ইনকা থেকে পেরু / INCA THEKE PERU
₹120.00পৃথ্বীরাজ সেন
পেরু। সুপ্রাচীন ইনকা সভ্যতা গড়ে উঠেছিল এখানেই। পেরুর হাজার বছরের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অভিযাত্রার টুকরো টুকরো ছবি এই বইয়ে।
পৃথ্বীরাজ সেন
পেরু। সুপ্রাচীন ইনকা সভ্যতা গড়ে উঠেছিল এখানেই। পেরুর হাজার বছরের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অভিযাত্রার টুকরো টুকরো ছবি এই বইয়ে।
মন্মথনাথ ঘোষ
উনিশ শতকের এক সময়ে যিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয় বাঙালি কবি, সেই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন ও কাব্যকৃতি নিয়ে একদা মন্মথনাথ ঘোষ রচনা করেছিলেন এক অনুপম গ্রন্থ। বহু মূল্যবান তথ্যে পরিপূর্ণ সেই গ্রন্থের এই পুনঃপ্রকাশ নিঃসন্দেহে উনিশ শতকের বাংলা সাহিত্য সম্পর্কে আমাদের অধিকতর অনুসন্ধিৎসু করে তুলবে।
সংকলন ও সম্পাদনা গৌতম বাগচি
রাণী রাসমণির কিংবদন্তীসম জীবন নিয়ে কল্পনাশ্রয়ী জীবনালেখ্য কিংবা গল্পকথার অভাব নেই। অভাব আছে তাঁর আপোশহীন জীবনের প্রামাণ্য ধারাবিবরণীর। বর্তমান গ্রন্থটি সেই অভাব মেটাবে। রাণীর জানবাজারের বাড়িতেই আশ্রিত গ্রন্থকার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রাণী রাসমণির কন্যা জগদম্বা দাসীর পরম স্নেহভাজন ছিলেন। ফলে রাসমণির ব্যতিক্রমী জীবনের বিশ্বস্ত ভাষ্য তৈরি হতে পেরেছে এবং সেইসঙ্গে তাঁর প্রথম জীবনীও আমরা পেয়েছি হেমচন্দ্রের কলমেই। অকুতোভয়, মহিয়সী যে নারীকে স্বয়ং কোম্পানি বাহাদুরও সমঝে চলতেন, তাঁকে এই প্রথম আমরা চিনে নেব সমকালের সাক্ষ্য থেকে।
সম্পাদনা: পুলককুমার বন্দ্যোপাধ্যায়
শ্রীচৈতন্যের পদধূলিধন্য বৈষ্ণবতীর্থ কুলীনগ্রাম নিছক গ্রাম নয়। বহুযুগের ওপার হতে ভেসে আসা ধর্মবোধ ও সংস্কৃতিচর্চার এক পীঠস্থান। শৈব, শাক্ত ও বৈষ্ণবধর্মাচরণের শান্তিপূর্ণ সহাবস্থান, সেইসঙ্গে এক সহজিয়া জীবনাত্রা_নানা দৃষ্টিকোণ থেকে এই গ্রামকে করে তুলেছে অনন্য। আর তাই তাকে নিয়ে গড়ে, ওঠা চর্চার যে পরম্পরা ও ইতিহাস, এ গ্রন্থ তারই এক মেধাবী সংকলন।
হরিপদ দে
উপভোগের উল্লাস আর বাজার অর্থনীতির জয়ধ্বনির দিনে আমরা প্রতিনিয়ত ভুলে যাচ্ছি ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতিস্পর্ধী ক্ষুদিরাম-সূর্য সেন-প্রীতিলতা ওয়াদ্দেদার-ভগৎ সিং-বাঘা যতীন প্রমুখ ক্রান্তিকারীদের। এই বিস্মৃতি ক্ষমার অযোগ্য। ১৮৭৬ থেকে শুরু করে ১৯৪৭_পাঁচটি পর্বে সংঘটিত এই চরমপন্থী বিপ্লবী আন্দোলনের প্রতিটি পর্বে বিপ্লবীদের জীবনকথা ও সংগ্রামের রোমাঞ্চকর ধারাবিবরণী এই গ্রন্থের সম্পদ।
শ্রীসুনীতিকুমার চট্টোপাধ্যায়
বাংলার সতেরো জন মনীষীকে নিয়ে লেখা সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মনীষী স্মরণে গ্রন্থটি বিবিধ কারণে গুরুত্বপূর্ণ। এই গ্রন্থে রবীন্দ্রনাথকে আমরা বিশ্লেষিত হতে দেখি তাঁর বিভিন্ন ভূমিকায়। ব্যাকরণিয়া তথা বাকপতি শ্রীরবীন্দ্রনাথই যখন বিশ্বদরবারে ভারতের দুত হয়ে প্রাচ্যের বাণীকে পৌঁছে দেন প্রতীচ্যে, তখন সুনীতিকুমার প্রদত্ত তাঁর বিস্তারিত পরিচয় পেয়ে আমাদের বিস্ময়ের অবধি থাকে না। এই সকল প্রবন্ধের রচনা প্রসঙ্গ বিবিধ। যাঁরা এখানে আলোচিত, তাঁদের প্রায় প্রত্যেকের সঙ্গেই ছিল ভাষাচার্যের আত্মিক সম্পর্ক। কিন্তু যখনই এই সকল মনীষী বিশ্লেষিত হয়েছেন সুনীতিকুমারের কলমে, তখন তাঁর আলোচনা ব্যক্তিগত ও নৈর্ব্যক্তিক পরিসর পেরিয়ে পাড়ি জমিয়েছে ভিন্ন এক নন্দনের অভিমুখে।