• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

Memoir of Dwarkanath Tagore

236.00

Kissory Chand Mittra

Written to be read at the 27th Hare Anniversary Meeting at the Town Hall on 1 June 1870, Memoir of Dwarkanath Tagore by Kissory Chand Mittra shows how an Indian gradually rose to power in a colonial regime with his keen business acumen, political incisiveness and capacity to explore personal relationships. After a very succinct account of Dwarkanath’s birth and childhood, Mittra concentrates on Dwarkanath’s economic and socio-political ventures that would make him one of the most important and indispensable figures of the first half of the 19th century. Interestingly, Mittra’s focus is not on Dwarkanath’s business entrepreneurships. Instead, he shows how Dwarkanath manoeuvred his wealth in understanding and ushering the discourse of colonial rule in India. Historically this makes the book one of the most irresistible and best-written celebrity memoirs of the 19th century India.

মহাসিন্ধুর ওপার থেকে / MAHASINDHUR OPAR THEKE

150.00

প্রসেনজিৎ দাশগুপ্ত

সৃষ্টির আদি থেকেই ধর্ম আর সংগীত পরস্পরের সঙ্গে জড়িয়েছে এক অমোঘ বন্ধনে। মনন, চিন্তন ও বোধের ক্ষেত্রে ফলত যোগ হয়েছে অনেক মাত্রা। সভ‌্যতার ইতিহাসেরই অবিচ্ছেদ‌্য অংশ হিসেবে দেশে-বিদেশে বিকশিত হয়েছে ধর্মীয় সংগীতের ধারা। এই বই খুললে সেই ধারার উদ্ভব ও ক্রমবিকাশের এক সংক্ষিপ্ত ধারাবিবরণী তো মিলবেই, সঙ্গে প্রাপ্তি বিশ্বের প্রথম দশটি প্রাতিষ্ঠানিক ধর্মীয় সংগীতের কাহিনি। এমন প্রচেষ্টা বাংলা ভাষাতে তো বটেই, পৃথিবীর অন‌্যান‌্য ভাষাতেও দুর্লভ।

মহাকাশের মৃত্যুদূত / MAHAKASHER MRITYUDUT

100.00

রাজেশ বসু

বাংলার সাহিত‌্যে কিশোরপাঠ‌্য মৌলিক কল্পবিজ্ঞানের কাহিনি যখন ডোডোপাখির মতোই বিলুপ্তির পথে, তখনই রাজেশ বসু লিখে ফেললেন মহাকাশের মৃত‌্যুদূত। একটি নয়, দুটি নয়, তিন-তিনটি রোমহর্ষক সায়েন্স ফিকশন এখানে মলাটবন্দি একসঙ্গে। প্রথম উপন‌্যাস মহাকাশের মৃত‌্যুদূত-এ কাহিনির চরিত্ররা পৌঁছে যায় ২২৮ মিলিয়ন কিলোমিটার দূরের লাল গ্রহটিতে। ফিরতি পথে মহাকাশযানে হানা দেয় এক মারণ বীজাণু। কী হয় তারপর? অভিযাত্রীরা কি পারল পৃথিবীতে ফিরে আসতে? বন্ধু শিরিনের ডাকে বিজ্ঞানী ভাস্কর এসে পৌঁছোন কায়রো শহরে। ধনকুবের বেঞ্জামিন হেস্কেলের কাছে একটি আশ্চর্য পুথি দেখার পর থেকেই একের পর এক রহস‌্যময় ঘটনা ঘটতে শুরু করে। মমি কি কখনও জীবন্ত হতে পারে? জানতে গেলে পড়তে হবে মমি রহস‌্য। শেষ উপন‌্যাস ইন‌্যুয়িতের দেশে গ্লোবাল ওয়ার্মিং-এ বিপন্ন পঁচাত্তর বছর পরের পৃথিবীর কাহিনি। এমনই এক ক্রান্তিকালে বিজ্ঞানী জেঠুর সঙ্গী হয়ে বৃতি পাড়ি দেয় উত্তর মেরু। কী হয় তারপর?

মহাকবি কালিদাসের মেঘদূত / MAHAKABI KALIDASER MEGHDUT

210.00

সংকলক-অনুবাদক : রমেন্দ্র ভট্টাচার্য ও মানবেন্দ্র ভট্টাচার্য

মেঘদূত মহাকবি কালিদাস বিরচিত একটি খণ্ডকাব‌্য। এর শ্লোকসংখ‌্যা অল্প। কিন্তু কাব‌্য হিসেবে মেঘদূত-এর আবেদন সেই প্রাচীন কাল থেকে উত্তরাধুনিক সমসময় পর্যন্ত পরিব‌্যাপ্ত। মন্দাক্রান্তা ছন্দে লেখা এই কবিতাটাই সম্ভবত পৃথিবীর প্রথম ও শ্রেষ্ঠতম বিরহকাব‌্য। কেউ কেউ মেঘদূত-কে বর্ষার কাব‌্য বা প্রকৃতির কাব‌্য বলেছেন। টীকাকার মল্লিনাথসূরি একে বলেছেন বিপ্রলম্ভ শৃঙ্গার-রসের কাব‌্য। রবীন্দ্রনাথের মন্তব‌্য : মেঘদূত মন্দাক্রান্তা ছন্দের মধ‌্যে বিশ্বের গতি নৃত‌্য করছে। তাই এই কাব‌্য চিরকালের সজীব বস্তু। মেঘদূত-এর এই বর্তমান সংস্করণে বিদ‌্যাসাগর সম্পাদিত মেঘদূতম্ অনুসরণে ১১৫টি শ্লোক গৃহীত হয়েছে। সংযোজিত হয়েছে ৪টি বহুবর্ণ চিত্র।

