in the cart.

Best sellers

JAWAHAR NAVODAYA VIDYALAYA 2027 (BENGALI VERSION)

495.00
■ MENTAL ABILITY TEST        ■ ARITHMETIC TEST         ■ LANGUAGE TEST
JNVST NCERT প্যাটার্ন-এ বাংলায় নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সেরা গাইড

2021 থেকে 2026 পর্যন্ত নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সব প্রশ্নপত্রের ব্যাখ্যা-সহ সমাধান।
নবোদয় বিদ্যালয় সমিতি কর্তৃক নির্ধারিত সাম্প্রতিক প্রবেশিকা পরীক্ষার নির্দিষ্ট মান (standard) অনুসারে সমাধান-সহ পনেরোটি প্র্যাকটিস সেট।

[ BENGALI VERSION ]

▶ Including 2021 to 2025 (13 December) solved papers
▶ 15 solved practice sets

**FREE with NAVODAYA VIDYALAYA**


including PRACTICE SETS with OMR SHEETS 2027

Key Features

2027-এর প্রবেশিকা পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক সাজেশনস
OMR Sheet ও উত্তর-সহ 5-টি প্র্যাকটিস সেট

উত্তরকথা – সৈকত রক্ষিত / UTTARKATHA – Saikat Rakshit

460.00

সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পসংগ্রহ

চিরায়ত কথাসাহিত‌্য হিসেবে স্বীকৃত যা, তার চৌহদ্দির বাইরেও প্রতিনিয়ত জায়মান এক সাহিত‌্য। হয়তো নবীন বহতা কথাসাহিত‌্যের এই ধারাই একদিন নব প্রাণশক্তিতে উজ্জীবিত করবে বাংলা ছোটোগল্পকে। মুহূর্তকথার পর তাই উত্তরকথা। উত্তর এখানে যেমন পরবর্তী, তেমনই অমোঘ প্রকৃতি-মানুষের বহুকৌণিক সম্পর্কের প্রতিফলনে ধরা পড়া আখ‌্যানের আভাষ-নির্মাণে। ছোটোগল্পই নিঃসংশয়ে সেই ফর্ম যা কিনা ভাঙচুর এইসময়ের টানাপোড়েন আর তার গলনমুহূর্তকে ছুঁয়ে নিতে পারে এক অনন্ত দ্রাঘিমায়। উত্তরকথা-র প্রথম পর্যায়ে আমরা বেছে নিয়েছি সমসময়ের কয়েকজন বিশিষ্ট কথাকারকে। তাঁদের নির্মেদ শক্তিশালী গদ‌্যেই খুঁজে নেওয়া যাক বাংলা ছোটোগল্পের পরবর্তী অভিমুখ।

রাজমালা / RAJMALA

400.00

কৈলাসচন্দ্র সিংহ

প্রাচীন ত্রিপুরার বর্ণময় ইতিহাস রচনাকারী কৈলাসচন্দ্র সিংহের মূল‌্যবান গ্রন্থ রাজমালা থেকেই রবীন্দ্রনাথ রাজর্ষি-র উপাদান পেয়েছিলেন এবং উপন‌্যাস রচনা করে ত্রিপুরা রাজ‌্যকে জগৎসভায় পরিচিতির এক নতুন আলোয় উদ্ভাসিত করেছিলেন। গ্রন্থটি প্রথমে ক্ষুদ্রাকারে ও পরে বৃহদাকারে প্রকাশিত হয়েছিল। পাঠকের সুবিধার্থে দুষ্প্রাপ‌্য প্রথম খণ্ডটিও একত্রে প্রকাশ করা হল।

গোয়েন্দা অশোক ঠাকুর ফিরে এলেন || GOENDA ASHOK THAKUR PHIRE ELEN

360.00

সমরেশ বসু সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র অশোক ঠাকুরের চারটি উপন্যাস – দু ‘ মুখো সাপ, ম্যাকবেথ: রঙ্গমঞ্চ কলকাতা, একটি অস্পষ্ট স্বর এবং রাজধানী এক্সপ্রেসের হত্যারহস্য –  সংকলিত হয়েছে বর্তমান সংগ্রহে।

বিলিতি ডিটেকটিভদের প্রত্যক্ষ প্রভাববর্জিত এমন সার্থক রহস্যভেদী  বাংলা গোয়েন্দা সাহিত্যে বিরল।

