Shop

গীতাঞ্জলি | GITANJALI – THE NOBEL PRIZE CENTENARY EDITION

150.00
Deep, simple and pensive, the poems of Gitanjali : Song Offerings  are those compositions where songs and poetry coalesce into a graceful, continuous form. It is that test where poetry, divesting all of its adornments, becomes songs identical. Looking at this tightly composed form, Rothenstein felt that Gitanjali  is that poetry which has paused in a very simple way.

গুপি গাইন বাঘা বাইন / GUPI GAYEN BAGHA BAYEN (COMICS)

240.00

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
চিত্রনাট্য ও ছবি: সুযোগ বন্দ্যোপাধ্যায়

ভূতের রাজার বর পেতেই গুপির বসুরো, হেঁড়ে গলা থেকে বেরিয়ে এল মায়াবী গান, বাঘার বেতালা ঢোলে বেজে উঠল আশ্চর্য বোল। আর তার পরেই প্রথমে শুন্ডি, পরে হল্লা রাজার দরবারে ঘটে যেতে লাগল অদ্ভুত সব কাণ্ড! গুপি-বাঘার সেইসব আজব কাণ্ড-কারখানা নিয়েই উপেন্দ্রকিশোরের চিরায়ত শিশু-কিশোর সাহিত্য_<em>গুপি গাইন বাঘা বাইন।</em> চলচ্চিত্রের পর এই প্রথম কমিক্সে!

গোপাল ভাঁড় নির্বাচিত গল্পসংগ্রহ || GOPAL BHAR NIRBACHITO GOLPOSONGGROHO

320.00

গোপাল ভাঁড় যতটা হাস্যময়, ততটাই রহস্যময়। লোকশ্রুতি তাঁকে নদিয়াধিপতি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ বানালেও তাঁর ‘ঐতিহাসিকতা’ সম্পর্কে সন্দিহান বহু গবেষক। অনেকে আবার এমনও অনুমান করেছেন যে, গোপাল ভাঁড় হয়তো-বা ছদ্মনামের আড়ালে কোনো বাস্তব চরিত্র। গোপালের সময়ের কোনো বইপত্রে গোপাল ভাঁড়ের নাম পাওয়া যায় না।

গোয়েন্দা অশোক ঠাকুর ফিরে এলেন || GOENDA ASHOK THAKUR PHIRE ELEN

360.00

সমরেশ বসু সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র অশোক ঠাকুরের চারটি উপন্যাস – দু ‘ মুখো সাপ, ম্যাকবেথ: রঙ্গমঞ্চ কলকাতা, একটি অস্পষ্ট স্বর এবং রাজধানী এক্সপ্রেসের হত্যারহস্য –  সংকলিত হয়েছে বর্তমান সংগ্রহে।

বিলিতি ডিটেকটিভদের প্রত্যক্ষ প্রভাববর্জিত এমন সার্থক রহস্যভেদী  বাংলা গোয়েন্দা সাহিত্যে বিরল।

গোয়েন্দা নিয়োগীর ছয় কীর্তি / GOYENDA NIYOGIR CHHOY KIRTI

252.00

অরুণোদয় ভট্টাচার্য

একই গোয়েন্দাকে কেন্দ্র করে ছ-টি রহস্যগল্প এই বইতে সংকলিত। প্রতিটি গল্পই মৌলিক এবং অবাস্তবতামুক্ত। রোমাঞ্চকর ঘটনা যেমন আছে, তেমনি যুক্তি-তর্ক-সন্দেহ-অনুসন্ধানের মাধ্যমে রহস্যের সন্তোষজনক সমাধানের উদ্দেশ্যও সার্থক হয়েছে।

গোঁসাই বাগানের ভূত / GOSAI BAGANER BHOOT (COMICS)

240.00

শীর্ষেন্দু মুখোপাধ্যায়
চিত্রনাট্য ও ছবি: সুযোগ বন্দ্যোপাধ্যায়

স্কুলের পরীক্ষায় অঙ্কে তেরো পাওয়ামাত্রই বুরুনের চেনা পৃথিবীটা যায় উলটেপালটে। না, ধোলাই বা রামধোলাই নয়, বাবার নির্দেশে বাড়ির সবাই বুরুনকে বয়কট করে। দাদু রাম কবিরাজ ছাড়া আর কেউ তাকে ভালোবাসে না_বুঝতে পারে অভিমানী বুরুন। হাঁটতে হাঁটতে সে হাজির হয় গোঁসাইদের পোড়োবাগানে। সেখানে দেখা হয় নিধিরামের সঙ্গে। কে নিধিরাম? সে কি কোনো ভূত ? নাকি বুরুনের অদ্ভূতুড়ে নতুন দোস্ত?

