• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Shop

অমৃতচেতনা – এক মহাজাগতিক চম্পূকাব্য || AMRITACHETANA – EK MAHAJAGOTIK CHOMPUKABYA

₹320.00

মানুষের অন্তরে একটি অদৃশ্য আকাশ আছে। সেই আকাশের কোনো সীমানা নেই, কোনো মানচিত্র নেই; অথচ মানুষের সমস্ত স্বপ্ন, সমস্ত জিজ্ঞাসা এবং সমস্ত অনন্তের আকাঙ্ক্ষা যেন সেখানেই নীরবে জন্ম নেয়। দৃশ্যমান এই ক্ষণস্থায়ী জীবনের অন্তরালে যে অদৃশ্য সত্য অনন্তকাল ধরে নিজেকে আড়াল করে রেখেছে, মানুষ যুগ যুগ ধরে তারই সন্ধান করে চলেছে। সেই সন্ধানের নাম কখনও দর্শন, কখনও ধর্ম, কখনও সাধনা, কখনও কবিতা। আর সেই অনন্ত অনুসন্ধানেরই এক কাব্যিক প্রকাশ- ‘অমৃতচেতনা’।

অমৃতচেতনা কেবল একটি চম্পুকাব্য নয়; এটি মানুষের অন্তর্জগতের এক দীর্ঘ, গভীর ও রহস্যময় যাত্রা। গদ্য ও পদ্যের সৃজনশীল সমন্বয়ে নির্মিত এই কাব্যের পথ কখনও জিজ্ঞাসার, কখনও ধ্যানের; কখনও সংশয়ের, কখনও উপলব্ধির।

এখানে গুরু ও শিষ্যের সংলাপ আসলে মানুষের নিজের সঙ্গে নিজের কথোপকথন- একদিকে জাগ্রত প্রজ্ঞা, অন্যদিকে সত্যের সন্ধানে ব্যাকুল মানবমন।

অ্যালবার্ট আইনস্টাইন / ALBERT EINSTEIN

₹160.00

শুধু বিজ্ঞানীর ভূমিকায় নয়, মানুষ হিসেবেও অ্যালবার্ট আইনস্টাইন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব।
তাঁর আপেক্ষিকতাবাদ-এর ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে আধুনিক পদার্থবিদ্যা ও মহাকাশ বিজ্ঞান।
তাঁর মানবতাবাদ বিজ্ঞানের সঙ্গে মিলিয়েছে নৈতিক মূল্যবোধকে।
এই গ্রন্থে একদিকে যেমন তাঁর জটিল বৈজ্ঞানিক তত্ত্বগুলিকে সহজ ভাষায় বোঝানো হয়েছে, তেমনই প্রাঞ্জলভাবে বর্ণিত হয়েছে তাঁর জীবনের নানান অধ্যায়।

আদি কলকাতার ভূতুড়ে বাড়ি || ADI KOLKATAR BHOOTURE BARI || BARIDBORAN GHOSH

₹304.00

কলকাতা মানে স্মৃতির পরতে জমে থাকা স্মৃতি, প্রজন্মের পর প্রজন্ম- জমে থাকা দীর্ঘশ্বাস। এই শহরের অলিতে গলিতে যেমন ইতিহাস হেঁটে বেড়ায়, তেমনই নিঃশব্দে ঘুরে বেড়ায় তার অশরীরী বাসিন্দারাও।

সাহেব ভূত থেকে শুরু করে কুকুর ভূত, রাইটার্সের ভূত থেকে শুরু করে হাইকোর্ট, জিপিও, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভূত- নানান কিসিমের ভৌতিক অভিজ্ঞতায় ভরপুর বইটি ছোটো-বড়ো সব পাঠককে মুগ্ধ করবেই।