• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Story

বাঘমুণ্ডি রহস্য || BAGHMUNDI RAHASYA

₹210.00

স্কুল পড়ুয়া কিশোর পিকলু সোনাঝুরির গভীর অরণ্যে হারিয়ে গিয়ে প্রতিহিংসাপরায়ণ প্রতিপক্ষের ফায়ারিং স্কোয়াডের সামনে পড়ে যায় ; নাগপুরের রামগিরি পাহাড়ের রহস্যময় পথে প্রিয় মানুষকে খুঁজতে গিয়ে নাগিনীদের খপ্পরে পড়ে ; পার্বত্য প্রদেশ মিজোরামে প্রকৃতি আর টানটান উত্তেজনায় তলিয়ে যায় রহস্যের গভীর খাদে ; সুদূর প্রশান্ত মহাসাগরের বুকে হনলুলু দ্বীপে আমেরিকার গোপন মিশনের মধ্যেই হারিয়ে যাওয়া বিখ্যাত বিজ্ঞানীকে উদ্ধার করতে গিয়ে বিপন্ন হয় ; মহামূল্যবান, বিরল স্কার্লেট ম্যাকাওকে উদ্ধার করতে গিয়ে পড়ে প্রাণান্তকর পরিস্থিতির মধ্যে ; অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে ভয়ংকর দুষ্কৃতিদের বেপরোয়া বন্দুকের মুখোমুখি হয় আর বাঘমুণ্ডির গা ছমছম অরণ্যময় পাহাড়ের বাঁকে মুখোমুখি হয় নিশ্চিত মৃত্যুর! 

কী হয় তারপর?

উপেন্দ্রকিশোরের সেরা সন্দেশ / Upendrakishorer Sera Sandesh

₹390.00

সংকলন ও ভূমিকা শৈলেন ঘোষ

উপেন্দ্রকিশোর রায়চেৌধুরী (১২মে ১৮৬৩_২৩ ডিসেম্বর ১৯১৫) : শিশুসাহিত‌্যিক, সম্পাদক, চিত্রকর, শিল্পী, সংগীতজ্ঞ, তথা মুদ্রণশিল্প বিশারদ উপেন্দ্রকিশোরের জন্ম অবিভক্ত বঙ্গের মসুয়া গ্রামের সুবিখ‌্যাত রায় (পূর্বতন ‘দেনা’ বা ‘দেও’) পরিবারে। পিতা কালীনাথ (শ‌্যামসুন্দর মুনশি) মাতা জয়তারা। কালীনাথ ও জন্মতারার পাঁচ পুত্র, তিন কন‌্যার মধ‌্যে উপেন্দ্রকিশোর ছিলেন মধ‌্যম। পিতৃদত্ত নাম কামদারঞ্জন। কামদা যখন চার বছেরর শিশু, কালীনাথের জ্ঞাতিভাই জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক নেন। নামকরণ করেন উপেন্দ্রকিশোর। মায়মনসিংহ জেলা স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উপেন্দ্রকিশোর কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ভরতি হন। কিন্তু বিএ পাস করেন ক‌্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে ১৮৮৪ সালে। পরের বছরই তাঁর বিবাহ হয় ব্রাহ্মনেতা দ্বারকানাথ গঙ্গোপাধ‌্যায়ের জ‌্যেষ্ঠা কন‌্যা বিধুমুখী দেবীর সঙ্গে। সুখলতা, সুকুমার, পুণ‌্যলতা, সুবিনয় ও শান্তিলতা_তিন কন‌্যা, দুই পুত্রকে নিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে এক সুখের সংসার। মুখ‌্যত শিশুসাহিত‌্যকে কেন্দ্র করেই উপেন্দ্রকিশোরের সাহিত‌্যপ্রতিভার স্ফুরণ ও বিকাশ। কলেজে পড়তে পড়তেই ১৮৮৩ সালে শিশুদের পত্রিকা সংখ‌্যায় প্রকাশিত হয়েছিল প্রথম রচনা। পরবর্তীকালে তিনি লিখেছিলেন সখা ও সাথী, মুকুল প্রভৃতি পত্রিকাতেও। ১৮৮৫-এ প্রকাশিত হল তাঁর লেখা ছোটোদের রামায়ণ । ওই একই বছের তাঁর নিজস্ব মুদ্রণ সংস্থা U. Ray & Sons.-এর প্রতিষ্ঠা। এরপর একে একে বেরোল ছোটোদের মহাভারত, সেকালের কথা, টুনটুনির বই । ১৯১৩-য় নিজের সম্পাদনায় উপেন্দ্রকিশোর প্রকাশ করলেন ছোটোদের জন‌্য সচিত্র মাসিক পত্রিকা সন্দেশ, নিঃসন্দেহে যা তাঁর স্মরণীয়তম কীর্তি। এর দু-বছর আট মাস বাদে যখন তাঁর জীবনাবসান ঘটে, ততদিনে এ পত্রিকার ৩২টি সংখ‌্যা তাঁর সম্পাদনায় প্রকাশিত। ২২নং সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে গোড়ার দিকে সন্দেশ প্রকাশিত হয়। মুদ্রক ও প্রকাশক ছিলেন ললিতমোহন গুপ্ত। পত্রিকাটি মুদ্রিত হত ৬৪/১ নং সুকিয়া স্ট্রিটে অবস্থিত লক্ষ্মী প্রিন্টিং ওয়ার্কস থেকে। ছড়া, রূপকথা, লোককথা, ইতিহাস, পুরাণ, আবিষ্কারের গল্প কিংবা নিখাদ কল্পকাহিনি_ শিশুসাহিত‌্যের এমন কোনো শাখার কথাই ভাবা যায় না, যা উপেন্দ্রকিশোর লেখনীর জাদুস্পর্শে নবপ্রাণে সঞ্জীবিত হয়নি। ছোটোদের রামায়ণ থেকে শুরু করে তাঁর লেখা সব গ্রন্থগুলির বাংলা শিশুসাহিত‌্যের চিরায়ত সম্পদ। তেমনই তাঁর গুপি গাইন বাঘা বাইন, বোকা জোলা, ঘ‌্যাঁঘাসু প্রমুখ চরিত্র তাদের জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবধি অবিস্মরণীয়।

