আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / ACHARYA PRAFULLA CHANDRA RAY
₹160.00 × 1
কিস্তিমাত || KISTIMAT - KOUSHIK ROY
₹280.00 × 1 Subtotal : ₹440.00
উজ্জ্বলকুমার মজুমদার
কর্মযোগী বিবেকানন্দের অননুকরণীয় ব্যক্তিত্বের প্রখর দীপ্তি যেমন আমাদের অভিভূত করে, তেমনই উদ্বেলিত হই আমরা যখন পড়ি তাঁর লেখা। শুধুই অদ্বৈতবাদী তত্ত্বজ্ঞানীর ভগবদপ্রেম নয়, তাঁর গদ্যের ঝংকারে অনুরণিত হয় জীবনানন্দ এ মহাপৃথিবীতে। আর তাঁর কবিতা_সুরের আবেগে, শব্দের প্রকম্পনে_ সৃষ্টির অন্তঃস্থিত আলোড়নকে ছুঁতে চায় শ্রুতিতে, দৃষ্টিতে। যেমন বাংলায়, তেমনই ইংরেজিতে বিবেকসাহিত্য অনির্বচনীয়, মেধাবী কিন্তু জীবনবোধবর্জিত নয়। বরং তার সংবেদী উচ্চারণ আমাদের দিতে পারে এমন এক নন্দনের খোঁজ, যার হদিশ প্রচলিত সাহিত্যের ইতিহাসে মেলে না। বিবেকানন্দের ব্যতিক্রমী জীবন ও সাহিত্যের পরিচয় রইল এই বইয়ে। সঙ্গে স্বামীজি রচিত কবিতা ও চিঠির নির্বাচিত সংগ্রহের গুরুত্বপূর্ণ সংযোজন।
অধিকাংশ ইনশিয়োরেন্স এজেন্ট আজীবন এজেন্টই থেকে যান, তাঁরা আর মানুষের বিমাবন্ধু হয়ে উঠতে পারেন না। কীভাবে কোনো মানুষকে সঠিকভাবে উদ্দীপ্ত ও সচেতন করে তাঁর ‘ইনশিয়োর্ড’ হওয়া ‘এনশিয়োর’ করা যায়, কীভাবে আদর্শ বিমাবন্ধু হয়ে ওঠা যায়- সেই পথই ধাপে ধাপে দেখাবে প্রত্যেক লাইফ ইনশিয়োরেন্স এজেন্ট-এর অবশ্যপাঠ্য এই বই।
হরিপ্রসাদ চট্টোপাধ্যায়
বিশিষ্ট ক্রীড়াসাংবাদিক তথা ক্রীড়া বিষয়ক পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায় বিশ্বকাপ ক্রিকেটের আনুপূর্বিক ইতিহাস উপস্থাপিত করেছেন এই বইয়ে। প্রতিটি ক্রিকেট বিশ্বকাপের খুঁটিনাটির সঙ্গে এখানে রয়েছে বিশ্বকাপের নক্ষত্র পরিচয় ও বিবিধ নজিরের সম্পূর্ণ খতিয়ানও। ক্রিকেটপ্রেমী তো বটেই ক্রীড়াপ্রেমী পাঠকের কাছেও ক্রিকেট বিশ্বকাপের সচিত্র সংক্ষিপ্ত এই পরিচয়-এর আকর্ষণ দুর্নিবার।