• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Shop

ডবল টেনিদা / Double Tenida

₹240.00

নারায়ণ গঙ্গোপাধ্যায়

ঝন্টিপাহাড়ির ভূতবাংলোতে ভূতের পিলে চমকানো অট্টহাসিই হোক কিংবা নীলপাহাড়ির ঝাউ-বাংলোয় কাটা মুণ্ডুর বীভৎস নাচ, পটলডাঙার চার মূর্তিকে কুপোকাত করতে পারে, এমন সাধ্য কার! টেনিদা ও তার তিন শাগরেদ প্যালা, হাবুল ও ক্যাবলা-কে নিয়ে লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম ও তৃতীয় উপন্যাস_চার মূর্তি ও ঝাউ-বাংলোর রহস্য_এই প্রথম একসঙ্গে।

বিনুর বই ও নির্বাচিত ছোটোগল্প / Binur Boi O Nirbachita Chhotogalpa

₹240.00

অন্নদাশঙ্কর রায়

এই গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে জীবনশিল্পী অন্নদাশঙ্কর রায়ের আত্মজীবন তথা আত্মশিল্পমূলক রচনা বিনুর বই এবং তাঁর এগারোটি ছোটোগল্প।বিনুর বই আমাদের পরিচিত করিয়ে দেয় অন্নদাশঙ্করের জীবনের বিভিন্ন পর্ব ও বাঁকবদলের সঙ্গে। আমরা জানতে পারি মনস্বী এই লেখকের জীবনদর্শন সম্পর্কেও। গ্রন্থভুক্ত এগারোটি গল্পেই প্রোজ্জ্বল অন্নদাশঙ্করের ব্যতিক্রমী ন্যারেটিভ টেকনিক এবং শ্লেষ-কৌতুকের মোড়কে লুকোনো এক গভীর, আনন্দময় জীবনবোধ।

গুপি গাইন বাঘা বাইন / GUPI GAYEN BAGHA BAYEN (COMICS)

₹240.00

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
চিত্রনাট্য ও ছবি: সুযোগ বন্দ্যোপাধ্যায়

ভূতের রাজার বর পেতেই গুপির বসুরো, হেঁড়ে গলা থেকে বেরিয়ে এল মায়াবী গান, বাঘার বেতালা ঢোলে বেজে উঠল আশ্চর্য বোল। আর তার পরেই প্রথমে শুন্ডি, পরে হল্লা রাজার দরবারে ঘটে যেতে লাগল অদ্ভুত সব কাণ্ড! গুপি-বাঘার সেইসব আজব কাণ্ড-কারখানা নিয়েই উপেন্দ্রকিশোরের চিরায়ত শিশু-কিশোর সাহিত্য_<em>গুপি গাইন বাঘা বাইন।</em> চলচ্চিত্রের পর এই প্রথম কমিক্সে!

গোঁসাই বাগানের ভূত / GOSAI BAGANER BHOOT (COMICS)

₹240.00

শীর্ষেন্দু মুখোপাধ্যায়
চিত্রনাট্য ও ছবি: সুযোগ বন্দ্যোপাধ্যায়

স্কুলের পরীক্ষায় অঙ্কে তেরো পাওয়ামাত্রই বুরুনের চেনা পৃথিবীটা যায় উলটেপালটে। না, ধোলাই বা রামধোলাই নয়, বাবার নির্দেশে বাড়ির সবাই বুরুনকে বয়কট করে। দাদু রাম কবিরাজ ছাড়া আর কেউ তাকে ভালোবাসে না_বুঝতে পারে অভিমানী বুরুন। হাঁটতে হাঁটতে সে হাজির হয় গোঁসাইদের পোড়োবাগানে। সেখানে দেখা হয় নিধিরামের সঙ্গে। কে নিধিরাম? সে কি কোনো ভূত ? নাকি বুরুনের অদ্ভূতুড়ে নতুন দোস্ত?

গৌড়গোধূলি / GOURGODHULI

₹240.00

গৌড়ের পতন

সৌম্য ভট্টাচার্যর
   অনবদ্য ঐতিহাসিক থ্রিলারে

বাংলা উপন্যাস সম্প্রতি নাগরিক প্রেমের গতানুগতে হাঁফাইয়া মরিতেছে, এমন একটি শোক-প্রস্তাব শুনা যায়। সৌম্য ভট্টাচার্যের গৌড়গোধূলি (পারুল) তাহার বিপক্ষে দাঁড়াইতে পারে।… ইহা বলিতেই হইবে ইতিহাসাশ্রয়ী বিষয়ে এবং উপস্থাপনে বাংলা সাহিত্যের সাম্প্রতিকে এই উপন্যাস নূতন ধরনের।

খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষপর্বে গৌড়বঙ্গে সেন সাম্রাজ্যের পতনকাল ইহার ইতিহাস-প্রেক্ষিত। কেন্দুবিশ্বের কদম্বখণ্ডীর ঘাটে যে ভাবে উপন্যাসের ঘটনা-উন্মোচন করিয়াছেন ঔপন্যাসিক তাহা সহসা বঙ্কিমচন্দ্রকে মনে পড়াইয়া দেয়। প্লটনির্মাণ এবং দৃশ্যকল্পনায়ও লেখকের শক্তি প্রশংসনীয়।

বইপোকা, আনন্দবাজার পত্রিকা

CHALAR PATHE ISLAM O ISLAMI DARSHAN

₹240.00
ড.  গনীর কাজগুলির সাথে তাঁর ইসলামের ইতিহাসের ধারাবাহিক  খন্ডগুলি পড়ে উৎসুক পাঠক-পাঠিকামাত্রেই ইসলামের প্রকৃত স্বরূপ ও ইতিহাসকে জানার ও বোঝার সুযোগ পাবেন । তাঁর এই অসাধারণ কাজগুলি প্রতিটি শিক্ষালয় ও বাড়িতে রাখার মতো ও প্রতিটি জিজ্ঞাসু মানুষের জানার মতো মহাসম্পদ ।

HAZRAT ALI ( হযরত আলী )

₹240.00
ড.  গনীর কাজগুলির সাথে তাঁর ইসলামের ইতিহাসের ধারাবাহিক  খন্ডগুলি পড়ে উৎসুক পাঠক-পাঠিকামাত্রেই ইসলামের প্রকৃত স্বরূপ ও ইতিহাসকে জানার ও বোঝার সুযোগ পাবেন । তাঁর এই অসাধারণ কাজগুলি প্রতিটি শিক্ষালয় ও বাড়িতে রাখার মতো ও প্রতিটি জিজ্ঞাসু মানুষের জানার মতো মহাসম্পদ ।