• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Poetry

মিষ্টি ছড়া টাপুর টুপুর / MISTI CHHORA TAPUR TUPUR

₹30.00

দেবাশিস বসু

এ বইয়ের টাপুর টুপুর মিষ্টি ছড়াগুলি খুব ভালোবেসে ছোটোদের ডেকে নেয় আর সেই সঙ্গে চিনিয়ে দেয় আমাদের অচেনা পৃথিবীকে। গাছগাছালি, পাখপাখালি, জীবজন্তু, খেলা-খেলুড়ে, পড়াশুনো, পালাপার্বণ_সব কথা হয়ে ওঠে ছন্দের আনন্দে। কখনো বা সেই ছন্দের টুংটাং পৌঁছে যায় রূপকথারই দেশে, এক মায়াবী স্বপ্নলোকে।

BHASKAR CHAKRABORTIR NIRBACHITA KABITA SANGRAHA – (মেঘ বসু)

₹200.00
 শীতকাল কবে আসবে সুপর্ণা থেকে জিরাফের ভাষা – বাংলা কবিতাসাহিত্যের নক্ষত্রময় আকাশে তাঁর বিস্ময়কর উড়ান । আজও তরুনতম কবি , ধীমান পাঠক সমান উৎসুক ও অনুসন্ধানী তাঁর কবিতার অভিমুখে । নির্জনতার কাছে বার বার লুঠ হয়েছে তাঁর মন ।

গীতাঞ্জলি | GITANJALI – THE NOBEL PRIZE CENTENARY EDITION

₹150.00
Deep, simple and pensive, the poems of Gitanjali : Song Offerings  are those compositions where songs and poetry coalesce into a graceful, continuous form. It is that test where poetry, divesting all of its adornments, becomes songs identical. Looking at this tightly composed form, Rothenstein felt that Gitanjali  is that poetry which has paused in a very simple way.

ভগ্নহৃদয় || Bhagnariday

₹200.00
ভগ্নহৃদয় রবীন্দ্রনাথের প্রথম জীবনের এক ভাববিহ্বল কাব্য। পুস্তকাকারে এর পুনর্মুদ্রণ ঘটানো হয়নি নানা কারণে। অথচ জোড়াসাঁকোর ঠাকুর পরিবার আর ত্রিপুররাজ মাণিক্য পরিবারে মেলবন্ধনের সানন্দ সংযোগের যোগসূত্র এই কাব্যটি।

এই ইতিহাস ও কাব্যের রসগ্রাহী আলোচনাসহ গ্রন্থটিকে নতুন করে পাঠকের দরবারে উপস্থাপিত করা হল বিচিত্র তথ্যের সমাবেশে। কবি হিসেবে রবীন্দ্রনাথের প্রথম স্বীকৃতি ত্রিপুররাজ পরিবার থেকেই এসেছিল-এই কাব্য সেই স্বীকৃতিরই কাব্যিক দলিল।

অন্নাদা শংকর রায়, নির্বাচিত ছড়া ( NIRBACHITO CHORA)

₹100.00

অন্নাদা শংকর রায়, নির্বাচিত ছড়া

অন্নদাশংকর রায়ের শ্রেষ্ঠ ছড়ার নির্বাচিত সংগ্রহ  এই  গ্রন্ত I শুধু  ছোটরা  নয় , ছড়া প্রেমী  সব বড়রাও এই সংগ্রহের  উদ্দিষ্ট পাঠক I

জাক প্রেভের বৃষ্টি আর রোদ্দুরের কবিতা || JAK PREVER BRISHTI AR RODDURER KOBITA

₹120.00

জাক প্রেভের বৃষ্টি আর রোদ্দুরের কবিতা (JAK PREVER BRISHTI AR RODDURER KOBITA )

এই সংকলনটি প্রস্তুত করেছেন বিশিষ্ট ফরাসিবিদ  চিন্ময় গুহ ও পলাশ ভদ্র  I প্রতিটি অনুবাদ মূল ফরাসি থেকে করা I

গল্প / GALPA (Taslima Nasrin)

₹255.00

বিগত শতকের সাতের দশক থেকে শুরু করে এই সময় পর্যন্ত তসলিমা নাসরিনের কবিতার এক নির্বাচিত সংগ্রহ এই কাব্যগ্রন্থ।
এখানে কবিতা গল্প হয়ে ওঠে আর গল্প হয়ে ওঠে কালোত্তীর্ণ কবিতা।
আমাদের জীবনের হীন, তুচ্ছ, মহৎ, পবিত্র, সৃষ্টিশীল ও আত্মধ্বংসী মুহূর্তেরা এখানে প্রতিনিয়ত নির্মিত, পুনর্নির্মিত, বিনির্মিত হয় অনায়াসে।
বাঙালি কবির ক্যানভাস জুড়ে শুধু নারীবিশ্ব নয়, ব্রহ্মাণ্ডব্যাপী প্রজ্ঞা ও চেতনার এক অলীক বিস্তার।