• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

পঞ্চ রহস্য || PANCHARAHASYA – NABAKUMAR BASU

440.00

পঞ্চরহস্য নবকুমার বসুর লেখা পাঁচটি রহস্যকাহিনির সংকলন।

পাঁচটি কাহিনিতেই রহস্যভেদীর ভূমিকায় অবতীর্ণ সত্যান্বেষী চিকিৎসক ডা. সোমদেব গুহ।
অভিন্নহৃদয় বন্ধু সাংবাদিক মানিক ব্যানার্জি তাঁর সহকারী।
বুড়ো গোয়েন্দা, মানিক অ্যাসিস্ট্যান্ট-এই নামেই তাঁরা ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন।

সামবেদীয় সংস্কারকর্ম / SAMVEDIYA SANSKARKARMA

224.00

প্রবীরকুমার চট্টোপাধ‌্যায়

বিধিপূর্বক সামবেদোক্ত সংস্কারকর্ম পালন এখন এক দুঃসাধ‌্য কার্যে পরিণত হয়েছে। সংস্কারকর্ম পালনের সময় মন্ত্রোচ্চারণ আবশ‌্যিক। অথচ সংস্কৃতজ্ঞানের অভাবে উচ্চারিত মন্ত্রের অর্থ অধিকাংশ ক্ষেত্রেই রয়ে যায় অবিদিত। অর্থবোধহীন মন্ত্রোচরণের ফলে শূদ্রত্ব থেকে দ্বিজত্বে উত্তরণে অপারগ হই আমরা। এই প্রথম যাবতীয় মন্ত্রের বঙ্গানুবাদসহ প্রকাশিত হল সামবেদীয় সংস্কারকর্ম। ব্রহ্মজ্ঞানান্বেষী পুজক,পাঠক তথা ধর্মশাস্ত্রের অনুসিন্ধিৎসু গবেষক_ সকলকেই এই গ্রন্থ এক নতুন পথের দিশা দেবে।

সত্যার্থী মালালা / SATYARTHI MALALA

80.00
অন্ধকারের বিপ্রতীপে আলোর পথযাত্রী এ উপমহাদেশের যে দুই লড়াকু সৈনিক , সেই কৈলাশ সত্যার্থী ও মালালা ইউসুফজাই – এর অকুতোভয় জীবনকথা এই প্রথম একসঙ্গে । ২০১৪ – এর অক্টোবরে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন কৈলাশ সত্যার্থী ও মালালা ইউসুফজাই ।

মোল্লা নাসিরউদ্দীনের গল্প (দ্বিতীয় খণ্ড) / MOLLA NASIRUDDINER GALPO (Volume 2)

120.00

চিত্রনাট‌্য ও ছবি সুযোগ বন্দ‌্যোপাধ‌্যায়  

পেশায় চিত্রশিল্পী ও চিত্রনাট‌্যকার সুযোগ বন্দ‌্যোপাধ‌্যায় সুযোগ পেলেই নিজের কথায় ও সুরে বেঁধে ফেলেন গান। শীর্ষেন্দু মুখোপাধ‌্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ-এর কাহিনিগুলি সুযোগের চিত্রনাট‌্য ও ছবিতে পারুল কমিক্স হিসেবে ইতিমধ‌্যেই জনপ্রিয়। মৌলিক কমিক্সের জন‌্য পেয়েছেন নারায়ণ দেবনাথ পুরস্কার।

গুপি গাইন বাঘা বাইন / GUPI GAYEN BAGHA BAYEN (COMICS)

240.00

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
চিত্রনাট্য ও ছবি: সুযোগ বন্দ্যোপাধ্যায়

ভূতের রাজার বর পেতেই গুপির বসুরো, হেঁড়ে গলা থেকে বেরিয়ে এল মায়াবী গান, বাঘার বেতালা ঢোলে বেজে উঠল আশ্চর্য বোল। আর তার পরেই প্রথমে শুন্ডি, পরে হল্লা রাজার দরবারে ঘটে যেতে লাগল অদ্ভুত সব কাণ্ড! গুপি-বাঘার সেইসব আজব কাণ্ড-কারখানা নিয়েই উপেন্দ্রকিশোরের চিরায়ত শিশু-কিশোর সাহিত্য_<em>গুপি গাইন বাঘা বাইন।</em> চলচ্চিত্রের পর এই প্রথম কমিক্সে!