বিশ্বমনাঃ রবীন্দ্রনাথকে নিয়ে সুনীতিকুমার বিভিন্ন সময়ে যে প্রবন্ধগুলি রচনা করেছিলেন, এই গ্রন্থে সংকলিত হয়েছে ভাষাচার্যের সেই রচনাগুলি। সেইসঙ্গে স্থান পেয়েছে উভয়ের মধ্যে বিনিমিত চিঠিপত্রও।
উত্তর কলকাতার বনেদি দত্ত জুয়েলার্সের নতুন প্রজন্ম কুন্তল। যেমন চোস্ত সে কারাটেতে, তেমনই অব্যর্থ জ্যোতিষী হিসেবে। নিমরাজি হয়ে পারিবারিক ব্যাবসায় নামতে হলেও বিয়েতে তার মত নেই। আইনজীবী বন্ধু টোটার সঙ্গে সে-ও বদ্ধপরিকর ব্রহ্মচর্য পালনে। কিন্তু এলগিন রোডের পুরোনো বাড়ির দেওয়ালে লুকোনো গুপ্তধন পেয়ে যাওয়ার পর থেকেই অনিবার্য সব বিপর্যয় নেমে আসতে থাকে তার জীবনে।
রূপক সাহার সাম্প্রতিক এই থ্রিলারে একের পর এক অপ্রত্যাশিত মোচড়ে উন্মোচিত হয়েছে অলঙ্কার তথা রত্ন ব্যাবসার ঈষৎ অপরিচিত জগৎ – তার আলো ও অন্ধকার!
বুড়ো আংলা এমন এক সৃষ্টিলোক, যেখানে আকাশের স্বাধীনতা, প্রকৃতির মায়া এবং শিশুমনের বিস্ময় মিলেমিশে জীবনের এক গভীরতর সত্যকে উন্মোচন করে। রিদয়ের অভিযাত্রা পাঠককে শুধু আনন্দ দেয় না; নিজের ভিতরের অহংকার, সীমাবদ্ধতা ও হারিয়ে-ফেলা সরলতার মুখোমুখি দাঁড় করায়।
প্রযুক্তিনির্ভর, দ্রুত পরিবর্তনশীল এই সময়ে এমন একটি গ্রন্থের পুনর্মুদ্রণ তাই নিছক সাহিত্যিক পুনরাবৃত্তি নয়- এ আমাদের সাংস্কৃতিক স্মৃতি, শিশুমনের কল্পনাশক্তি এবং মানবিক চেতনাকে পুনরুজ্জীবিত করার এক জরুরি প্রয়াস।
বুড়ো আংলা নতুন প্রজন্মের হাতে পুনরায় পৌঁছাক; কারণ যে সাহিত্য বারবার পড়তে ইচ্ছে জাগায়, তার প্রয়োজন কখনও ফুরোয় না।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ-এর সর্বশেষ নির্দেশিকা মেনে লিখিত, উন্নততর সংস্করণ