• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Shop

গল্প / GALPA (Taslima Nasrin)

₹195.00

বিগত শতকের সাতের দশক থেকে শুরু করে এই সময় পর্যন্ত তসলিমা নাসরিনের কবিতার এক নির্বাচিত সংগ্রহ এই কাব্যগ্রন্থ।
এখানে কবিতা গল্প হয়ে ওঠে আর গল্প হয়ে ওঠে কালোত্তীর্ণ কবিতা।
আমাদের জীবনের হীন, তুচ্ছ, মহৎ, পবিত্র, সৃষ্টিশীল ও আত্মধ্বংসী মুহূর্তেরা এখানে প্রতিনিয়ত নির্মিত, পুনর্নির্মিত, বিনির্মিত হয় অনায়াসে।
বাঙালি কবির ক্যানভাস জুড়ে শুধু নারীবিশ্ব নয়, ব্রহ্মাণ্ডব্যাপী প্রজ্ঞা ও চেতনার এক অলীক বিস্তার।

CHALAR PATHE ISLAM O ISLAMI DARSHAN

₹240.00
ড.  গনীর কাজগুলির সাথে তাঁর ইসলামের ইতিহাসের ধারাবাহিক  খন্ডগুলি পড়ে উৎসুক পাঠক-পাঠিকামাত্রেই ইসলামের প্রকৃত স্বরূপ ও ইতিহাসকে জানার ও বোঝার সুযোগ পাবেন । তাঁর এই অসাধারণ কাজগুলি প্রতিটি শিক্ষালয় ও বাড়িতে রাখার মতো ও প্রতিটি জিজ্ঞাসু মানুষের জানার মতো মহাসম্পদ ।

BISHWACUP FOOTBALL

₹175.00
১৯৩০ থেকে ২০১৮ অবধি ফুটবল বিশ্বকাপের সচিত্র , সংক্ষিপ্ত এই ইতিহাস পড়ে একদিকে যেমন ফুটবলপ্রেমী বাঙালির নস্টালজিয়া উথলে উঠবে,  তেমনই আমরা মুহূর্তে পেয়ে যাব প্রতিটি বিশ্বকাপের জরুরী তথ্যভান্ডার । বিশ্বকাপ ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হলে এ বইটি সংগ্রহ করতেই হবে ।

গোয়েন্দা নিয়োগীর ছয় কীর্তি / GOYENDA NIYOGIR CHHOY KIRTI

₹182.00

অরুণোদয় ভট্টাচার্য

একই গোয়েন্দাকে কেন্দ্র করে ছ-টি রহস্যগল্প এই বইতে সংকলিত। প্রতিটি গল্পই মৌলিক এবং অবাস্তবতামুক্ত। রোমাঞ্চকর ঘটনা যেমন আছে, তেমনি যুক্তি-তর্ক-সন্দেহ-অনুসন্ধানের মাধ্যমে রহস্যের সন্তোষজনক সমাধানের উদ্দেশ্যও সার্থক হয়েছে।

সুস্থ থাকুন হোমিয়োপ্যাথিতে / Sustha Thakun Homiopyathite

₹225.00

ড. অমিতাভ দাস

মতভেদ থাকলেও, হোমিয়োপ‌্যাথি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক চিকিৎসাপদ্ধতি। এই সত‌্য মেনে নিয়েই গ্রন্থটিতে হোমিয়োপ‌্যাথির দর্শন ও বিজ্ঞানকে আরও যুক্তিসহকারে উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা হোমিয়োপ‌্যাথিক বিধিমতে কীভাবে করলে স্থায়ী ও প্রকৃত আরোগ‌্যলাভ সম্ভব, তা সাধ‌্যমতো বিশ্লেষণ করা হয়েছে। যেসব রোগলক্ষণের ওপর নির্ভর করে হোমিয়োপ‌্যাথিক চিকিৎসকরা চিকিৎসা করে থাকেন, বইটি সেইসমস্ত ডায়াগনসিসের ভিত্তিতেই রচিত। বর্তমান ভারতের মতো উন্নয়নশীল দেশে কর্পোরেটশাসিত মুনাফালোভী স্বাস্থ‌্যব‌্যবস্থায় অ‌্যালোপ‌্যাথিক চিকিৎসা যখন ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন হোমিয়োপ‌্যাথির আরও প্রচার ও প্রসার প্রয়োজনীয়। এই হ‌্যান্ডবুক সেই উদ্দেশ‌্যকেও সফল করবে।

নির্বাচিত প্রবন্ধ / NIRBACHITA PRABANDHA

₹130.00

প্রাবন্ধিক হরিপদ দে-র বিচিত্রগামী অনুসন্ধিৎসা আমাদের প্রণোদিত করেছে নৃতত্ত্ব, বাংলা সাহিত‌্য প্রাচীন যুগ, বাংলা সাহিত‌্য মধ‌্য যুগ, বাংলা সাহিত‌্য আধুনিক যুগ, বাংলা লোকসাহিত‌্য, বিবিধ এবং রামকৃষ্ণ-বিবেকানন্দ প্রসঙ্গ- সকল প্রবন্ধকে এই সাতটি শীর্ষকের অর্ন্তভুক্ত করতে। প্রবন্ধগুলির সহজ সরল ভাষা, বক্তব‌্যবিষয়ের সরল উপস্থাপনা এবং বিষয়-অতিরিক্ত মননঋদ্ধতা প্রাবন্ধিক হিসেবে লেখকের জাত চিনিয়ে দেয়।

আম আঁটির ভেঁপু / AAM AANTIR BHENPU

₹97.50

‘পথের পাঁচালী’ উপন‌্যাসের শিশু-কিশোরপাঠ‌্য সংস্করণের নামই আম-আঁটির ভেঁপু । ৩৫টি পরিচ্ছদের এই উপন‌্যাস ব‌্যঞ্জনাময় ৩টি অঙ্কে (বল্লালী-বালাই, আম-আঁটির ভেঁপু ও অত্রূর সংবাদ বিভক্ত)। অনেক পরে বিভূতিভূষণ যখন ‘পথের পাঁচালী’-র একটি কিশোর সংস্করণের কথা ভাবেন, তখন উপন‌্যাসের মধ‌্যম অঙ্ক নিয়ে ১৯টি অধ‌্যায়ে পুনর্নির্মাণ করেন মূল উপন‌্যাসকে। এভাবেই ‘আম-আঁটির ভেঁপু’  জন্ম নেয়। শিশু-কিশোরদের বোধগম‌্যতার জন‌্য বিভূতিভূষণ একদিকে যেমন অনেক শব্দের পরিবর্তন ও সংযোজন ঘটান, তেমনই অন‌্যদিকে অপরিবির্তিত রাখেন মূল উপন‌্যাসের সাধুভাষাকে। আমরা বিভূতিভূষণের অমর সৃষ্টিকে অবিকৃত রেখে শুধু সাধুভাষাকে বদলে নিয়েছি মূলানুগ মান‌্য চলিত ভাষায়। এর ফলে বর্তমান প্রজন্মের ছোটো ছোটো ছেলেমেয়েরা অন‌ায়াসে একাত্ম হতে পারবে এই মহৎ সৃষ্টির সঙ্গে। উপন‌্যাসের চিত্ররূপময় সেই আবেদন এখনকার ছেলেমেয়েদের কাছেও যাতে অক্ষুণ্ণ থাকে, সেইজন‌্য এই বইয়ের ছবি এঁকেছেন দেবব্রত ঘোষ। শব্দে, কথায়, ছবির জাদুতে আম-আঁটির ভেঁপু এক আশ্চর্য অভিযান।