• 0 Items - ₹0.00
    • No products in the cart.

Story

গোয়েন্দা অশোক ঠাকুর ফিরে এলেন || GOENDA ASHOK THAKUR PHIRE ELEN

₹292.50

সমরেশ বসু সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র অশোক ঠাকুরের চারটি উপন্যাস – দু ‘ মুখো সাপ, ম্যাকবেথ: রঙ্গমঞ্চ কলকাতা, একটি অস্পষ্ট স্বর এবং রাজধানী এক্সপ্রেসের হত্যারহস্য –  সংকলিত হয়েছে বর্তমান সংগ্রহে।

বিলিতি ডিটেকটিভদের প্রত্যক্ষ প্রভাববর্জিত এমন সার্থক রহস্যভেদী  বাংলা গোয়েন্দা সাহিত্যে বিরল।

মদনমোহন তর্কালঙ্কার – এক মহাজীবনের সন্ধান || MADANMOHAN TARKALANKAR – Ek Mahajibaner Sandhan

₹360.00

উনিশ শতকের বাংলায় নবজাগরণের অন্যতম অগ্রপথিক পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কারের জীবন ও কর্মের এক সামগ্রিক প্রতিবেদন এই গ্রন্থে উপস্থাপিত। একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত, কবি ও সাহিত্যিক, সমাজসংস্কারক, স্ত্রী-শিক্ষা ও শিশুশিক্ষার পথপ্রদর্শক এবং দক্ষ প্রশাসকের পরিচয়ে তাঁর স্বল্পস্থায়ী জীবনকাল বস্তুতপক্ষে এক মহাজীবনেরই ইতিকথা।
বর্তমান গ্রন্থে সমকালীন চিন্তাবিদদের অভিজ্ঞান এবং পরবর্তীকালের গবেষকবৃন্দের অন্তর্দৃষ্টিকে পাথেয় করে বিস্মৃতির অন্তরাল থেকে তাঁকে নতুন আলোকে উদ্ভাসিত করে তোলার এক বিনম্র প্রয়াস গৃহীত হয়েছে।

দ্য তেহরান ফাইলস || THE TEHRAN FILES

₹318.75

হরমুজ প্রণালী নয়, পৃথিবীর ভাগ্য নির্ভর করছে একটি বাঙালি তরুণীর ওপর! যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়েছেন ভারতীয় ইঞ্জিনিয়ার রিয়া বসু। রিয়া জানেন এমন এক গোপন তথ্য, যা মধ্যপ্রাচ্যের ভবিতব্যের সঙ্গে সঙ্গে চিরতরে বদলে দিতে পারে ওয়ার্ল্ড জিয়োপলিটিক্স! শিকারি নেকড়ের মতো হন্যে হয়ে তাই রিয়াকে খুঁজছে মোসাদের নির্মম কিডন ইউনিট এবং ইরানের ক্ষমাহীন আইআরজিসি। সরু সুতোর ওপর ঝুলছে পৃথিবীর ভাগ্য, সেইসঙ্গে তিরঙ্গার সম্মান।

আবারও এক সিক্রেট অপারেশনে র-এর দুর্ধর্ষ

এজেন্ট অভিমন্যু সিং রানা, ওরফে এজেন্ট ভৈরব।

তেহরান ফাইলস-এর দখল নেবে কে? জানতে গেলে পড়তে হবে গুপ্তচরবৃত্তি, বিশ্বাসঘাতকতা আর অ্যাকশনে ভরপুর আন্তর্জাতিক মানের রুদ্ধশ্বাস এই থ্রিলার!

শ্রেষ্ঠ দশটি উপন্যাস / SHRESTHA DASHTI UPANYAS – শৈলেন ঘোষ

₹260.00

শৈলেন ঘোষ

কল্পনার জাদুকলমে ছুঁয়ে যাওয়া শৈশব-কৈশোর। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে যিনি ব্রতী থেকেছেন এ-নির্মাণে, তিনি শৈলেন ঘোষ। অবনীন্দ্রনাথ ঠাকুরের পর শৈলেন ঘোষই সবচেয়ে সার্থকভাবে ছোটোদের জন‌্য সৃষ্টি করেছেন শব্দ-ছবির ভিন্ন এক জগৎ। রূপকথা, লোককথার প্রচলিত আঙ্গিকে নয়। নিজস্ব ঢঙে ছোটোদের তিনি শুনিয়েছেন তাঁর কাহিনি। স্বপ্নের কল্পনালোকেই শুধু তাঁর বিচরণ নয়, প্রায়শই তিনি নেমে এসেছেন মাটির পৃথিবীতে। সচেতনভাবেই তাঁর গল্প ছোটোদের মনে জাগাতে চায় শুভবোধ। কিন্তু কখনোই তা আরোপিত বলে মনে হয় না। ভাষার জাদুতে সঙ্গী করে নেন খুদে পাঠককে। লেখকের শ্রেষ্ঠ দশটি উপন‌্যাস-এ রইল আমার নাম টায়রা, হুপ্পোকে নিয়ে গপ্পো, মিতুল নামে পুতুলটি, খুদে যাযাবর ইসতাসি, বন-সবুজের দ্বীপে, পিরামিডের দেশে, মা এক নির্ভীক সৈনিক, নাচ রে ঘোড়া নাচ, ভালোবাসার ছোট্ট হরিণ এবং আয় বৃষ্টি রিমঝিম।

GABESHANAR TATTWATALASH

₹260.00

গবেষণার তত্ত্বতালাশ শুধু ভাবী গবেষকদেরই সহায়ক গ্রন্থ নয়, যাঁরা কোর্স ওয়ার্ক এবং রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাঁদেরও কাজে লাগবে ।