মহাকবি কালিদাসের ইতিহাস / MOHAKABI KALIDASER ITIHAS

225.00

সতীপতি ভট্টাচার্য

শেকসপিয়রের মতোই দুর্জ্ঞেয়, রহস‌্যময় ও কুয়াশাবৃত কালিদাসের জীবন। তাঁর জন্ম খ্রিস্টপূর্ব প্রথম শতকে, নাকি খ্রিস্টীয় ষষ্ঠ শতকে_এ নিয়ে পণ্ডিতদের মধ‌্যে বিতর্ক আছে। যা নিয়ে বিতর্ক নেই, তা হল শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও তাঁর অবিসংবাদী জনপ্রিয়তা। কীভাবে কোনো মহাকবি লোককবিতে রূপান্তরিত হয়ে ওঠেন, কী অন‌্যন‌্য পারম্পর্যে তাঁকে নিয়ে গড়ে ওঠে শত সহস্র কিংবদন্তী, কালিদাস অথবা কালিদাস-মিথ তার প্রকৃষ্ট উদাহরণ। তবে অভিজ্ঞানশকুন্তলম্, বিক্রমোর্ব্বশীয়ম্, মালবিকাগ্নিমিত্রম্ প্রভৃতি নাটকের রচয়িতা যিনি, তাঁর কলম থেকে উৎসারিত রঘুবংশকুমারসম্ভব-এর মতো মহাকাব‌্য এবং মেঘদূত এবং কুমারসম্ভব-এর মতো মহাকাব‌্য এবং মেঘদূতঋতুসংহার-এর মতো খণ্ডকাব‌্য, বাল্মিকী-ব‌্যাসের পর তিনিই যে শ্রেষ্ঠ ভারতীয় কবি তথা নাট‌্যকার, এ বিষয়ে প্রায় সকলেই নিঃসংশয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা কালিদাস সম্পর্কিত কিংবদন্তী ও লোককাহিনিগুলিকে একত্রিত করে রচিত এই গ্রন্থ প্রকাশিত হয় ১৯৩০ সালে। বাঙালির কালিদাস-চর্চায় যে আবেগ ও অনুরাগ পরিলক্ষিত হয়, মহাকবি কালিদাসের ইতিহাস সেই ঐতিহ‌্যেরই নির্ভীক অনুসারী।

কমল কুমার / KAMAL KUMAR

100.00

প্রশান্ত মাজী

কমলকুমার মজুমদারের শুধুমাত্র প্রকাশিত গ্রন্থ থেকে নয়, তাঁর বহু অপ্রকাশিত ও অগ্রন্থিত রচনা থেকে তথ‌্য আহরণ করে এই বইটি রচিত। তাই কমলকুমারের সামগ্রিক জীবন ও শিল্পীসত্তাকে জানতে এবং কমলকুমারের ধ্রুপদি রচনায় মনোনিবেশ করতে সেসব তথ‌্য পাঠককে অনেকটাই আলো দেখাবে। এই বই তাই কমলকুমারের লেখক ও শিল্পীজীবনে প্রবেশের এক সংক্ষিপ্ত পরিচয়-কথা। স্বাদু ও সহজ গদ‌্যে লেখক তুলে ধরেছেন সেই সংক্ষিপ্ত সাহিত‌্য–জীবন-শিল্প-কথার ধারাবিবরণ।

কালজয়ী কাদম্বিনী / KALJOYE KADAMBINI

200.00

শুধু দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক হিসেবে নয়, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সমসময়কে আলোড়িত করেছিলেন তাঁর দৃঢ়চেতা ব্যক্তিত্ব, সুতীক্ষ্ণ সমাজ ও রাজনৈতিক সচেতনতা এবং সর্বোপরি, ভারতীয় নারীর নবজাগরণে তাঁর কালজয়ী ভূমিকাপালনের মাধ্যমে।

বর্তমান গ্রন্থে, প্রামাণ্য তথ্যাদি সহযোগে শুধু কাদম্বিনীর বিশ্বস্ত জীবনীই রচিত হয়নি, অনুসন্ধানী ও বিশ্লেষণী দৃষ্টিতে আলোকিত হয়েছে উনিশ ও বিশ শতকের এক সদাপরিবর্তনশীল দ্বান্দুিক পর্বও।

HATIRA ELO KOLKATAY / হাতিরা এল কলকাতায়

120.00

শিশির মজুমদার

হাতিরা কি কখনো কলকাতায় এসেছিল? আর বাঘেরা? ওরেব্বাবা! যদি এসে থাকে, তাহলে সে-তো একেবারে হুলুস্থুল কাণ্ড! কেলেঙ্কারিও বলা যেতে পারে। আচ্ছা, তাহলে মানুষেরা তখন কী করছিল? তারা কি মজা দেখছিল? নাকি প্রাণ নিয়ে পালানোর জন্য দিয়েছিল চোঁ-চাঁ দৌড়? জানতে গেলে পড়তে হবে খুব ছোটোদের জন্য লেখা মন ভালো করে দেওয়া এই গল্পের বইটি।