• 0 Items - 0.00
    • No products in the cart.

Shop

শ্রী শ্রীমা আনন্দময়ী মননে ও অনুধ্যানে / SRI SRI MAA ANANDAMOYEE

130.00

নারীর উপনয়ন দানের মাধ্যমে ভারতবর্ষে বিপ্লব এনেছিলেন যোগসিদ্ধা যে মহাসাধিকা, তিনিই আনন্দময়ী মা |

শ্রীকান্তের ইন্দ্রনাথ / Srikantera Indranath

60.00

গোপালচন্দ্র রায়

শ্রীকান্তের ইন্দ্রনাথ। ইন্দ্র। সে কি কথাশিল্পীর কপোলকল্পনা? নাকি রক্তমাংসের কোনো বাস্তব চরিত্র? এই প্রশ্নই একদা জিজ্ঞাসু করে তুলেছিল যাঁকে, তিনি গোপালচন্দ্র রায়। শরৎচন্দ্রের প্রামাণ‌্য এই জীবনীকার ইন্দ্রনাথের খোঁজে পৌঁছে গেছেন ভাগলপুরে। কথাশিল্পীর মাতুলালয় ও তার সন্নিহিত অঞ্চলে পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন সত‌্যিকারের ইন্দ্রনাথ অর্থাৎ রাজুর সাহস, বীরত্ব এবং কীর্তিকলাপের কাহিনি। সাহিত‌্যের সঙ্গে বাস্তবের সম্পর্ক যে কী অমোঘ, কী অনিবার্য, তা আরও একবার মূর্ত হয়ে উঠল লেখকের গবেষণাধর্মী অনুসন্ধানে। শরৎচন্দ্রের ছেলেবেলার গল্প গ্রন্থের অন্তর্গত লালু বিষয়ক তিনটি গল্পও সংযোজিত হয়েছে এই সংকলনে। কারণ, লালুর গল্প হলেও এগুলি আসলে ইন্দ্রনাথ ওরফে রাজুরই কাহিনি।

শ্রীবামলীলা || SRIVAMLILA

377.00

বামাক্ষ্যাপাবাবার একমাত্র প্রামাণ্য জীবনী ও সাধ্যসাধনতত্ত্বকথা

শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায় প্রণীত
শ্রীপশুপতি বন্দ্যোপাধ্যায় সম্পাদিত

শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন্যাস (দ্বিতীয় খণ্ড) / Sri Buddhadeb Guhar Swanirbacita Upannyas- (2nd Part)

360.00

ঔপন‌্যাসিক স্বয়ং যখন চয়ন করে নেন তাঁর উপন‌্যাসমালার এক-একটি আখ‌্যান, তখন নিশ্চিতভাবেই সেই নির্বাচনের পিছনে কোনো–না-কোনো অভিপ্রায় কাজ করে। ‘শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন‌্যাস’ (প্রথম খণ্ড) আমাদের বিস্ময় উদ্রেক করেছিল। সাতটি উপন‌্যাস নিয়ে শুরু হয়েছিল যে-সিরিজ, তাঁর দ্বিতীয় খণ্ডে এসে রচিত হয় এমন এক জীবন যে- জীবনকে ঘিরে এমন এক বহুমাত্রিক আখ‌্যান, যার সহস্র দ্বার অবারিত। উপন‌্যাসের এই সহস্র দুয়ার দিয়ে পাঠক পরিভ্রমণ করেন কথাসাহিত‌্যের ভুবনে।

শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন্যাস (প্রথম খণ্ড) / Sri Buddhadeb Guhar Swanirbachita Upannyas- (1st Part)

440.00

সাতটি উপন‌্যাস নিয়ে ‘শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন‌্যাস’ (প্রথম খণ্ড) উপন‌্যাসের পটভূমি জামশেদপুরের রুক্ষ, শুষ্ক শিল্পাঞ্চল। একটি বাঙালি মেয়ের জবানিতে লেখা সেই উপন‌্যাস। ভুল বিয়ে করে ফেলে অনুশোচনায় দগ্ধ হতে থাকা এক নারী। নাটকীয়ভাবে একের-পর-এক আরও ভুল সম্পর্কে জড়িয়ে যেতে থাকে সে। মেয়েটির অকপট আত্মকথন উন্মোচিত করে আমাদের মধ‌্যবিত্ত-উচ্চমধ‌্যবিত্ত সমাজের যাবতীয় ভণ্ডামি। আর ঠিক সেটিই অভিপ্রায় ঔপন‌্যাসিকের। এই সংগ্রহের সবকটি উপন‌্যাসই আসলে এক দর্পণ, যার প্রতিচ্ছবিতে পাঠক দেখে ফ‌্যালেন তাঁর নিজেরই মুখ।

