Shop

হিন্দু ধর্মের দোলনগাথা (Hindu dharmera dolanagatha)

200.00

ভগিনী নিবেদিতা

সিস্টার নিবেদিতা মহাভারত-কে মূলত জাতীয় বীরকাহিনি হিসেবে দেখেছিলেন আর রামায়ণ তাঁর মতে ভারতীয় চেতনায় নারীর এক মহাকাব্য। তাঁর বর্তমান গ্রন্থে গল্প নির্বাচনে এই দুই মহাকাব্যের প্রভাব বিস্তর, তবু জনপ্রিয়তার নিরিখে উপনিষদ-পুরাণ আর ঠাকুমা-দিদিমার কাছ থেকে শোনা অবিস্মরণীয় নানা কাহিনিগুলিকেও সচেতনভাবেই এই ‘দোলনগাথা’-য় স্থান দিয়েছেন তিনি। সঙ্গে রইল বিশিষ্ট সাহিত্যিক-গবেষক বারিদবরণ ঘোষের অসামান্য ভূমিকা। তথ্য এবং সরস বিশ্লেষণে যা হয়ে উঠেছে এই গ্রন্থের এক মূল্যবান অলংকার।

হুতোমনামা / HUTOMNAMA

135.00

সম্পাদনা: জীবানন্দ চট্টোপাধ্যায়

হুতোম পেঁচার নকশা-র প্রকৃত লেখক কে?  শতবর্ষ পূর্বে এ নিয়ে প্রথম প্রশ্ন উঠেছিল। শতবর্ষ পেরিয়ে হুতোমের প্রকৃত পরিচয়ের সন্ধানে আজও অনুসন্ধিৎসু বিবিদিষু পাঠক।এ গ্রন্থে সেই অনুসন্ধানে ব্রতী এক জিজ্ঞাসু পথিক।

হুমায়ূন || HUMAYUN

256.00
কুড়িটি পরিচ্ছেদে বিভক্ত, প্রেমময় দাশগুপ্ত বিরচিত এই জীবনীগ্রন্থটি স্বাদু বাংলায় হুমায়ূনের জীবন ও সময়ের এক বিশ্বস্ত ধারাভাষ্য।

এই গ্রন্থ পাঠ করলে পাঠক শুধু ষোড়শ শতাব্দীর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের বিড়ম্বিত সূচনালগ্নেই পরিভ্রমণ করবেন না, এক ভাগ্যপ্রবঞ্চিত সম্রাটের জীবনের নানান উত্থান-পতনেরও সাক্ষী হবেন।

হে নৈঃশব্দ্য / HEY NAISHABDYA

125.00

সংকলন ও সম্পাদনা: মেঘ বসু

হয়তো নৈ:শব্দ্যই সেই অনন্ত অপেক্ষা, বিরহকে যা ধারণ করে তীব্র দহনজ্বালায়, আবার কখনো-বা চিরনির্বাণের কুহকিনী আশ্বাসে। রবীন্দ্রনাথ থেকে উত্তর-শূন্য দশক পর্যন্ত ব্যাপ্ত এই সংগ্রহটি পাঠকের কাছে হয়ে উঠতে পারে এক আশ্চর্য ভ্রমণ।

হে প্রেম / HEY PREM

140.00

সম্পাদনা: মেঘ বসু

প্রেমই সেই আবহমান আহ্বান আমি থেকে তুমি হয়ে উঠতে উঠতে যা পেরিয়ে যায় নিষেধের লক্ষ্মণরেখা, ছিঁড়ে ফেলে ভুরু-কুঁচকানো প্রতিবিপ্লবী প্রহরা, উড়ানের এ-নব অধ্যায়ে খুঁজে নেয় পাখা, খোঁজে মহানভ অঙ্গন। রবীন্দ্রনাথ থেকে নির্মাল্য মুখোপাধ্যায় পর্যন্ত ব্যাপ্ত এই সংগ্রহটি পাঠকের কাছে হয়ে উঠতে পারে এক আশ্চর্য ভ্রমণ।

হেমচন্দ্র / HEMACANDRA

140.00

মন্মথনাথ ঘোষ

উনিশ শতকের এক সময়ে যিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয় বাঙালি কবি, সেই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন ও কাব্যকৃতি নিয়ে একদা মন্মথনাথ ঘোষ রচনা করেছিলেন এক অনুপম গ্রন্থ।  বহু মূল্যবান তথ্যে পরিপূর্ণ সেই গ্রন্থের এই পুনঃপ্রকাশ নিঃসন্দেহে উনিশ শতকের বাংলা সাহিত্য সম্পর্কে আমাদের অধিকতর অনুসন্ধিৎসু করে তুলবে।