• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

ফাগুন বৌ-এর বনে / FAGUN BOU-RE BONE

480.00

প্রথম চুম্বনের অপরাধবোধ থেকে উত্তরিত গহীন প্রেম কিংবা বাঘের নরম থাবার মধ‌্যে লুকোনো প্রখর নখের মতো জান্তব কাম থেক বহুদূরে বর্ষাদিনের কদম ফুলের সুবাসমাখা ভালোবাসার উদযাপন_ফাগুন বৌ-এর বনে বুদ্ধদেব গুহর ছ-টি উপন‌্যাসের এক ব‌্যতিক্রমী সংগ্রহ। মহড়া, তটিনী আকাতরু, কুর্চিবনে গান, বাসনাকুসুম, চান্দ্রায়ণ পাখসাট _শৈলীর অনন‌্যতায়, জীবনবোধের প্রগাঢ় অনুভবে এবং ইন্দ্রিয়জ প্রেমের পরিপূর্ণ অবগাহনে প্রতিটি উপন‌্যাসই যুগপৎ উত্তীর্ণ ও অদ্বিতীয়।

নানা নিবন্ধ ও অন্যান্য প্রবন্ধ / NANA NIBANDHA O ANNANYA PRABANDHA

200.00

সুশীলকুমার দে সংকলন ও ভূমিকা অলোক রায়

আচার্য সুশীলকুমার দে-র বিখ‌্যাত গ্রন্থগুলি ইংরেজিতে লেখা হলেও তাঁর বাংলায় লেখা প্রবন্ধ-নিবন্ধাদির সংখ‌্যাও নিতান্ত অল্প নয়। সংস্কৃত অলংকারশাস্ত্র ও সাহিত‌্যের অবিসংবাদী এই পাণ্ডিত‌্যের ইংরেজি ও বাংলা ভাষা সাহিত‌্যেও অধিকার ছিল সুবিদিত। বাংলা ভাষা-সাহিত‌্য নিয়ে তাঁর লেখালেখির শুরু ১৯১৫ সালে। সাহিত‌্যালোচনায় সুশীলকুমারের অবলম্বন শুধুমাত্র আলংকারিকদের অনুশাসন নয়, পাশ্চাত‌্য সাহিত‌্যতত্ত্ব অর্জিত বোধও। লেখকের জীবৎকালে প্রকাশিত দুটি গ্রন্থ_দীনবন্ধু মিত্র (১৯৫১ সাল) এবং নানা নিবন্ধ (১৯৫৩ সাল)_বহুদিন যাবৎ মুদ্রিত না-থাকায় রয়ে গিয়েছিল পাঠকের দৃষ্টির অন্তরালে। এই দুটি গ্রন্থের সঙ্গে সুশীলকুমারের আরও কিছু দুষ্প্রাপ‌্য লেখা একত্র করে প্রকাশিত হল বর্তমান গ্রন্থটি।

মনীষীদের বক্তৃতা / MONISHIDER BAKTRITA

400.00

সম্পাদনা বারিদবরণ ঘোষ

মানুষ তাঁর ভাবভাষাকে লিপিবদ্ধ রূপ দিয়ে স্থায়িত্ব দিয়েছে। কিন্তু সে-ভাষার সঙ্গে স্বতঃস্ফূর্ত, আবেগময় কথ‌্য ভাষার দূরত্ব কখনোই ঘোচার নয়। বক্তব‌্য বা বক্তৃতার বিশেষ মূল‌্য এ-দৃষ্টিকোণ থেকেই। আবার কখনো সে-বক্তব‌্যকে পূর্বেই লিখে পরে সভা-সমিতিতে রাখার রীতিও বহুলপ্রচলিত। স্বতোৎসারিত কিংবা প্রস্তুত ভাষণ_উভয় প্রকার বক্তব‌্যেরই একটা স্থায়ী মূল‌্য থেকে যদি তাতে ধরা পড়ে মানুষের চিরন্তন ভাবনা-প্রবাহ। উনিশ ও বিশ শতকের বেশ কয়েকজন মনীষীর ভাষণ একত্রিত করে প্রস্তুত এই সংকলনে পাঠক অনুভব করবেন। তদানীন্তন যুগস্পন্দন। পাশাপাশি এইসব ভাষণে মিলবে সাহিত‌্য, বিজ্ঞান, শিল্পকলা, সংস্কৃতি, সমাজসংস্কার, ধর্ম প্রভৃতি বিভিন্ন বিষয়ে শিক্ষাবহ চিন্তা ও চেতনার অনুরণন। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিবেকানন্দের অনায়াসলভ‌্য ভাষণ যেমন এতে গৃহীত, তেমনই স্থান পেয়েছে বহু আয়াসে উদ্ধার করা অনেক খ‌্যাতনামা ব‌্যক্তিত্বের দুষ্প্রাপ‌্য ভাষণও।

