• 0 Items - ₹0.00
    • No products in the cart.

All Time Classics

শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন্যাস (দ্বিতীয় খণ্ড) / Sri Buddhadeb Guhar Swanirbacita Upannyas- (2nd Part)

₹360.00

ঔপন‌্যাসিক স্বয়ং যখন চয়ন করে নেন তাঁর উপন‌্যাসমালার এক-একটি আখ‌্যান, তখন নিশ্চিতভাবেই সেই নির্বাচনের পিছনে কোনো–না-কোনো অভিপ্রায় কাজ করে। ‘শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন‌্যাস’ (প্রথম খণ্ড) আমাদের বিস্ময় উদ্রেক করেছিল। সাতটি উপন‌্যাস নিয়ে শুরু হয়েছিল যে-সিরিজ, তাঁর দ্বিতীয় খণ্ডে এসে রচিত হয় এমন এক জীবন যে- জীবনকে ঘিরে এমন এক বহুমাত্রিক আখ‌্যান, যার সহস্র দ্বার অবারিত। উপন‌্যাসের এই সহস্র দুয়ার দিয়ে পাঠক পরিভ্রমণ করেন কথাসাহিত‌্যের ভুবনে।

শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন্যাস (প্রথম খণ্ড) / Sri Buddhadeb Guhar Swanirbachita Upannyas- (1st Part)

₹440.00

সাতটি উপন‌্যাস নিয়ে ‘শ্রীবুদ্ধদেব গুহর স্বনির্বাচিত উপন‌্যাস’ (প্রথম খণ্ড) উপন‌্যাসের পটভূমি জামশেদপুরের রুক্ষ, শুষ্ক শিল্পাঞ্চল। একটি বাঙালি মেয়ের জবানিতে লেখা সেই উপন‌্যাস। ভুল বিয়ে করে ফেলে অনুশোচনায় দগ্ধ হতে থাকা এক নারী। নাটকীয়ভাবে একের-পর-এক আরও ভুল সম্পর্কে জড়িয়ে যেতে থাকে সে। মেয়েটির অকপট আত্মকথন উন্মোচিত করে আমাদের মধ‌্যবিত্ত-উচ্চমধ‌্যবিত্ত সমাজের যাবতীয় ভণ্ডামি। আর ঠিক সেটিই অভিপ্রায় ঔপন‌্যাসিকের। এই সংগ্রহের সবকটি উপন‌্যাসই আসলে এক দর্পণ, যার প্রতিচ্ছবিতে পাঠক দেখে ফ‌্যালেন তাঁর নিজেরই মুখ।

শ্রীমহারাসোৎসব গীতমালা || SHREEMAHARASOTSAV GITMALA

₹320.00

হৈড়িম্ব নৃপতি গোবিন্দচন্দ্র নারায়ণ কর্তৃক সংকলিত

উত্তর-পূর্ব ভারতে দীর্ঘদিন রাজত্ব করেছেন হৈড়িম্ব বংশজ নৃপতিরা। তাঁদের মাতৃভাষা হল ভোট-বর্মী ভাষা পরিবারের অন্তর্গত ডিমাসা ভাষা। কিন্তু শাসনকার্যে এবং সাহিত্যচর্চায় তাঁরা গ্রহণ করেছিলেন বাংলা ভাষা। হৈড়িম্ব বংশের অনেক রাজা বিভিন্ন সময় রচনা করেছেন বৈষ্ণব ও শাক্ত ভাবাশ্রিত পদ। রাজসভার পৃষ্ঠপোষকতায় অনূদিত হয়েছে বৃহন্নারদীয় পুরাণ।
এই রাজবংশের শেষ নৃপতি শিল্প সাহিত্য অনুরাগী গোবিন্দচন্দ্র নারায়ণ (রাজত্বকাল: ১৮১৪-১৮৩০) রাসলীলা অভিনয়ের জন্য মূলত ভাগবত পুরাণের রাস পঞ্চাধ্যায়ের ভিত্তিতে শ্রীমহারাসোৎসব গীতমালা নামে একটি সংকলন প্রস্তুত করেছিলেন। বর্তমান গ্রন্থটি শ্রীমহারাসোৎসব গীতমালা-র একটি পুথির মুদ্রিত রূপ।

সমসাময়িক দৃষ্টিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় || SAMASAMAYIK DRISHTITE DR. SHYAMAPRASAD MUKHOPADHYAY

₹280.00

অন্নদা ঠাকুরের সুললিত বঙ্গানুবাদে সমসাময়িক দৃষ্টিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আলো ফেলেছে এই মহামানবের জীবন, শিক্ষা, কর্মজীবন, রাজনীতি, দেশভাগ, জাতীয়তাবাদ এবং রাষ্ট্রচিন্তার উপর। পাশাপাশি রয়েছে তাঁর কর্মজীবনের একটি সুবিন্যস্ত জীবনালেখ্য, স্মৃতিচারণ, মূল্যায়ন, গুরুত্বপূর্ণ দলিল, নজরুল ইসলামের একটি ঐতিহাসিক চিঠির অনুবাদ, কালানুক্রমিক ঘটনাপঞ্জি এবং গ্রন্থপঞ্জি।
ইতিহাসপুরুষ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও সময়কে সম্যকভাবে অনুভব তথা অনুধাবন করতে হলে এ বইটির পাতা পাঠককে উলটোতেই হবে।