EK DOZEN THRILLER / এক ডজন থ্রিলার

₹150.00

দূরন্ত গতি আর টানটান উত্তেজনা- আবীর গুপ্তর থ্রিলার মানেই রুদ্ধশ্বাস সাসপেন্স আর অভাবনীয় কাহিনির বাঁক। সমসাময়িক থ্রিলারসাহিত্যে সমীহ আদায় করে নেওয়া এই লেখকের একডজন থ্রিলার-এর পাতা উলটোলেই রোমাঞ্চের আঘ্রাণ!

নির্বাচিত রহস্য রোমাঞ্চ অমনিবাস / NIRBACHITO ROHOSYO ROMANCHO AMONIBAS

₹346.50

নির্বাচিত রহস্য রোমাঞ্চ অমনিবাস

বাংলা রহস্য রোমাঞ্চ সাহিত্যের অগ্রণী লেখকদের প্রায় বিস্মিত কিছু রুদ্ধশ্বাস কাহিনীকে দু মলাটের মধ্যে নিয়ে এসেছে এই অনন্য সংকলন I

জ্যোতিরিন্দ্রনাথ কাদম্বরী দেবী ও রবীন্দ্রনাথ | JYOTIRINDRANATH KADAMBARI O RABINDRANATH

₹210.00

সম্পর্কের এক নতুন আলোয়

জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দুই উজ্জ্বল জ্যোতিষ্ক জ্যোতিরিন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের সঙ্গে কাদম্বরী দেবীর সম্পর্ক নিয়ে ইদানীং যে রুচিবিগর্হিত আলোচনা ক্রমবর্ধমান, তার বিরুদ্ধে এই বই।
এই গ্রন্থপাঠে জানা যাবে শুধু দুই ভ্রাতার মধ্যেই এক অপূর্ব সম্পর্ক ছিল না, কাদম্বরী দেবী ছিলেন স্বামী ও ভ্রাতৃসম দেবর, উভয়ের ক্ষেত্রেই আলোকবর্তিকাময় প্রেরণাদাত্রী।

আদি কলকাতার ভূতুড়ে বাড়ি || ADI KOLKATAR BHOOTURE BARI || BARIDBORAN GHOSH

₹247.00

কলকাতা মানে স্মৃতির পরতে জমে থাকা স্মৃতি, প্রজন্মের পর প্রজন্ম- জমে থাকা দীর্ঘশ্বাস। এই শহরের অলিতে গলিতে যেমন ইতিহাস হেঁটে বেড়ায়, তেমনই নিঃশব্দে ঘুরে বেড়ায় তার অশরীরী বাসিন্দারাও।

সাহেব ভূত থেকে শুরু করে কুকুর ভূত, রাইটার্সের ভূত থেকে শুরু করে হাইকোর্ট, জিপিও, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভূত- নানান কিসিমের ভৌতিক অভিজ্ঞতায় ভরপুর বইটি ছোটো-বড়ো সব পাঠককে মুগ্ধ করবেই।

KALIKATAR PURATAN KAHINI O PRATHA / ক লি কা তা র পুরাতন কাহিনী ও প্রথা

₹240.00

কলিকাতার পুরাতন কাহিনী ও প্রথা একটি অসাধারণ গ্রন্থ । বিংশ শতাব্দীর প্রথম পাদে বিরচিত এই পুস্তকে লেখক ফিরে তাকাচ্ছেন বিগত  শতাব্দীর পুরোনো কলকাতার নানান অধ্যায় ও পর্বে ।

শৈশবের স্মৃতি তথা শ্রুতিবাহিত বিবিধ  কিস্সা, কাহিনী, ঘটনা, রটনা অপূর্ব সরল  ভাষায় আখ্যাত হয়েছে  এখানে।