ক্ষুদিরাম / KHUDIRAM

120.00

বারিদবরণ ঘোষ  

ব্রিটিশ সাম্রাজ‌্যবাদীদের হাত থেকে স্বদেশকে উদ্ধার করে স্বাধীনতা অর্জনের সূচনাপর্বে যাঁরা আত্মোৎসর্গ করেছিলেন, তাঁদের মধ‌্যে অগ্রগণ‌্য ক্ষুদিরাম বসু। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন সবেমাত্র সংগঠিত হয়েছে, সহিংস বা অহিংস আন্দোলনের রূপরেখা তখনও অঙ্কিত হয়নি, কিন্তু দেশকে মুক্ত করার একটা স্বপ্ন তরুণ বাঙালিরা দেখছিলেন। এ কাজে জীবন তাঁদের কাছে পায়ের ভৃত‌্য হয়েছিল, মৃত‌্যু হয়েছিল বরণীয়। সংশপ্তকের প্রতিজ্ঞা নিয়ে এঁরা গোপনে গোপনে দেশমন্ত্রে উদবুদ্ধ হয়েছিলেন। সেই মন্ত্রই ক্ষুদিরাম-প্রফুল্ল চাকী-কানাইলালদের জাগিয়ে দিয়েছিল। সেই জাগরণী মন্ত্রে দীক্ষিত ক্ষুদিরাম সঙ্গী প্রফুল্ল চাকীকে নিয়ে দূর মজঃফরপুরে ব্রিটিশ শাসনযন্ত্রের এক অপরাধীকে হত‌্যা করার জন‌্য ছদ্মনামে গিয়েছিলেন। শৈশবোচিত একটা ভুলের শিকার হয়ে তাঁরা লক্ষ‌্যভ্রষ্ট হন। পরিণামে প্রফুল্লের আত্মহত‌্যা আর ক্ষুদিরামের ফাঁসি_যে ফাঁসির যন্ত্রণা দেশকে আবার উদ্দীপনাময় করে তুলেছিল, বিকল হতে বসেছিল সমগ্র ব্রিটিশ নিপীড়নযন্ত্র। এ-বই সেই জাগরণী মন্ত্র, নিপীড়ন ও আত্মোৎসর্গের এক মহান কাহিনি।  

নির্বাচিত উপন্যাস – দ্বিতীয় খণ্ড / NIRBACHITA UPANYAS – VOLUME 2

320.00

সুনীল গঙ্গোপাধ্যায়

তিন বন্দ্যোপাধ্যায়-উত্তর বাংলা কথাসাহিত্যে অন্যতম প্রধান স্বর, নিঃসন্দেহে, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের নির্বাচিত দশটি উপন্যাস এখানে সংকলিত হয়েছে দুটি খণ্ডে।

২৫টি নতুন ভূত / 25 TEE NATUN BHOOT – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

280.00
ভূত আছে কি নেই -এই দুই বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আছে ভূত।
এখনও সারা পৃথিবী জুড়ে লেখা হয় ভূত নিয়ে কত গল্প-উপন্যাস।
ভূতের গল্প পড়তে ভালোবাসে পৃথিবীর সব দেশের মানুষ। তাই ভূত থাকুক আর নাই থাকুক, আমাদের ভূতের গল্প আছে। থাকবে।

হুমায়ূন || HUMAYUN

256.00
কুড়িটি পরিচ্ছেদে বিভক্ত, প্রেমময় দাশগুপ্ত বিরচিত এই জীবনীগ্রন্থটি স্বাদু বাংলায় হুমায়ূনের জীবন ও সময়ের এক বিশ্বস্ত ধারাভাষ্য।

এই গ্রন্থ পাঠ করলে পাঠক শুধু ষোড়শ শতাব্দীর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের বিড়ম্বিত সূচনালগ্নেই পরিভ্রমণ করবেন না, এক ভাগ্যপ্রবঞ্চিত সম্রাটের জীবনের নানান উত্থান-পতনেরও সাক্ষী হবেন।