ANUPRERANA / অনুপ্রেরণা
₹130.00অর্ধশতাধিক সত্যকাহিনির সংকলন এই বইটির পাতায় পাতায় দেখা হয়ে যাবে এমন কিছু মানুষের সঙ্গে, যাদের জীবন কিংবা জীবনের কোনো ঘটনা আমাদের অনুপ্রাণিত করে — অনতিক্রম্য , দুর্বার বাধা পেরিয়েও যারা জয়ী জীবনযুদ্ধে ।
NABA GANIT SOPAN-1 / নব গণিত সোপান ১
₹114.00 × 1
DINGINOUKO (5th Year)
নেতাজি ও নেহরু || সংগ্রাম - সংঘাত - স্বপ্ন || NETAJI O NEHRU || SANGRAM - SANGHAT - SWAPNO
₹320.00 × 1 Subtotal : ₹552.00
অর্ধশতাধিক সত্যকাহিনির সংকলন এই বইটির পাতায় পাতায় দেখা হয়ে যাবে এমন কিছু মানুষের সঙ্গে, যাদের জীবন কিংবা জীবনের কোনো ঘটনা আমাদের অনুপ্রাণিত করে — অনতিক্রম্য , দুর্বার বাধা পেরিয়েও যারা জয়ী জীবনযুদ্ধে ।
ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে একদিন জন্ম নিয়েছিল যে শিশু , বহু পথ পেরিয়ে আজ সে নিজেই প্রতিথ যশা ঐতিহাসিক |
ষোড়শ শতকে , উত্তর ভারতে আকবরের নবরত্নদের অন্যতম যেমন ‘ বুদ্ধিমান ‘ বীরবল, দক্ষিণ ভারতে তেমনই বিজয়নগর রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের সভাকবি তেনালি রামনও প্রখ্যাত ছিলেন তাঁর ক্ষুরধার বুদ্ধি ও প্রত্যুৎপন্নমতিত্বের জন্য । বীরবলের মতোই তেনালি রামনকে নিয়েও নানান মনোগ্রাহী উপাখ্যান প্রচলিত আছে, যাদের ঐতিহাসিক সত্যতা সন্দেহের ঊর্ধ্বে নয় ।
উপভোগ্যতার দিকে নজর রেখে তেনালি রামনকে নিয়ে প্রচলিত কিছু সরল, সরস ও বুদ্ধিদীপ্ত গল্প এই সংকলনে গ্রথিত হয়েছে ।
যেকোনো পরিস্থিতিতে ধীর স্থির থেকে বীরবল যেভাবে তাঁর প্রজ্ঞা ও প্রত্যুৎপন্নমতিত্বের সাহায্যে মহামতি আকবর প্রদত্ত কঠিন থেকে কঠিনতর সমস্যার সুষ্ঠু সমাধান করে দিতেন বলে কথিত আছে, তা আজও আমাদের বিস্মিত ও চমৎকৃত করে।
এই সংকলন সেরকমই চিত্তাকর্ষক কাহিনিগুলিকে একত্রিত করেছে। গল্পগুলিতে হাসির উপাদান যেমন আছে, তেমনই আছে অনেক শিক্ষন।
অতিপ্রাকৃত দশটি গল্পের এই সম্মোহক সংকলনে কোনও চরিত্রই নিরাপদ নয়। দুঃস্বপ্নের অন্ধকার মাখা অলিন্দে অতৃপ্ত আত্মার ছায়া ঘোরাফেরা করে। অস্বস্তি, আশঙ্কা, চোখে না-দেখা বিপদের আভাস চরিত্রদের সঙ্গে সঙ্গে পাঠককেও যেন ঘিরে ধরে। অশরীরী উপস্থিতিতে চেনা পৃথিবী অচেনা হয়ে যায়।
লৌকিক ডুব দেয় অলৌকিকের কুহকিনী বাস্তবে!
পুরস্কারে ভূষিত
শিশুসাহিত্যে বাল সাহিত্য অকাদেমি ২০২১
হিরের খোঁজে আলভারেজ-এর সঙ্গে তার চাঁদের পাহাড় অভিযান শেষপর্যন্ত কি ব্যর্থ হবে?
অন্নদাশঙ্কর রায়
অন্যান্য ভ্রমণকাহিনির থেকে পথে প্রবাসে-র স্বাতন্ত্র্য এইখানেই যে, অন্নদাশঙ্করের চোখ শুধু অবলোকন করেই থেমে থাকেনি, তা তাঁর মনকে প্ররোচিত করেছে অনুভবী বিশ্লেষণে। প্রাচ্য পাশ্চাত্যের নিরন্তর তুলনা করে তিনি উপনীত হয়েছেন গভীর দার্শনিক উপলব্ধিতে।
যখন অন্নদাশঙ্কর লেখেন, ‘পৃথিবী দিন দিন বদলে যাচ্ছে, মানুষ দিন দিন বদলে যাচ্ছে_কিন্তু উন্নতি? প্রগতি? পারফেকশন? তা কোনোদিন ছিলও না, কোনোদিন হবারও নয়়’, তখন আমরা অনুভব করি ইতিহাস সচতেন তো তিনি বটেই, সেই সঙ্গে পরম প্রজ্ঞাময় এক দ্রষ্টাও।