• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

পথে প্রবাসে ও নির্বাচিত প্রবন্ধ / PATHE PRABASE O NIRBACHITA PRABANDHA

163.00

অন্নদাশঙ্কর রায়

অন্যান্য ভ্রমণকাহিনির থেকে পথে প্রবাসে-র স্বাতন্ত্র্য এইখানেই যে, অন্নদাশঙ্করের চোখ শুধু অবলোকন করেই থেমে থাকেনি, তা তাঁর মনকে প্ররোচিত করেছে অনুভবী বিশ্লেষণে। প্রাচ্য পাশ্চাত্যের নিরন্তর তুলনা করে তিনি উপনীত হয়েছেন গভীর দার্শনিক উপলব্ধিতে।­

যখন অন্নদাশঙ্কর লেখেন, ‘পৃথিবী দিন দিন বদলে যাচ্ছে, মানুষ দিন দিন বদলে যাচ্ছে_কিন্তু উন্নতি? প্রগতি? পারফেকশন? তা কোনোদিন ছিলও না, কোনোদিন হবারও নয়়’, তখন আমরা অনুভব করি ইতিহাস সচতেন তো তিনি বটেই, সেই সঙ্গে পরম প্রজ্ঞাময় এক দ্রষ্টাও।

কিশোর গল্প পঁচিশ / KISHOR GALPA PACHISH

200.00

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

এই পঁচিশটি কিশোর গল্পে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় জয় করে নিয়েছেন ছোটো-বড়ো সকলের মন। বিচিত্র বিষয়ক গল্পগুলির প্রায় প্রত্যেকটিই মনুষ্যত্ববোধের উদ্বোধনে সমুজ্জ্বল। নানান মাত্রায় বাঁধা এই গল্পসংকলন পড়লে কখনো চোখ উঠবে বাষ্পাকুল হয়ে, আবার কখনো মন ভরে উঠবে দুরন্ত কৈশোরের অমলিন আ­নন্দে।

ওঝা ও পাহাড়ি ভূত / Ojha O Pahari Bhoot

160.00

চঞ্চলকুমার ঘোষ

ভূত আগেও ছিল এখনও আছে, তবে এই বইয়ের ভূতেরা কাউকে ভয় দেখায় না_নিজেরাই ভয় পায়। ভূতের সঙ্গে রয়েছে মজা, হাসি আর লোককথা-রূপকথার অনাবিল আনন্দ।­

ডবল টেনিদা / Double Tenida

240.00

নারায়ণ গঙ্গোপাধ্যায়

ঝন্টিপাহাড়ির ভূতবাংলোতে ভূতের পিলে চমকানো অট্টহাসিই হোক কিংবা নীলপাহাড়ির ঝাউ-বাংলোয় কাটা মুণ্ডুর বীভৎস নাচ, পটলডাঙার চার মূর্তিকে কুপোকাত করতে পারে, এমন সাধ্য কার! টেনিদা ও তার তিন শাগরেদ প্যালা, হাবুল ও ক্যাবলা-কে নিয়ে লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম ও তৃতীয় উপন্যাস_চার মূর্তি ঝাউ-বাংলোর রহস্য_এই প্রথম একসঙ্গে।

শেষ সংবাদে নিবেদিতা / SESH SAMBADE NIBEDITA

140.00

সম্পাদনা গৌতম বাগচি

এক চরম বিপন্ন সময়ে ভারতবর্ষের মাটিতে পা রেখেছিলেন ভগিনী নিবেদিতা। এদেশের আত্মার আত্মীয় হয়ে ওঠাই ছিল তাঁর জীবনের পরম লক্ষ্য। একজন বিদেশিনী হিসেবেও তিনি যে কী বিপুল পরিমাণ কর্মযজ্ঞে সামিল হয়েছিলেন, তার বিশদ চর্চা ও মূল্যায়ন চলছে বিগত একশো বছর ধরেই। এই গ্রন্থে প্রতিফলিত হয়েছে তাঁর প্রয়াণের অব্যবহিত পরেই নানা পত্রপত্রিকায় প্রকাশিত দেশবিদেশের বিশিষ্টজনের প্রতিক্রিয়া ও শ্রদ্ধাঞ্জলির কথা। বলাবাহুল্য, এই প্রয়াস অবশ্যই মৌলিকতা দাবি করে। বহু অজানা তথ্যে সমৃদ্ধ এই গ্রন্থ একটি ঐতিহাসিক কাজ হিসেবেই আকর্ষণীয় হয়ে থাকবে। সঙ্গে রইল নিবেদিতার  ইংরেজি ভাষায় অনূদিত রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পটি।