শ্রীমেঘনাদবধকাব‌্য-র গল্প / Srimeghnadbadhkabya-r Galpa

100.00

শুভময় মণ্ডল

বাংলা কবিতার চিরায়ত সম্পদ মেঘনাদবদকাব‌্য। রবীন্দ্রনাথ এবং মেঘনাদবধকাব‌্য-র জন্ম একই বছরে। জন্মমাত্রই মেঘনাদবধকাব‌্য জয় করেছিল বাঙালি পাঠকের হৃদয়। শুধুমাত্র সুশিক্ষিত এবং রুচিশীল পাঠক নন, সাধারণ বাঙালি পাঠকও উন্মথিত হয়েছিলেন এই কাব‌্যের পঠনে। কাব‌্যের প্রতিটি সর্গে, প্রতিটি পঙক্তিতে ছন্দ ও যতিচিহ্নের অন‌ন‌্য চরণধ্বনি, শব্দ ও অলংকারের অম্লান সৌরভ আমাদের আবিষ্ট করে রাখে। বাংলাভাষা যতদিন থাকবে, ততদিনই আয়ুষ্মান মেঘনাদ। প্রতিস্পর্ধী এই মহাকাব‌্য থেকে গল্পের চলনটুকু তুলে এনে সবার জন‌্যে একালের গদ‌্যে বলা হল মেঘনাদের বীরত্ব ও মৃত‌্যুর কথা।

শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ / Sri Sri Ramkrisnadeber Upadesh

160.00

সুরেশচন্দ্র দত্ত

শ্রীশ্রীরামকৃষ্ণদেবের উপদেশ আমাদের ভাগ‌্যবিড়ম্বিত, দুঃখময় জীবনে এক পরম সহায়। জীবৎকালেই তাঁর অমৃতবাণী শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তাতে একদিকে যেমন পরমহংসগতপ্রাণ ভক্তের সংখ‌্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, অন‌্যদিকে তাঁর উপদেশ আদৌ অবিকৃত থাকছে কি না, তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছিল। জীবৎকালেই তাই রামকৃষ্ণবাণীর সংরক্ষণের কাজ শুরু হয়ে গিয়েছিল। এ ক্ষেত্রে অগ্রণী ছিলেন যাঁরা, তাঁদের মধ‌্যে একজন যদি হন মহেন্দ্রনাথ গুপ্ত (শ্রীম), অপরজন অবশ‌্যই সুরেশচন্দ্র দত্ত। বস্তুত, শ্রীম-এর রামকৃষ্ণকথামৃত প্রকাশিত হওয়ার আগেই পরমহংসদেবের জীবৎকালে ১৮৮৪ সালে সুরেশচন্দ্র দত্ত সংকলিত বইটির প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল। তারপর থেকে আজ অবধি বইটির সংস্করণ সংখ‌্যা ২৩-এরও বেশি। এতে একদিকে যেমন বইটির বহুল জনপ্রিয়তা ধরা পড়ে, অন‌্যদিকে পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণগুলিতে ঠাকুরের আরও অনেক অগ্রন্থিত উপদেশ যে সংকলিত হতে পেরেছিল, তাও বোঝা যায়। বর্তমান সংস্করণে শ্রীরামকৃষ্ণের ৯৫০টি উপদেশ সংকলিত হয়েছে। গ্রন্থের প্রথম পর্বে ‘শ্রীশ্রীরামকৃষ্ণলীলা’র পরমহংসদেবের জীবন ও কর্মের অতি সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। দীর্ঘদিন বইটি অমুদ্রিত অবস্থায় পাঠকের নজরের আড়ালে ছিল। ঐতিহাসিক এই পারুল সংস্করণে গ্রন্থটির তাৎপর্যময় পুনরুদ্ধার ও পুনঃপ্রকাশ রামকৃষ্ণচর্চার ক্ষেত্রটিকে আরও প্রসারিত করবে।