গৌড়গোধূলি / GOURGODHULI

240.00

গৌড়ের পতন

সৌম্য ভট্টাচার্যর
   অনবদ্য ঐতিহাসিক থ্রিলারে

বাংলা উপন্যাস সম্প্রতি নাগরিক প্রেমের গতানুগতে হাঁফাইয়া মরিতেছে, এমন একটি শোক-প্রস্তাব শুনা যায়। সৌম্য ভট্টাচার্যের গৌড়গোধূলি (পারুল) তাহার বিপক্ষে দাঁড়াইতে পারে।… ইহা বলিতেই হইবে ইতিহাসাশ্রয়ী বিষয়ে এবং উপস্থাপনে বাংলা সাহিত্যের সাম্প্রতিকে এই উপন্যাস নূতন ধরনের।

খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষপর্বে গৌড়বঙ্গে সেন সাম্রাজ্যের পতনকাল ইহার ইতিহাস-প্রেক্ষিত। কেন্দুবিশ্বের কদম্বখণ্ডীর ঘাটে যে ভাবে উপন্যাসের ঘটনা-উন্মোচন করিয়াছেন ঔপন্যাসিক তাহা সহসা বঙ্কিমচন্দ্রকে মনে পড়াইয়া দেয়। প্লটনির্মাণ এবং দৃশ্যকল্পনায়ও লেখকের শক্তি প্রশংসনীয়।

বইপোকা, আনন্দবাজার পত্রিকা

চম্পাঝরন / CHAMPAJARAN

120.00

বুদ্ধদেব গুহ

কর্মজীবন থেকে সেমি-রিটায়ার্ড গৌতমনারায়ণ ধৃতির সঙ্গে এসেছেন চম্পাঝরনের বনবাংলোতে। একদিকে অনির্বচনীয় নৈসর্গিক সৌন্দর্য, অন‌্যদিকে নারীশরীরের নিষিদ্ধ আঘ্রাণ_এ আসলে আত্মানুসন্ধানী গৌতমনারায়ণের অন‌্য এক আরণ‌্যক নির্বাসন। একসময়ের দুর্ধর্ষ শিকারি এই মানুষটি নারীর হৃদয়শিকারেও সমদক্ষতার অধিকারী। শরীরের সংস্কারও তাঁর নেই। শুধু অ‌্যানজিওপ্লাস্টি হওয়ার পর থেকে বেপরোয়া অ‌্যাডভেঞ্চারের ঝোঁক হয়তো সংবৃত হয়েছে কিয়দংশ। সাতপুরা পর্বতমালার পটভূমিতে, ন‌্যারোগেজ রেললাইন পেরিয়ে, প্রাচীন মহুয়া গাছের আশ্রয়ে, টিটিপাখির ডাক শুনতে শুনতে মহারাষ্ট্রের এই অভয়ারণ‌্যে গৌতমনারায়ণ আত্মস্থ করছেন তাঁর মোহিনী, সুন্দরী পরিপার্শ্বকে। কিন্তু সুন্দরের মধ‌্যেই লুকিয়ে থাকে অপ্রত‌্যাশিত কোনো ভয়ংকর। অষ্টমীর চাঁদের আলোকেও স্নান করে তীব্র আলোর ঝলকানি জঙ্গল চিরে কাদের যেন খুঁজতে থাকে। কী হল গৌতমনারায়ণের? ধৃতির সঙ্গে তাঁর বন্ধুতা কি কোনও পূর্ণতা পেল? নাকি রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে যারা, তিনি জড়িয়ে পড়লেন তাদের সঙ্গে আকস্মিক কোনো সংঘর্ষে? জানতে গেলে পড়তে হবে পাহাড়ি ঝরনার মতো উচ্ছলিত, অসমবয়সী প্রেমের এই অনুপম উপন‌্যাস।

চর্মরোগের হোমিওপ্যাথি চিকিৎসা || CHARMAROGER HOMOEOPATHY CHIKITSA

240.00

প্রখ্যাত চিকিৎসক ডা. প্রকাশ মল্লিক ও পার্থসারথি মল্লিক কুড়িটি অধ্যায়ে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিভিন্ন জটিল চর্মরোগ নিরাময়ের উপায় জানিয়েছেন।
জটিলতাবর্জিত সরল ভাষায় লেখা এই বইটি পাঠ করে সাধারণ পাঠক যেমন উপকৃত হবেন, তেমনই হোমিওপ্যাথির নবীন চিকিৎসকদের কাছেও এই গ্রন্থ আলোকবর্তিকাসম হয়ে থাকবে।

Play sound