• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Parul Books

আদি কলকাতার ভূতুড়ে বাড়ি || ADI KOLKATAR BHOOTURE BARI || BARIDBORAN GHOSH

₹304.00

কলকাতা মানে স্মৃতির পরতে জমে থাকা স্মৃতি, প্রজন্মের পর প্রজন্ম- জমে থাকা দীর্ঘশ্বাস। এই শহরের অলিতে গলিতে যেমন ইতিহাস হেঁটে বেড়ায়, তেমনই নিঃশব্দে ঘুরে বেড়ায় তার অশরীরী বাসিন্দারাও।

সাহেব ভূত থেকে শুরু করে কুকুর ভূত, রাইটার্সের ভূত থেকে শুরু করে হাইকোর্ট, জিপিও, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভূত- নানান কিসিমের ভৌতিক অভিজ্ঞতায় ভরপুর বইটি ছোটো-বড়ো সব পাঠককে মুগ্ধ করবেই।

আবৃত্তি সৃষ্টির মুহূর্ত / ABRITTI SRISTIR MUHURTA

₹128.00

এই গ্রন্থটি, আবৃত্তিশিল্পী শ্রদ্ধেয় প্রদীপ ঘোষ, তাঁর শিল্পী জীবনের ইতিহাস ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা ।

আম আঁটির ভেঁপু / AAM AANTIR BHENPU

₹120.00

‘পথের পাঁচালী’ উপন‌্যাসের শিশু-কিশোরপাঠ‌্য সংস্করণের নামই আম-আঁটির ভেঁপু । ৩৫টি পরিচ্ছদের এই উপন‌্যাস ব‌্যঞ্জনাময় ৩টি অঙ্কে (বল্লালী-বালাই, আম-আঁটির ভেঁপু ও অত্রূর সংবাদ বিভক্ত)। অনেক পরে বিভূতিভূষণ যখন ‘পথের পাঁচালী’-র একটি কিশোর সংস্করণের কথা ভাবেন, তখন উপন‌্যাসের মধ‌্যম অঙ্ক নিয়ে ১৯টি অধ‌্যায়ে পুনর্নির্মাণ করেন মূল উপন‌্যাসকে। এভাবেই ‘আম-আঁটির ভেঁপু’  জন্ম নেয়। শিশু-কিশোরদের বোধগম‌্যতার জন‌্য বিভূতিভূষণ একদিকে যেমন অনেক শব্দের পরিবর্তন ও সংযোজন ঘটান, তেমনই অন‌্যদিকে অপরিবির্তিত রাখেন মূল উপন‌্যাসের সাধুভাষাকে। আমরা বিভূতিভূষণের অমর সৃষ্টিকে অবিকৃত রেখে শুধু সাধুভাষাকে বদলে নিয়েছি মূলানুগ মান‌্য চলিত ভাষায়। এর ফলে বর্তমান প্রজন্মের ছোটো ছোটো ছেলেমেয়েরা অন‌ায়াসে একাত্ম হতে পারবে এই মহৎ সৃষ্টির সঙ্গে। উপন‌্যাসের চিত্ররূপময় সেই আবেদন এখনকার ছেলেমেয়েদের কাছেও যাতে অক্ষুণ্ণ থাকে, সেইজন‌্য এই বইয়ের ছবি এঁকেছেন দেবব্রত ঘোষ। শব্দে, কথায়, ছবির জাদুতে আম-আঁটির ভেঁপু এক আশ্চর্য অভিযান।

আমি নারী আমি মহীয়সী || AMI NARI AMI MAHIYASI

₹192.00

দুই বাংলার ৫০ জন নারীর কাহিনি

অবিভক্ত বাংলাদেশের নারীগণের কথা অল্প কয়েকজন ব্যতীত আমাদের কাছে অজানা। নানান ক্ষেত্রে কৃতী বাংলার সেই সমস্ত আপাত অজানা নারীদের কথা দু-মলাটে। পঞ্চাশ জন বাংলা নারীর নানান অজানা কাহিনি নিয়ে এই গ্রন্থ।

আয়নাবাড়ি || AYNABARI || ABHIK DUTTA

₹240.00

“স্বাধীনতা”র নামে বাংলাদেশে উত্থান হয়েছে আই এস আই প্রভাবিত শক্তির। ক্রমাগত দেশের মত ভারত বিরোধী প্রোপাগাণ্ডা চলছে সে দেশে।

“স্বাধীনতা”র  ফলে কী কী পরিবর্তন হল? যারা স্বাধীনতা যোদ্ধা ছিল, তারা কি এই জন্যই লড়াই করেছিল? জেল থেকে যেসব অপরাধীরা বিনাশর্তে মুক্তি পেল, তারাই বা কী করল?

এসব বিষয় ধরা রইল এই বইটিতে।

ইতিহাস ও পরিবেশ রেফারেন্স – নবম শ্রেণি || ITIHAS O PARIBESH REFERENCE – CLASS 9

₹300.00
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ-এর সর্বশেষ নির্দেশিকা মেনে লিখিত, উন্নততর সংস্করণ

ইতিহাস ও পরিবেশ রেফারেন্স || দশম শ্রেণি || ITIHAS O PARIBESH REFERENCE || CLASS 10

₹330.00
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ-এর সর্বশেষ নির্দেশিকা মেনে লিখিত, উন্নততর সংস্করণ