সার্ধশতবর্ষের আলোকে বন্দে মাতরম্ || SARDHASHATABARSHER ALOKE VANDE MATARAM

₹200.00

সেদিন ‘বন্দে মাতরম্’ সম্পর্কে পুলিশ রিপোর্টে কী লেখা হয়েছিল? কী লেখা হয়েছিল অন্যান্য স্বদেশি গানগুলি সম্পর্কে? কেই-বা হয়েছিল গ্রেফতার? কে গাইল ফাঁসির মঞ্চে ‘বন্দে মাতরম’? বঙ্কিমবাবুর নিজস্ব কথা কী ছিল? কী বলেছিলেন ‘বন্দে মাতরম্’ সম্পর্কে তাঁর আত্মজার কাছে? বিংশ শতাব্দীর মধ্যযুগের চিন্তকরা কী লিখেছিলেন ‘বন্দে মাতরম্’-এর শতবর্ষে? পৃথিবীর অন্যান্য দেশের জাতীয় সংগীতের সঙ্গে ‘বন্দে মাতরম্’ কি একই গোত্রের?

এরকম অসংখ্য জিজ্ঞাসার সন্ধান পাওয়া যাবে বইটির পাতায় পাতায়।

সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প / SUNIL GANGOPADHYAYER PREMER GALPA

₹360.00

সুনীল গঙ্গোপাধ‌্যায়

‘নারীর দুঃখ’ হোক কিংবা ‘তেহেরানের স্বপ্ন’, প্রেম সুনীলের প্রতিটি গল্পে আলাদা এক চিত্রকল্প তৈরি করে। কখনো সেখানে আহত বাঘের মতো নায়ক চেটে নেয় নিজের ক্ষতস্থান, কখনও বা নায়িকাকে আচ্ছন্ন করে ফেলে অনির্বচনীয় এক ভয়। দৃঢ় স্বাস্থ‌্যময়, গৌরবর্ণ উজ্জ্বল মুখ বৈমানিক প্রতিদ্বন্দ্বীকে একটি গল্পে আরও মহীয়ান হয়ে উঠতে বলে মনীষার এক প্রেমিক, আরেক গল্পে  প্রথমে যেমন জাহাজের মাস্তুলটুকু শুধু দেখতে পাওয়া যায়, তেমনি দূরে অবিনাশ দেখতে পায় রানির সুডৌল হাতটিকে। ‘মঞ্জরী’ গল্পে মঞ্জরীকে দেখে কথকের মনে হয় পৃথিবীতে কোনো ময়লা নেই, দুর্গন্ধ নেই, ঘাম নেই। কোথাও মানুষকে মানুষ মারছে না। মোলায়েম স্নিগ্ধ হাওয়ায় পৃথিবীটা ভরে গেছে। রাস্তা হয়ে যায় নদী, দুজনে দুদিকে, পার হবার উপায় নেই। ট‌্যাক্সির ব্রেক কষার দারুণ শব্দে রুক্ষ বাস্তবে ফিরে আসে কাহিনি। এইভাবেই বাস্তব আর কল্প-বাস্তব, স্বপ্ন আর দূরত্ব, প্রতীক্ষা আর ব‌্যর্থতা তৈরি করে প্রেমের অনিঃশেষ এক আখ‌্যান। স্বভাবতই, ‘রোম‌্যান্টিক’ বা অন‌্য কোনো সীমায়িত অভিধা তিরিশটি গল্পে ব‌্যাপ্ত বিচিত্র এই অনুভবরাশির নির্যাসকে আঘ্রাণ করতে অক্ষম।

হাতির অরণ্যে দিন রাত্রি || HATIR ARANYE DIN-RATRI

₹340.00

উত্তরবঙ্গের বক্সা টাইগার রিজার্ভ অঞ্চলে হাতির ওপরে পিএইচ ডি গবেষণা করতে আসেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নীতিন শেকার। নেপালি পরিবারের ছেলে নেত্রপ্রসাদ শর্মা এই বইয়ের মূল চরিত্র। সে বন এবং বন্যপ্রাণী সম্পর্কে এতই অভিজ্ঞ ছিল যে নীতিন তাকে সঙ্গী হিসেবে নিয়ে ক্ষেত্র সমীক্ষা শুরু করেন।
এই দুই মূল চরিত্রকে কেন্দ্র করে এই আখ্যানে তুলে ধরা হয়েছে বন, হাতি (অন্যান্য জন্তু-সহ) এবং মানুষের সমন্বিত ক্ষুদ্র ক্ষুদ্র রোমহর্ষক বৈচিত্র্যময় কাহিনি।
প্রকৃতি বিষয়ক এমন গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাসে দুর্লভ।

হেমন্ত বেলায় / HEMANTA BELAY

₹400.00

বুদ্ধদেব গুহ

শুধু উপন্যাস নয়, ছোটো­­গল্পেও বুদ্ধদেব গুহ যে এক ব্যতিক্রমী কথাশিল্পী, তা আরও একবার প্রমাণিত এই সংগ্রহের অর্ধশত গল্পে। কোথাও চোরাশিকারি, কোথাও নবীন মুহুরি, কোথাও আবার সাকচুং সিং-এর মতো বিচিত্র চরিত্র ভিড় করে এ-সংগ্রহের পাতায়। ফলত সৃজিত হয় এক বৃহৎ ক্যানভাস, জীবনের জ্যামিতি যেখানে বদলে যায় অবিরা­ম।