হিন্দু ধর্মের দোলনগাথা (Hindu dharmera dolanagatha)

200.00

ভগিনী নিবেদিতা

সিস্টার নিবেদিতা মহাভারত-কে মূলত জাতীয় বীরকাহিনি হিসেবে দেখেছিলেন আর রামায়ণ তাঁর মতে ভারতীয় চেতনায় নারীর এক মহাকাব্য। তাঁর বর্তমান গ্রন্থে গল্প নির্বাচনে এই দুই মহাকাব্যের প্রভাব বিস্তর, তবু জনপ্রিয়তার নিরিখে উপনিষদ-পুরাণ আর ঠাকুমা-দিদিমার কাছ থেকে শোনা অবিস্মরণীয় নানা কাহিনিগুলিকেও সচেতনভাবেই এই ‘দোলনগাথা’-য় স্থান দিয়েছেন তিনি। সঙ্গে রইল বিশিষ্ট সাহিত্যিক-গবেষক বারিদবরণ ঘোষের অসামান্য ভূমিকা। তথ্য এবং সরস বিশ্লেষণে যা হয়ে উঠেছে এই গ্রন্থের এক মূল্যবান অলংকার।

২৫টি ঐতিহাসিক কিশোর গল্প / 25 TEE OITIHASIK KISHORE GALPO

140.00

রণজিৎকুমার সমাদ্দার

ইতিহাসের তথ্যাবরণই শুধু নয়,আরও অনেক কিছু। কথা-গল্পের বহমানতায় লোকসংস্কৃতির মিশেল দুর্লক্ষ্য নয়। ঈষৎ চমক! ঋদ্ধ-আবেগে রসাপ্লুতায় ভাবুকমনের সন্ধান চলতে পারে_ইতিহাসের অমল-বিভা।

বিশ্বকাপ / Bishwacup Cricket

240.00

হরিপ্রসাদ চট্টোপাধ্যায়

বিশিষ্ট ক্রীড়াসাংবাদিক তথা ক্রীড়া বিষয়ক পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায় বিশ্বকাপ ক্রিকেটের আনুপূর্বিক ইতিহাস উপস্থাপিত করেছেন এই বইয়ে। প্রতিটি ক্রিকেট বিশ্বকাপের খুঁটিনাটির সঙ্গে এখানে রয়েছে বিশ্বকাপের নক্ষত্র পরিচয় ও বিবিধ নজিরের সম্পূর্ণ খতিয়ানও। ক্রিকেটপ্রেমী তো বটেই ক্রীড়াপ্রেমী পাঠকের কাছেও ক্রিকেট বিশ্বকাপের সচিত্র সংক্ষিপ্ত এই পরিচয়-এর আকর্ষণ দুর্নিবার।

রবীন্দ্র-সংশোধিত পাণ্ডুলিপি ও শ্রীনিকেতনের ডায়েরি / RABINDRA SANSHODHITA PANDULIPI O SRINIKETANER DIARY

395.00

গ্রন্থনা: সুকুমার চট্টোপাধ্যায়

সম্পাদনা: বারিদবরণ ঘোষ

শ্রীনিকেতনের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে, যদি আমরা নানা বৃত্তান্তে ভরপুর দ্বিতীয় ডায়েরির পাতা না-ওলটাই। আর প্রথমটিতে আমরা পেয়ে যাব রবীন্দ্রনাথ প্রদত্ত তিনটি গুরুত্বপূর্ণ বক্তৃতার সুকুমার-কৃত অনুলিপি। রবীন্দ্রনাথ নিজেই আবার সেই শ্রুতিলিখন সংশোধন করে দেন। ‘Gleanings’ নামক এই খাতাটি কবিমানসের স্বরূপ উন্মোচনে এক গুরুত্বপূর্ণ দলিল।