বিশ্বমনাঃ রবীন্দ্রনাথকে নিয়ে সুনীতিকুমার বিভিন্ন সময়ে যে প্রবন্ধগুলি রচনা করেছিলেন, এই গ্রন্থে সংকলিত হয়েছে ভাষাচার্যের সেই রচনাগুলি। সেইসঙ্গে স্থান পেয়েছে উভয়ের মধ্যে বিনিমিত চিঠিপত্রও।
শুধু ভারতবর্ষ নয় আধুনিক বিশ্বের ব্যবসায়িক ও সাংস্কৃতিক পরিবার হিসেবে মহাকালের ইতিহাসে চিরকালীন জায়গা করে নিয়েছেন জোড়াসাঁকো, পাথুরিয়াঘাটা, কাইলাহাটা ও চোরবাগানের কৃতীজনেরা। তাঁদের মধ্যে থেকেই সব সেরাদের আকর্ষণীয় গল্প নিয়ে এই গ্রন্থ।
শিক্ষার্থীদের নিকট অঙ্কের অপর নাম আতঙ্ক।
এই অঙ্কভীতি দূরীকরণের উদ্দেশ্যেই বৈঠকি আড্ডার ছলে
অতিসহজ, সরল প্রক্রিয়ায় বীজগণিতের বিভিন্ন প্রয়োগ দেখানো হয়েছে।
জীবনের নানা আটপৌরে সমস্যার সমাধানে বীজগণিতের গুরুত্ব অপরীসীম। গল্পে গল্পে অঙ্ক শেখার অভাবনীয় কৌশল আপনার হাতের মুঠোয়।