শুধু নির্মল হাসিই নয়, সুতীক্ষ্ণ ব্যঙ্গ, এমনকী গা-ছমছমে রোমকূপ খাড়া করা অনুভবও মিলবে এ সংকলনের গল্পগুলিতে। দু-মলাটে_এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ কিশোরকাহিনিকারের_পঁচিশটি শ্রেষ্ঠ গল্পের আয়োজন।
এখন রাক্ষস-খোক্কস, দত্যি-দানো, রাজপুত্র-রাজকন্যার বদলে বিজ্ঞানের পোশাকে কল্পবিজ্ঞানই এসে হাজির হয়েছে এক আধুনিক রূপকথা হয়ে। এই বইটি তেমনই পঁচিশটি রোমাঞ্চকর কল্পবিজ্ঞানের গল্প দিয়ে সাজিয়ে দেওয়া হল, যে গল্পগুলো পড়ার পর আশ্চর্য প্রযুক্তিমায়ায় ভরে থাকবে পাঠকের মন।