• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

EKADASH SHIKSHABIJNAN-11 (SEMESTER – I) / একাদশ শিক্ষাবিজ্ঞান-১১ (SEMESTER – I)

170.00

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ প্রবর্তিত ২০২৪ সালের Semester-ভিত্তিক নতুন Syllabus, Question Pattern ও Marks Distribution অনুসারে রচিত

PRARAMVIK RASHTRABIJNAN- 11 (SEMESTER- I) / প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান- ১১ (SEMESTER- I)

170.00

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ প্রবর্তিত ২০২৪ সালের Semester-ভিত্তিক নতুন Syllabus, Question Pattern ও Marks Distribution অনুসারে রচিত

EKADASH ARTHAVIDYA-11 (SEMESTER- I) / একাদশ অর্থবিদ্যা- ১১ (SEMESTER- I)

170.00

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত ২০২৪ সালের Semester-ভিত্তিক নতুন Syllabus, Question Pattern Marks Distribution অনুসারে রচিত একাদশ শ্রেণীর জন্য

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নিম্নলিখিত সকল প্রকার MCQ Type-এর প্রশ্ন ও উত্তর সংবলিত.

  • সাধারণ বহুবিকল্পভিত্তিক প্রশ্ন [General Multiple Choice Questions]
  • শূন্যস্থান পূরণকেন্দ্রিক সঠিক বিকল্পটি নির্ণয় [Fill in the blanks]
  • বামস্তন্ত ও ডানস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় [Column Matching]
  • বিবৃতি ও কারণধর্মী প্রশ্ন থেকে সঠিক বিকল্পটি নির্ণয় [Assertion-Reasoning Type Questions]
  • সত্য ও মিথ্যাধর্মী সঠিক বিকল্পটি নির্ণয় [True and False Type Questions]
  • রেখাচিত্রভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয় [Diagram/Chart Based Questions]
  • বিষয়ভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্পটি নির্ণয় [Case-based Questions]

DOLANER SWAPNAPURAN / দোলনের স্বপ্নপূরণ

150.00

নাগরিক জটিলতার আবর্তে নায়কের জীবন এলোমেলো হয়ে গেলেও, নায়িকা শেষ পর্যন্ত, তাকে জয় করে নেয়। দোলন-দোদুলের প্রেম অক্ষয় হয়ে থাকে আখ্যানমুগ্ধ পাঠকের হৃদয়ে।
গদ্যের সারল্যে, গল্পের অমোঘ টানে এই উপন্যাস শেষ পর্যন্ত প্রেমেরই জয়গান গায়।

পঁচিশটি রোমাঞ্চকর কল্পবিজ্ঞান / 25 TEE ROMANCHAKAR KALPABIGYAN – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

205.00
এখন রাক্ষস-খোক্কস, দত্যি-দানো, রাজপুত্র-রাজকন্যার বদলে বিজ্ঞানের পোশাকে কল্পবিজ্ঞানই এসে হাজির হয়েছে এক আধুনিক রূপকথা হয়ে।
এই বইটি তেমনই পঁচিশটি রোমাঞ্চকর কল্পবিজ্ঞানের গল্প দিয়ে সাজিয়ে দেওয়া হল, যে গল্পগুলো পড়ার পর আশ্চর্য প্রযুক্তিমায়ায় ভরে থাকবে পাঠকের মন।

পঁচিশটি সেরা ভূত / 25 TEE SERA BHOOT – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

175.00
শরীরী-অশরীরী
তুলকালাম সব কাণ্ডকারখানা
ঘটে গেছে এ সংকলনে
শীর্ষেন্দুর
পঁচিশটি সেরা ভূতের
গল্পে!

হর্ষবর্ধন গোবর্ধন -২ / Harsabardhana Gobardhana – 2 (COMICS)

212.50

শিবরাম চক্রবর্তী

চিত্রনাট্য ও ছবি: সুযোগ বন্দ্যোপাধ্যায়

হর্ষবর্ধন আর গোবর্ধন_দুই ভাইয়ের কীর্তি-কাহিনির এই দ্বিতীয় খণ্ডে পত্রবাহকের ভূমিকায় নাকাল হতে দেখা যাবে হর্ষকে। সেইসঙ্গে যুদ্ধে না-যাওয়ার জন্য গোবরার কেরামতি, বিদেশি গাড়ি কেনা, না-কেনা নিয়ে হর্ষর ধন্দ, সোনার ফসল ফলাতে তাঁর নিদারুণ পণ্ডশ্রম আর মিষ্টির দোকানের পাহারাদার হিসেবে গোবর্ধনের ‘কৃতিত্ব’-র মুখরোচক গল্প তো রয়েছেই! সুযোগ বন্দ্যোপাধ্যায়ের অননুকরণীয় চিত্রনাট্য ও ছবিতে শিবরাম চক্রবর্তীর কালজয়ী সৃষ্টি এবার কমিকসের পাতায়! পাতা উলটোলেই দমফাটা হাসির রোলে ফেটে পড়বে ছোটো থেকে বড়ো সব বয়সের পাঠক।

সমসাময়িক দৃষ্টিতে সুনীতিকুমার / SAMASAMAYIKA DRSTITE SUNITI KUMAR

212.50

সম্পাদনা পল্লব মিত্র

আচার্য সুনীতিকুমার চট্টোপাধ‌্যায় একালের প্রবাদপ্রতিম ব‌্যক্তিত্ব। বাংলা তথা ভারতের শিক্ষা-সংস্কৃতি-ভাষাতত্ত্ব ও সমাজজীবনে তাঁর অবদানের প্রসঙ্গ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সাহিত‌্য-সংস্কৃতি জীবনের বহু স্বনামধন‌্য ব‌্যক্তি আলোচ‌্য সংকলনে সুনীতিকুমারের জীবন ও জীবনের নানা কথা ব‌্যক্ত করেছেন। তাঁর ছাত্র বা ছাত্রস্থানীয় অনেকেই নানা আলোয় আচার্যকে বোঝবার ও বোঝাবার প্রয়াস পেয়েছেন। নানা কারণেই তাই এই সংকলন গ্রন্থটি সুনীতিকুমারের জীবন তথা বাংলার শিক্ষা-সংস্কৃতির এক উল্লেখযোগ‌্য দলিল হিসেবে পরিগণিত হবার দাবি রাখে।  ২০০৯ সালে সুনীতিকুমার চট্টোপাধ‌্যায় ১২০ বছরে পদার্পণ করবেন। তাঁর প্রয়াণের পর তিন দশক অতিক্রান্ত হলেও সেভাবে সুনীতিকুমারের বিস্তৃত কর্মকাণ্ডের পরিচয়বাহী কোনো বই সেভাবে পাঠকদের হাতে আসেনি। এমনকী সুনীতিকুমারের পুঙ্খানুপুঙ্খ উজ্জ্বল জীবনের দিনগুলোর কথাও যথাযথ গ্রন্থভুক্ত হয়েছে কি ? ১৯৭৭ সালে তাঁর প্রয়াণের পরই, তাঁকে নিয়ে যে-বিস্তৃত আলোচনার ক্ষেত্র তৈরি করা হয়েছিল, যার ফলশ্রুতি হিসেবে, সমসাময়িক দৃষ্টিতে সুনীতিকুমার গ্রন্থের প্রকাশ, সেই বইটির নতুন পরিবর্ধিত সংস্করণ প্রায় পঁচিশ বছর পর পাঠকদের হাতে তুলে দেওয়া সম্ভব হল।