• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

FOUNDATIONS OF NUTRITION SCIENCE || CLASS – 12 (SEMESTER- III) || ENGLISH VERSION

298.00
Recommended by Teachers Preferred by Students

Written in accordance with the Semester-based New Syllabus 2024, updated Question Pattern, and Marks Distribution under the 2X Formula (2025) by WBCHSE

গোয়েন্দা অশোক ঠাকুর ফিরে এলেন || GOENDA ASHOK THAKUR PHIRE ELEN

337.50

সমরেশ বসু সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র অশোক ঠাকুরের চারটি উপন্যাস – দু ‘ মুখো সাপ, ম্যাকবেথ: রঙ্গমঞ্চ কলকাতা, একটি অস্পষ্ট স্বর এবং রাজধানী এক্সপ্রেসের হত্যারহস্য –  সংকলিত হয়েছে বর্তমান সংগ্রহে।

বিলিতি ডিটেকটিভদের প্রত্যক্ষ প্রভাববর্জিত এমন সার্থক রহস্যভেদী  বাংলা গোয়েন্দা সাহিত্যে বিরল।

ভূগোল ও পরিবেশ রেফারেন্স – নবম শ্রেণি || BHUGOL O PARIBESH REFERENCE – CLASS 9

282.00

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ-এর সর্বশেষ নির্দেশিকা মেনে লিখিত, উন্নততর সংস্করণ

পাঁচটি উপন্যাস / Panchti Uponnyas

262.50
এই সংগ্রহের পাঁচটি উপন্যাস-যেখানে পাঠক খুঁজে পাবেন জীবনের আশ্চর্য টানাপোড়েন থেকে উঠে আসা হীরকখণ্ডের মতো এক-একটি বেঁচে ওঠার পরমপাথেয়। সেসব ছুঁয়ে ছুঁয়ে জীবন বয়ে চলে অকূলে, অনন্তের স্রোতে পাঠককে ভাসিয়ে নিয়ে যায়।

পঞ্চাশটি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায় / 50 TEE PREMER GALPO – SHIRSHENDU MUKHOPADHYAY

328.00

এই সংগ্রহে সংকলিত হল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের
এমন পঞ্চাশটি গল্প, শুধু প্রেমের কাহিনি নয়, কালের বিচারে
ছোটোগল্প হিসেবেও যেগুলি উত্তীর্ণ।

বন্দে মাতরম্‌ প্রেরণা ও বিতর্ক / BANDEMATARAM PRERONA O BITARKA

340.00

প্রেরণা ও বিতর্ক

সম্পাদনা: অশোককুমার রায়

আমাদের জাতীয় জীবনে বন্দে মাতরম্ সংগীতের ভূমিকা স্মরণযোগ্য। বঙ্কিমের মৃত্যুর পর আনন্দমঠ তথা ‘বন্দে মাতরম্’ সংগীতটি বিপ্লবীদের কাছে স্বাধীনতার আন্দোলনের দ্যোতক হয়ে উঠলে শাসক শ্রেণি বন্দেমাতরম সংগীত শুধু নয় ‘বন্দে মাতরম্’ ধ্বনিও দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেন। তবুও বিশ শতাব্দীর বিশের দশক থেকে বার বার ‘বন্দে মাতরম্’-এর বিরুদ্ধে উঠেছে সাম্প্রদায়িকতার অভি়যোগ। বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক এই গ্রন্থে বন্দে মাতরম্ বিতর্ককে গ্রন্থভুক্ত করলেন দীর্ঘদিনের শ্রমসাধ্য গবেষণায়।­­

CHERE ASHA GRAM / ছেড়ে আসা গ্রাম

287.00

দক্ষিণারঞ্জন বসু

ঠিক এই মুহূর্তে যখন সিরীয় শরণার্থীদের জন‌্য জার্মানি উন্মুক্ত করে দিচ্ছে দ্বার, যখন মায়ানমারের রোহিঙ্গাদের নিয়েও বিশ্বময় সহানুভূতির ঝড়, তখন আমরা ভুলে যাচ্ছি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ট্রাজিক, সবচেয়ে মর্মান্তিক অপসারণের ইতিবৃত্তকে। ১৯৪৭_১৯৫০ এই তিন বছরে এবং পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশ গঠনের পূর্বে ও পরে যেভাবে লক্ষ লক্ষ বাঙালি ভিটেমাটি ছাড়া হয়ে বঙ্গদেশের পূর্ব থেকে পশ্চিম অংশে চলে আসতে বাধ‌্য হয়েছেন, বিতাড়িত হয়েছেন, উৎপাটিত হয়েছেন, তার সমতুল নজির ইতিহাসে মেলে না। দক্ষিণারঞ্জন বসু প্রণীত এই গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে পূর্ববঙ্গের ১৮টি জেলার ৬৪টি গ্রাম থেকে ভূমিপুত্র-কন‌্যাদের চলে আসার বৃত্তান্ত। গ্রন্থের দু-টি খণ্ড প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তদানীন্তন পূর্ব পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গে অখণ্ড সংস্করণ প্রকাশিত হলেও খুব শিগগিরি তা পাঠকের নজরের আড়ালে চলে যায়। গ্রন্থটির তাৎপর্যমণ্ডিত এই পুনঃপ্রকাশ এপার, ওপার_উভয় বাংলার বাঙালিকেই নিঃসন্দেহে স্মরণ করিয়ে দেবে তাদের অভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের কথা।

মন্দ মেয়ের উপাখ্যান / MONDYA MEYER UPAKHYAN

300.00

সম্পাদনা শৈলেন্দ্র হালদার

সমাজ যাকে করে রেখেছ ব্রাত‌্য-নির্বাসিত, সাহিত‌্য তাকে করেছ বিষয়। কিন্তু মর্যাদা দিয়েছে কি? নইলে ‘বিচারক’ রচনার শতবর্ষ পরেও কেন বিচার পাননি ধরিত্রীর এই পুত্রীরা ? রবীন্দ্রনাথ থেকে প্রভাতকুমার, শরৎচন্দ্র, বিভূতি, তারাশংকর, মাণিক হয়ে শরদিন্দু, সমরেশ, সুনীল, বুদ্ধদেব ও অবশেষে তসলিমা-তৃণাঞ্জনে উপনীত এই গল্পসংগ্রহ কখনোই দেহোপজীবিনীদের নিয়ে লেখা বাংলা ছোটোগল্পের আর একটি বাজারগরম সংকলন নয়। আসলে তা যুগান্তের মুখোমুখি দাঁড়ানো মানুষকে করা মানুষের প্রশ্ন : কে মন্দ? ওরা না আমরা?