শ্রেষ্ঠ দশটি উপন্যাস / SHRESTHA DASHTI UPANYAS – শৈলেন ঘোষ

320.00

শৈলেন ঘোষ

কল্পনার জাদুকলমে ছুঁয়ে যাওয়া শৈশব-কৈশোর। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে যিনি ব্রতী থেকেছেন এ-নির্মাণে, তিনি শৈলেন ঘোষ। অবনীন্দ্রনাথ ঠাকুরের পর শৈলেন ঘোষই সবচেয়ে সার্থকভাবে ছোটোদের জন‌্য সৃষ্টি করেছেন শব্দ-ছবির ভিন্ন এক জগৎ। রূপকথা, লোককথার প্রচলিত আঙ্গিকে নয়। নিজস্ব ঢঙে ছোটোদের তিনি শুনিয়েছেন তাঁর কাহিনি। স্বপ্নের কল্পনালোকেই শুধু তাঁর বিচরণ নয়, প্রায়শই তিনি নেমে এসেছেন মাটির পৃথিবীতে। সচেতনভাবেই তাঁর গল্প ছোটোদের মনে জাগাতে চায় শুভবোধ। কিন্তু কখনোই তা আরোপিত বলে মনে হয় না। ভাষার জাদুতে সঙ্গী করে নেন খুদে পাঠককে। লেখকের শ্রেষ্ঠ দশটি উপন‌্যাস-এ রইল আমার নাম টায়রা, হুপ্পোকে নিয়ে গপ্পো, মিতুল নামে পুতুলটি, খুদে যাযাবর ইসতাসি, বন-সবুজের দ্বীপে, পিরামিডের দেশে, মা এক নির্ভীক সৈনিক, নাচ রে ঘোড়া নাচ, ভালোবাসার ছোট্ট হরিণ এবং আয় বৃষ্টি রিমঝিম

রাজ নর্তকী || RAJ NARTAKI – SOURAV CHAKRABORTY

280.00

খুন, ধর্ষণ আর ঠগের নিদারুণ উদাহরণ ছিলেন কলিকাতার কিছু জমিদারবাবু।

কলকাতার এক পুরাতন জমিদার বাড়ির গোপনতম ইতিহাস লিপিবদ্ধ রইলো ‘রাজনর্তকী’ গ্রন্থে। সেই যুগেই ধামাচাপা দেওয়া হয়েছিল এই অন্ধকার ইতিহাস। ঘেন্না ধরে যাবে সেই যুগের বাবু বিবিদের কাণ্ডকারখানা জানলে। লজ্জাও লজ্জা পাবে। সেই ইতিহাসই তুলে ধরা হলো গ্রন্থে।
**প্রাপ্তবয়স্ক না হলে এই বই হাতেও তুলবেন না।**

মুদ্রারাক্ষস || MUDRARAKKHASH – KOUSHIK DAS

280.00

একটি বৃদ্ধাশ্রম। তিনটি খুন।
প্রতিটি লাশের কপালে খোদাই করা একটি ইংরেজি অক্ষর-

S

রহস্য উন্মোচনে ব্রতী মনোবিদ কমলেশ রায়।
কৌশিক দাশের এই ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলারে একইসঙ্গে বহমান তিন অন্ধকারের চোরাস্রোত-একটি নিষ্ঠুর রোগ, প্রাচীনকাল থেকে চলে আসা এক সামাজিক হিংস্রতা, এবং ভাবনারও অতীত ভয়াবহ, দানবীয় এক নির্যাতন।
আলোময় এ দুনিয়াকে পঙ্কিল নরকে পরিণত করতে ছদ্মবেশী যে রাক্ষসেরা বদ্ধপরিকর, এ উপন্যাস নির্ভীকভাবে তাদেরই মুখোশ খুলে দেয়।

প্রসঙ্গ রাজধর্ম || PRASANGA RAJDHARMA

270.00

শরসজ্জায় শায়িত ভীষ্মের যুধিষ্ঠিরের প্রতি উপদেশ

মহাভারত-এর দ্বাদশ অধ্যায়ে বর্ণিত শান্তিপর্বে, শ্রীকৃষ্ণের অনুরোধে শরশয্যায় শায়িত পিতামহ ভীষ্ম ধর্মরাজ যুধিষ্ঠিরকে পালনীয় রাজধর্ম প্রসঙ্গে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের যে পাঠ দান করেন, সেই উপদেশাবলির অনুপুঙ্খ আলোচনাই এই গ্রন্থ।
একুশ শতকে এসেও রাজধর্মের সেই শাশ্বত পাঠ আধুনিক রাষ্ট্র, সমাজ, রাজনীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা ক্ষেত্রে স্বীয় প্রাসঙ্গিকতা অক্ষুণ্ণ রেখেছে।